21/10/2025
জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, ফেনী মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় জনাব সুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, ফেনী, জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফেনী মহোদয় ও জনাব মোহাম্মদ লুৎফর রহমান, অফিসার ইনচার্জ, ফুলগাজী থানা, ফেনী এর তত্ত্বাবধানে অত্র থানার এসআই(নিরস্ত্র)/ কাজী মোঃ জাহাঙ্গীর আলম ও এসআই (নিরস্ত্র) নুরুল করিম সঙ্গীয় ফোর্স ২১/১০/২০২৫ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ফুলগাজী থানাধীন আনন্দপুর ইউপি ও ফেনী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ জিসাদ প্রঃ জিসান(৩২), পিতা- মোঃ হারুন, মাতা- জোহরা আক্তার মনি, সাং-লাটিমী (মোল্লা বাড়ী), থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, বর্তমান: সাং-হাজারী রোড (ভাড়া বাসা), থানা- ফেনী সদর, জেলা- ফেনী। ২। রেজাউল করিম(২১), পিতা- রবিউল হক, মাতা- রেজিয়া বেগম,সাং- কাছারী বাজার, কন্ডারপাড় মজুমদার, ০৩নং ওয়ার্ড, পাঠান নগর ইউনিয়ন, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী, ৩। আবু বক্কর সিদ্দিক বাদশা(২১), পিতা- আবু আহম্মদ, মাতা- রাহেনা আক্তার, সাং- নুরপুর, ০৩নং ওয়ার্ড, ০৬নং জিএমহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী,জেলা- ফেনী, ৪। মোঃ নিজাম খান(২১), পিতা- বাহার মিয়া, মাতা- হোসনেয়ারা বেগম, সাং-দক্ষিণ শ্রীচন্দ্রপুর, ০৯নং ওয়ার্ড, ০৬নং জিএমহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী,জেলা- ফেনীদেরকে আটক করে। আসামীদের হেফাজত হইতে চুরি যাওয়া একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ও আসামীদের চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।