09/03/2023
ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটি সম্পন্ন।
গতকাল ৯ মার্চ বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর নতুন বাজারস্থ আবু বকর রা. মাদ্রাসায় বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ছাব্বিতের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সমান্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাআদ বিন জাকির।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ১৩ সদস্য বিশিষ্ট বরিশাল বিভাগীয় উপকমিটি ঘোষণা করেন।
প্রধান সমন্বয়ক আব্দুর রহমান ছাব্বিত সদস্য: শাহরিয়া হাসান, ইমরান হোসাইন, জামাল উদ্দিন, সানাউল্লাহ,খাইরুল ইসলাম, আহমাদ শিহাব উদ্দিন, নাহিদ হাসান, আখতার হোসাইন, জুবায়ের আহমেদ, নোমান হাসান, আরিফুল ইসলাম, জাবের হোসাইন।
অতঃপর তিনি বলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রমকে সুচারুরূপে পরিচালনার জন্য দেশের আটটি বিভাগে স্ব স্ব বিভাগের আওতাধীন জেলার দায়ীত্বশীলদের নিয়ে সাংগঠনিক উপকমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷ তারই অংশ হিসেবে আজ বরিশাল বিভাগীয় উপকমিটি গঠন করা হয়েছে।
আমি আশাবাদী অল্প কিছুদিনের মধ্যেই এই উপকমিটি ঝালকাঠি ও পিরোজপুর জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং আগামী রমজানের পূর্বে ভোলা ও ঝালকাঠি সাংগঠনিক সফর করবে। এবং আগামী এক বছরের মধ্যে বরিশাল বিভাগের আওতাধীন প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া-মহল্লায় ছাত্র জমিয়তের কাজ ছড়িয়ে দিবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি শাহরিয়ার হাসান, বরিশাল জেলা সাধারণ সম্পাদক আহমাদ শিহাব উদ্দিন সহ প্রমুখ।
উল্লেখ্য : আগামী রমজানে মাসব্যাপী অসহায়, দুস্থ, গরীব জনসাধারণ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি গৃহীত হয়।