09/11/2025
জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের আমাদের সকলের প্রিয় নারায়ণ স্যার দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে আজ অবসর গ্রহণ করলেন।
তার স্নেহ, আদর্শ, শাসন ও শিক্ষার আলোয় আলোকিত হয়েছে অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবন। শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে তিনি ছিলেন এক অভিভাবকের মতো, এক অনুপ্রেরণার নাম।
স্যারের নতুন জীবনের প্রতিটি দিন হোক সুস্থতা, সম্মান ও আনন্দে ভরা।
আমরা গর্বিত ছিলাম, আছি এবং থাকবো— এমন একজন মানুষকে শিক্ষক হিসেবে পেয়ে।
💐 নারায়ণ স্যার, আপনার প্রতি রইলো অশেষ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।