পাঠাগার,ফতেপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার উদ্দিন

  • Home
  • Bangladesh
  • Feni
  • পাঠাগার,ফতেপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার উদ্দিন

পাঠাগার,ফতেপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার উদ্দিন O|¯|_ বেশি বেশি বই পড়ি
(゚д゚) সমৃদ্ধ জীবন গড়ি

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েনবিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁরা...
22/09/2024

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েন

বিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁরা নিয়মিত বই পড়েন। তাঁরা বইয়ের জ্ঞান বাস্তবে প্রয়োগ করেই হয়েছেন পৃথিবীর শীর্ষ সম্পদশালী। শীর্ষ ধনীদের বই পড়ার এমন অভ্যাস নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

বিল গেটস:

বিল গেটস নামটি সারা বিশ্বে সবার কাছে পরিচিত। এ মানুষটিও প্রচুর বই পড়েন। তিনি প্রতি সপ্তাহে অন্তত একটি বই শেষ করেন। বছর শেষে তিনি পড়ে ফেলেন ৫০টির মতো বই। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পর্কিত নন-ফিকশন বই থেকে শুরু করে উপন্যাস ও আত্মজীবনী পড়েন। শুধু নিজে বই পড়ে ক্ষান্ত থাকেন না, বই পড়া শেষে বইয়ের রিভিউ দেন তাঁর নিজস্ব ওয়েবসাইটে। প্রতিবছর তিনি প্রকাশ করেন ওই বছরে তাঁর পঠিত সেরা ১০টি বই। বই পড়া নিয়ে বিল গেটস দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘ছোট থেকেই আমার শেখার অন্যতম প্রধান উপায় হলো বই পড়া।’

ইলন মাস্ক:

ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের একজন। কে না চেনেন তাকে! ইলন মাস্কের নিয়মিত অভ্যাসগুলোর মধ্যে অন্যতম বই পড়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে নিয়মিত দিনে ১০ ঘণ্টা বই পড়তেন। তবে ব্যস্ততা বাড়ার কারণে ১০ ঘণ্টা বই পড়া সম্ভব না হলেও প্রতিদিন তিনি নির্দিষ্ট সময় বই পড়েন। তিনি একজন মনোযোগী পাঠক। তিনি মনে করেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞানার্জন অত্যাবশ্যক। তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কীভাবে তিনি রকেট বানানো শিখলেন? উত্তরে বলেছিলেন, ‘আই রিড বুকস।’

মার্ক জাকারবার্গ:

ফেসবুকের কথা উঠলেই যে নামটি মনে ভেসে ওঠে, তিনি হলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি সারা বিশ্বে অসংখ্য মানুষকে স্ক্রিনে আসক্তি করালেও তাঁর সন্তানদের ডিজিটাল গ্যাজেট থেকে দূরে রেখেছেন। এসবের বদলে তিনি সন্তানদের হাতে দিয়েছেন বই। মার্ক জাকারবার্গও বিল গেটসের মতো বইপড়ুয়া মানুষ, যিনি প্রযুক্তি ও যোগাযোগের পেছনে বেশি সময় ব্যয় করলেও প্রতি দুই সপ্তাহে একটা করে বই শেষ করেন। তিনি বই পড়ার জন্য ২০১৫ সালে একটি ক্লাব খুলেছেন। সেখানে তিনি বই নিয়ে আলোচনা করেন।

ওয়ারেন বাফেট:

ওয়ারেন বাফেট গোগ্রাসে বই পড়েন। তিনি ১১ বছর বয়স থেকে সংবাদপত্র, বার্ষিক প্রতিবেদন, অর্থ ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যবসা ও অর্থনীতি প্রভৃতি বই পড়া শুরু করেন। তাঁর জ্ঞানের তৃষ্ণা ব্যাপক। তিনি এত বেশি বই পড়তেন যে তাঁর শহরের যত লাইব্রেরি ছিল, সেগুলো তাঁর কাছে কম মনে হতো। শুধু তা-ই নয়, ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট এখনো প্রতিদিন গড়ে ৫০০ পৃষ্ঠা পড়েন। তিনি প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন; যেখানে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্করা দিনে মাত্র ২০ মিনিট পড়ার পেছনে ব্যয় করেন। তিনি মনে করেন, বই পড়া হলো চক্রবৃদ্ধি সুদের মতো; যত পড়বেন তত জ্ঞান বাড়বে। তিনি বই পড়ার অভ্যাসকে তাঁর সাফল্যের রহস্য হিসেবে মনে করেন।

জ্যাক মা:

আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাকে অনেকে অনুপ্রেরণাদানকারী হিসেবে চেনেন। তিনি জীবনে অনেক সমস্যা মোকাবিলা করে সফল হয়েছেন। তাঁর প্রতিদিনের অন্যতম অভ্যাস হলো বই পড়া, নতুন কিছু শেখা। তিনি প্রতিদিন বই পড়েন আরও স্মার্ট হতে এবং নতুন কোনো আইডিয়া খুঁজে পেতে। জ্যাক মা বলেছেন, ‘প্রচুর বই পড়ার ফলে আপনি যেকোনো বিষয়ে ভালো একটি সূচনা করতে পারবেন; যা প্রায় সময় আপনার সহকর্মীরা পারবে না। যাঁরা প্রচুর বই পড়েন, তাঁদের বিভিন্ন বিষয়ে জানার সম্ভাবনা বেশি। আপনি যদি শুরুতে প্রতিদিন ১ ঘণ্টা বা তার বেশি পড়ার অভ্যাস করতে না পারেন, তাহলে ২০ বা ৩০ মিনিট হলেও বই পড়ুন।’
-দৈনিক আজকের পত্রিকা
©এম এম মুজাহিদ উদ্দীন
লেখক: ভাইভা বোর্ডের মুখোমুখি,
মুজাহিদ'স ভাইভা সাজেশন,
ব্যাংকার'স ভাইভা বোর্ড।

23/10/2019
Filled form of members
11/10/2019

Filled form of members

11/10/2019
পাঠাগারের সদস্যদের রাস্তা সংস্কার
15/09/2017

পাঠাগারের সদস্যদের রাস্তা সংস্কার

"রমজানের স্বাগত মিছিল সম্পূর্ণ "আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে পূর্ব ফতেপুর জামে মসজিদ প্রাংগন থেকে পাঠাগারের সাংগাঠনিক সম্পাদক ...
27/05/2017

"রমজানের স্বাগত মিছিল সম্পূর্ণ "

আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে পূর্ব ফতেপুর জামে মসজিদ প্রাংগন থেকে পাঠাগারের সাংগাঠনিক সম্পাদক ইমরান হোসেন ইমনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক কে.এ.আই ইনসাফের সভাপতিত্বে এক বিশাল রমজানের স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি গ্রামের প্রধান প্রধান রাস্তা ঘুরে ধানের মেইলের পাশে তিন রাস্তার সংযোগস্থলে এসে শেষ হয়।

এ সময় কে.এ.আই ইনসাফ বলেন, "আমরা দ্বিতীয়বারের মত আলোক মিছিল করলাম। এবারের সিদ্ধান্ত ও প্রস্তুতি দুটোই খুবই কম সময়ে :মাত্র ত্রিশ মিনিটে সম্পূর্ণ হয়েছে। সকলকে এ মিছিল সফল করার জন্য ধন্যবাদ জানাই।এবার অল্প সময়ের ব্যাবধানে সবকিছু সম্পূর্ণ হওয়ায় বড়রা তেমন উপস্থিত হতে পারেনি,সবার হাতে আলোক উত্স ও ছিলো না, আশা করছি আগামীবার আমরা আরো জাঁকজমকপূর্ণভাবে সকলের উপস্থিতিতে মিছিলটি সম্পূর্ণ করবো "

এ সময় ক্ষুদে সদস্যদের ততপরতায় পুরো গ্রামে উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হয়

ছবিগুলো সংগ্রহ করেছেন :শাকিব

আজ আর পতাকা উঠেনি,লাইব্রেরিতে যে তালা ঝুলছে ...
26/03/2017

আজ আর পতাকা উঠেনি,লাইব্রেরিতে যে তালা ঝুলছে ...

আল কোরআন (বাংলা মর্মবাণী)
02/12/2016

আল কোরআন (বাংলা মর্মবাণী)

গত বুধবারের মিটিং এর শুরুতে কমিটির কয়েকজন ...
11/09/2016

গত বুধবারের মিটিং এর শুরুতে কমিটির কয়েকজন ...

03/09/2016

উপকারী পেজ, লাইক দিয়ে রাখতে পারেন ...

ttps://www.facebook.com/tanbir.ebooks/

বাংলাদেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ জব সলিউশন অ্যাপ..!
সময়োপযোগী স্মার্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম!

25/08/2016

January 5 →ভুমিকম্পের পর ফজরের
আযান হইলো
april 7 →ভুমিকম্পের পর জোহর আযান
হইলো
april 13 →ভুমিকম্পের পর এশার আযান
হইলো
august 24 →ভুমিকম্পের পর আসরের
আযান হইলো
এ বছরে পর পর ৪ বার coincidence হইতে
পারে
না।
বাকি আসে শুধু মাগরিব এর আযান।
আল্লাহ সবাইকে মাফ করে দিক।

Address

Fatepur, Chittagong Division
Feni
FULGAZI(817)

Telephone

1625678570

Alerts

Be the first to know and let us send you an email when পাঠাগার,ফতেপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার উদ্দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category