17/06/2025
বাবু সন্তোষ লালের বিদায়ী অনুষ্ঠান ও সেন্ট্রালিয়ানদের মিলনমেলাঃ
"মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য"
আমরা মানুষ জীবন চলার পথে নিদিষ্ট- অনিদিষ্টভাবে একে অন্যের সাথে জড়িয়ে যাই।কখনো কখনো নিজেদের অজান্তেই একে অন্যের শুভাকাঙ্ক্ষী হয়ে যাই।আর তাইতো মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
বাবু সন্তোষ লাল ফেনী সেন্ট্রাল হাই স্কুলের দীর্ঘদিনের একজন পরিচ্ছন্নকর্মী।সেন্ট্রালিয়ান পরিবারের সবচেয়ে পুরাতন (চতুর্থ শ্রেণীর) কর্মচারী। প্রায় ৩৫ বছরের কর্মচারী হলেও ১৯৭৩ সাল থেকে ৯/১০ বছর বয়সী শিশু সন্তোষ লাল বাবা মায়ের সাথে স্কুলে আসেন।প্রথমে মা সুন্দরী রাণী স্কুলে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন পরে বিয়ের পর বাবা কানু লালও স্কুলে পরিচ্ছন্নতার কাজ নেন।ধারাবাহিকভাবে সন্তোষ দা এবং সন্তোষ দার স্ত্রী সনজু রাণী প্রায় ১৮ বছর একই কাজে আছেন।সন্তোষ দার ৩ টি মেয়ে রয়েছে।স্বামী- স্তীর আয়ে তাদের ভরণ- পোষণ চলে।শহরের উত্তরে সুলতানপুরে তাদের বসবাস।
সন্তোষ দার চাকুরির শর্ত অনুযায়ী বিদায়ের পালা।ইচ্ছে করলেও শারীরিক অসুস্থতার কারণে কাজ বা চাকুরি করতে পারবেন না।হার্টে সমস্যা,ডায়বেটিস এবং পায়ে ইনফেকশন জনিত রোগে আক্রান্ত।স্কুলের পরিধি বাড়ার কারণে অসুস্থ সন্তোষ দার পক্ষে কাজ করা সম্ভব নয়।সুন্দরী রাণী,কানু লাল,সন্তোষ দা,সনজু রাণীরা ছিল/ আছে বিধায় আমি-আপনি-আমারা,আমাদের সন্তানেরা নূন্যতম পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে লেখাপড়া করেছি/ করছে।সচরাচর সন্তোষ দা এর মত লোকদের পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ ছাড়া অন্য কাজে অভ্যস্থ না।
সাধারণত:একজন স্কুল শিক্ষকের বিদায় বেলায় সামান্য কিছু টাকা,পায়জামা পাঞ্জাবি, ১টা ছাতা,১ টা মানপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে।অনেকের ক্ষেত্রে হযত কিছু উপহার সামগ্রী জুটে আবার অনেকের ক্ষেত্রে কিছুই জুটেনা।আর একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির ক্ষেত্রে তা বলার অপেক্ষা রাখেনা।
একজন অসুস্থ সন্তোষ লালের বিদায় বেলায় অসহায়ত্ব,অসুস্থতার কারণে চিকিৎসার জন্য সহযোগিতা এবং একটি ব্যতিক্রমধর্মী রাজস্বিক বিদায় সংবর্ধনা দেওয়ার লক্ষে স্কুল কর্তৃপক্ষ গত ২৩ মে,শুক্রবার সাবেক সেন্ট্রালিয়ানদের মত বিনিময় সভায় আয়োজন করে।সভায় আগামী ২২ জুন, রবিবার সকাল ১০:৩০ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।এতদলক্ষে নিয়মিত ছাত্র-ছাত্রী এবং সাবেক সেন্ট্রালিয়ানদের সমন্বয়ে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।সাবেক সেন্ট্রালিয়ানরা যার যার ব্যাচপ্রতিনিধির মাধ্যমে তহবিল সংগ্রহ করবে।
৯০ পরবর্তী ব্যাচগুলো স্ব স্ব ব্যাচ প্রতিনিধির নিকট জমা দিবেন।
পরিশেষে একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য সকলের সহযোগিতা করছি।
অনুষ্ঠান :
২২ জুন,রবিবার ২০২৫
সকাল: ১০:৩০ টা,স্কুল হল রুম।