05/09/2026
📚নবাবপুর ইউনিয়নের শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সিএনজি ও অটোরিকশা চালক ভাইদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ নবাবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের সময় নিরাপত্তা, সময়ানুবর্তিতা, ভাড়া সহনীয় রাখা এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ করার জন্য সিএনজি ও অটোরিকশা চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পরিবহন সংশ্লিষ্ট সকলের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার উন্নয়ন শুধু শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়—অভিভাবক, শিক্ষক, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি শিক্ষিত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
🤝আসুন, আমাদের সন্তানদের নিরাপদ যাতায়াত ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করি।
#নবাবপুর_ইউনিয়ন
#শিক্ষার_উন্নয়ন
#শিক্ষার্থীদের_নিরাপদ_যাতায়াত
#সিএনজি_অটোরিকশা
#শিক্ষাবান্ধব_নবাবপুর
#নিরাপদ_যাতায়াত
#নবাবপুর_ইউনিয়ন_পরিষদ