06/01/2026
শোক বিবৃতি।
০৬/০১/২৬ ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মাওলানা Akramul Hoque Bhuiyan ভূঁইয়ার বাবার ইন্তেকাল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা'র সেক্রেটারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী সদর ০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী "আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া"র বাবার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখা'র গভীর "শোক প্রকাশ"।
আজ দুপুর ২.২০ মিনিটে আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া সাহেবের আব্বাজান ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখা'র সভাপতি হাবিবউল্লাহ মেসবাহ ও সাধারাণ সম্পাদক এফ.কে শোয়াইব এক যৌথ শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পৌর নেত্রীবৃন্দ বলেন, আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়ার বাবার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি।
তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য, সবরে জামিল ও উত্তম প্রতিদান দান করেন। আমিন।”
বার্তা প্রেরক
তানভীর চৌধুরী
প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখা