নির্বাহী প্রকৌশলীর দপ্তর, এলজিইডি, ফেনী।

  • Home
  • Bangladesh
  • Feni
  • নির্বাহী প্রকৌশলীর দপ্তর, এলজিইডি, ফেনী।

নির্বাহী প্রকৌশলীর দপ্তর, এলজিইডি, ফেনী। Local Government Engineering Department (LGED)
Executive Engineer's Office LGED-Feni. Feni 3900, Bangladesh. Contact No:0331-63556

30/12/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা শোকাহত।

"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা"৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  স্থানীয়...
09/12/2025

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা"
৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফেনীর মান্যবর নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ তাসাউর মহোদয়ের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন এলজিইডি, ফেনীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অদ্য ০৩.১২.২০২৫ ইং তারিখে এলজিইডি ফেনী জেলার মান্যবর নির্বাহী প্রকৌশলী জনাব মাহমুদ আল ফারুক  মহোদয়ের বদলী জনিত বিদায় ও ন...
03/12/2025

অদ্য ০৩.১২.২০২৫ ইং তারিখে এলজিইডি ফেনী জেলার মান্যবর নির্বাহী প্রকৌশলী জনাব মাহমুদ আল ফারুক মহোদয়ের বদলী জনিত বিদায় ও নবাগত নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ তাসাউর মহোদয়ের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ইকরামুল হক,তত্ত্বাবধায়ক প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নোয়াখালী অঞ্চল, নোয়াখালী। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ফেনী জেলার সকল উপজেলার উপজেলা প্রকৌশলীবৃন্দ এবং র্নিবাহী প্রকৌশলী দপ্তরের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগন।

এলজিইডি  ফেনী জেলার  বিভিন্ন উন্নয়নমূলক  কর্মকাণ্ড বাস্তবায়ন বিষয়ক মাসিক সমন্বয় ও পর্যালোচনা  সভা  ০৭-০১- ২০২৫  তারিখ...
07/01/2025

এলজিইডি ফেনী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন বিষয়ক মাসিক সমন্বয় ও পর্যালোচনা সভা ০৭-০১- ২০২৫ তারিখে ফেনী জেলার মাননীয় নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মাহমুদ আল ফারুক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী,সকল উপজেলা প্রকৌশলীবৃন্দ , সহকারী প্রকৌশলী এবং অত্র দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সভায় জেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং কাজের গুণগতমান বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসন ফেনীর আয়োজনে "তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন এলজিইডি ফেনী জেলার  ...
01/01/2025

জেলা প্রশাসন ফেনীর আয়োজনে "তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন এলজিইডি ফেনী জেলার মান্যবর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মাহমুদ আল ফারুক এবং তাঁর দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অদ্য "৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস" উপলক্ষ্যে এলজিইডি ফেনীর পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পন ক...
06/12/2024

অদ্য "৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস" উপলক্ষ্যে এলজিইডি ফেনীর পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পন করা হয়।

অদ্য ০৩-১২-২০২৪  তারিখে ফেনী জেলায় "নোয়াখালী ফেনী ও লক্ষীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প"(I RIDPN...
03/12/2024

অদ্য ০৩-১২-২০২৪ তারিখে ফেনী জেলায় "নোয়াখালী ফেনী ও লক্ষীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প"(I RIDPNFL) এর আওতায় চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা প্রকল্প পরিচালক জনাব এ.কে.এম. মাজহারুল আলম মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মাহমুদ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অত্র দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সকল উপজেলা প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

অদ্য ২/১২/২০২৪ তারিখে ২০২৪ -২০২৫ অর্থবছরে  জিওবি মেইনটেনেন্সের আওতায়  ২০টি প্যাকেজের ইজিপি সিস্টেমে লটারি অনুষ্ঠিত হয়।
02/12/2024

অদ্য ২/১২/২০২৪ তারিখে ২০২৪ -২০২৫ অর্থবছরে জিওবি মেইনটেনেন্সের আওতায় ২০টি প্যাকেজের ইজিপি সিস্টেমে লটারি অনুষ্ঠিত হয়।

অদ্য ২৫-১১- ২০২৪  তারিখে এলজিইডি  ফেনী জেলার  বিভিন্ন উন্নয়নমূলক  কর্মকাণ্ড বাস্তবায়ন বিষয়ক মাসিক সমন্বয় ও পর্যালোচনা...
25/11/2024

অদ্য ২৫-১১- ২০২৪ তারিখে এলজিইডি ফেনী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন বিষয়ক মাসিক সমন্বয় ও পর্যালোচনা সভা ফেনী জেলার মান্যবর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মাহমুদ আল ফারুক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী,সকল উপজেলা প্রকৌশলীবৃন্দ , সহকারী প্রকৌশলী এবং অত্র দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Address

Grand Trunk Road
Feni

Alerts

Be the first to know and let us send you an email when নির্বাহী প্রকৌশলীর দপ্তর, এলজিইডি, ফেনী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share