Feni Tv

Feni Tv ফেনীর কথা সবার সাথে

সউদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ১৩ জন বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক​রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ...
09/08/2026

সউদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ১৩ জন বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক
​রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন রেমিট্যান্স যোদ্ধার প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এটি একটি অপূরণীয় ক্ষতি।
​পরম করুণাময় আল্লাহ তায়ালা তাঁদের জান্নাতবাসী করুন।

19/12/2025
19/12/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

বাঙালির হৃদয়ে প্রোথিত অক্ষয় স্মৃতির মিনার, ইতিহাসের জাজ্বল্যমান বাতিঘর, স্বাধীনতার আঁতুড়ঘর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য বত্রিশ নম্বরে বারবার হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
———

বাঙালির আবেগের কেন্দ্র, স্বাধীনতার আঁতুড়ঘর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে পুনরায় ও ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র নিন্দা এবং অগ্নিগর্ভ প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে ইতিহাসের বিপরীতে পথচলা শকুনদের কখনো মানুষের সমাজে জায়গা হয় না। সমগ্র জাতির ইতিহাসের স্মৃতিচিহ্নকে ধূলিসাৎ করার পরিণাম কখনোই ভালো হতে পারে না।

বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, একবার নয়—বারবার, পরিকল্পিতভাবে, জেনে-বুঝে, উদ্দেশ্যমূলকভাবে ধানমন্ডি ৩২-কে টার্গেট করা হচ্ছে। এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বাঙালির ইতিহাস, আবেগ ও আত্মপরিচয়ের ওপর ধারাবাহিক হামলা। যারা বারবার এই পবিত্র স্থানে আঘাত করছে, তারা শুধু একটি স্থাপনায় নয়—বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশের জন্মকথার বীরত্বগাঁথা ইতিহাসের উপর হামলা।

ধানমন্ডি ৩২ বাঙালির হৃদয়ে খোদাই করা এক চিরন্তন স্মৃতি। ভাঙা বাড়িতে যতই আঘাত করা হবে এই স্মৃতি ততই সক্রিয় হবে। এই স্মৃতিতে বারবার আঘাত করার অর্থ জাতির সহনশীলতার সীমাকে চ্যালেঞ্জ করা। ইতিহাস সাক্ষ্য দেয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা আগেও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে; এবারও ব্যর্থ হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ স্পষ্টভাবে ঘোষণা করছে—ধানমন্ডি ৩২-এ পুনঃপুন হামলা মুক্তিযুদ্ধবিরোধী ও গণবিরোধী অপশক্তির চূড়ান্ত ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। ৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পুড়িয়েছে বুলডোজার এনে ভাঙ্গা হয়েছে সেই ভাঙ্গা স্তুপের উপরে আবার ও হামলা চালায়। এত বিকৃত মানসিকতা খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার জঙ্গি বাহিনীর। আমরা এই ঘৃণ্য মানসিকতার প্রতি ধিক্কার জানাই। অনাগত সময় অর্বাচীনদের এই আস্ফালনকে কোনোভাবেই বরদাস্ত করবে না।

বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করছে—ইতিহাস বিকৃতির এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্মৃতি, আদর্শ ও ধানমন্ডি ৩২-এর মর্যাদা সমুন্নত করতে আমরা ঐক্যবদ্ধ, আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

10/12/2025
15/11/2025

‘জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে প্রথমে আমাকে করেন’ | Kader Siddique | Channel 24Welcome to the Official YouTube C...

Address

Feni
Feni
3901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share