ফেনী জেলা আওয়ামী লীগ

ফেনী জেলা আওয়ামী লীগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফেনী জেলা আওয়ামী লীগ, Political organisation, FENI, Feni.

09/12/2023

নৌকার পালে লেগেছে হাওয়া
স্মার্ট বাংলাদেশ সবার চাওয়া।।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং তাঁর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আমন্ত...
21/09/2023

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং তাঁর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আমন্ত্রণে Metropolitan Museum of Art, New York এ এক নৈশভোজে অংশগ্রহণ করেন। নৈশভোজ শেষে তাঁরা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এর সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

14/09/2023

দক্ষিণ এশিয়ার প্রথম পানির নিচের টানেল 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' এখন উদ্বোধনের অপেক্ষায়। কর্ণফুলী নদীর দুই তীর পারাপারে এখন সময় লাগে প্রায় এক ঘন্টা। টানেল চালু হলে মাত্র ১০ মিনিটে এপার থেকে ওপারে যেতে পারবেন যাত্রীরা।
দেখুন CGTN এর ভিডিও

https://fb.watch/n2jmf_vauv/?mibextid=Nif5oz

*📢 🔰🔰Watch, Like, Comment and Share🔰🔰*

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য, সুদক্ষ, দূরদর্শী, সাহসী এবং সৃজনশীল নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে ...
14/09/2023

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য, সুদক্ষ, দূরদর্শী, সাহসী এবং সৃজনশীল নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ

#শেখহাসিনা #বাংলাদেশ

বেলারুশীয়,  শান্তিতে নোবেল(২০২২) বিজয়ীর ১০ বছরের জেল হয়েছে। পৃথিবী নিরব কেন?এই কয়েক বছর আগে শান্তিতে নোবেল জয়ী ফিলিপাই...
29/08/2023

বেলারুশীয়, শান্তিতে নোবেল(২০২২) বিজয়ীর ১০ বছরের জেল হয়েছে। পৃথিবী নিরব কেন?

এই কয়েক বছর আগে শান্তিতে নোবেল জয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার বিরুদ্ধে সে দেশে কর ফাঁকি মামলা হয়েছিল। তিনি ট্রায়াল ফেস করেছেন এবং বছরের পর বছর তিনি আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছেন।

আর আমাদের ইউনুস সাহেব কোটি টাকা খরচ করে বিবৃতি আর চিঠি লেখাচ্ছেন?
তিনি কি আইনের ঊর্ধ্বে?

আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের উপর হামলা বিএনপির সন্ত্রাসীদেরবুধবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে দিনাজপুরের হাজী...
19/07/2023

আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের উপর হামলা বিএনপির সন্ত্রাসীদের

বুধবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনের সড়কে বিএনপির নেতা-কর্মীরা হামলা করে সাধারণ শিক্ষার্থীদের।
জানা গেছে, একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা দিনাজপুরে আসছেন। দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাসের সাথে ডাক্কা লাগলে আহত হয় সেই শিক্ষার্থী।এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বাসটি আটক ভাঙচুর করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের ধাওয়া করে।তারা ক্যাম্পাসে ঢুকে হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাচ ও মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ বলেন,সাধারণ ছাত্রদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।
#বিএনপি #রাজনীতি #বাংলাদেশ

বিএনপি নেতারা তাদের কর্মীদের 'আজকেই সরকার পতন হবে' - এই বলে ঢাকা এনেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার এর দাবী ভুলে গিয়ে নির্ব...
12/07/2023

বিএনপি নেতারা তাদের কর্মীদের
'আজকেই সরকার পতন হবে' - এই বলে ঢাকা এনেছিল।
এরপর তত্ত্বাবধায়ক সরকার এর দাবী ভুলে গিয়ে নির্বাচনকালীন সরকার মেনে নিয়ে পদযাত্রা করে ও করার ঘোষণা দিয়ে বাড়ি ফিরে গেলো।
#আওয়ামীলীগ #শান্তিসমাবেশ #ঢাকা

এ কোন নুর? একে তো আমরা চিনি নাতারাশঙ্করের কবি উপন্যাসে দেখা যায়, ‘চোর-ডাকাতের বংশের ছেলে’ নিতাইচরণ আচমকা ‘কবি হইয়া গেল’।...
10/07/2023

এ কোন নুর? একে তো আমরা চিনি না
তারাশঙ্করের কবি উপন্যাসে দেখা যায়, ‘চোর-ডাকাতের বংশের ছেলে’ নিতাইচরণ আচমকা ‘কবি হইয়া গেল’। লেখকের ভাষায় ‘এ দস্তুরমতো বিস্ময়কর ঘটনা’।
নিতাইচরণের সঙ্গে নুরুল হক নুরের অমিল হলো, তিনি নিতাইয়ের হঠাৎ কবি হওয়ার মতো আচমকা নেতা হননি। কোটা সংস্কার আন্দোলনের পর থেকে কমপক্ষে ২০ বার ছাত্রলীগের হাতে মার খেয়ে; পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে, আবার পড়ে আবার দাঁড়িয়ে একটা ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক নেতা হয়েছেন। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন।
নেতা নুরের আত্মপ্রকাশের মধ্যে নিতাইয়ের রাতারাতি কবি হওয়ার মতো ততটা আকস্মিকতা ছিল না—এটি ঠিক। কিন্তু নুর যে কায়দায় গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, তা নিতাইয়ের ফট করে কবি হয়ে ওঠার মতোই ‘দস্তুরমতো বিস্ময়কর ঘটনা’।
কোটা সংস্কার আন্দোলনের সাফল্যের ধারাবাহিকতায় নুরুল হকের ডাকসুর ভিপি হওয়া; একপর্যায়ে ‘গণ অধিকার পরিষদ’ নামের রাজনৈতিক দল গঠন এবং সম্প্রতি আর্থিক অস্বচ্ছতা ও ‘ইসরায়েলি এজেন্টের’ সঙ্গে বৈঠক করার অভিযোগে বিতর্কের মুখে পড়া বিস্ময়করই বটে।
প্রশ্ন হলো, পটুয়াখালীর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নুরুল হকের ওপর শিক্ষিত তরুণসমাজের একটি অংশ কেন এত ভরসা করল? তাঁর মধ্যে কী এমন জাদু ছিল যে কোটা সংস্কার আন্দোলনের সময় তাঁর কথায় সরকারের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে অসংখ্য তরুণ রাস্তায় আন্দোলন করছিল? তাঁর মধ্যে কী এমন রাজনৈতিক প্রজ্ঞার আভাস উদ্ভাসিত হয়েছিল যে গণ অধিকার পরিষদ একটি আলোচিত উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াচ্ছিল? ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠার আগপর্যন্ত ফেসবুকে পোস্ট করা নুরুল হকের বক্তব্যের মন্তব্যের ঘরে হাজারো তরুণ কেন ‘এগিয়ে যান ভাই, পাশে আছি’ বলে সমর্থন জানাচ্ছিল?
নুর কি কর্মী–সমর্থকদের মধ্যে অকাতরে টাকা ছড়ানোর ক্ষমতা রাখা বিত্তবান পরিবারের সন্তান? তাঁর কি সবাইকে আকর্ষণ করার মতো ‘নেতাসুলভ’ অপূর্ব দেহসৌষ্ঠব আর বিশুদ্ধ শব্দচয়নশোভিত প্রমিত উচ্চারণের বক্তৃতা ছুড়ে দেওয়ার অসামান্য ক্ষমতা আছে?
না, এর কোনোটাই নুরের মধ্যে নেই। তিনি কোটিপতির সন্তান নন। তিনি পটুয়াখালীর গলাচিপার কৃষক মো. ইদ্রিস হাওলাদারে ছেলে। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
খবরের কাগজের প্রতিবেদন বলছে, নুর যখন ২০১৯ সালে ডাকসুর ভিপি হন, তখনো এত বড় সংসারের ঘানি টানতে তাঁর বাবা কৃষিকাজ করার পাশাপাশি উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের একটি বাজারে চায়ের দোকান চালাতেন। মূলত এ দোকানের আয় দিয়েই তিনি সংসার চালাতেন। তাঁর দুই ভাই রাজধানীর বাড্ডা এলাকায় ছোটখাটো ব্যবসা করতেন (গণ অধিকার পরিষদের একজন নেতা ফেসবুক লাইভে বলেছেন, তাঁরা কলা বিক্রি করতেন)।
———প্রথম আলো থেকে নেয়া
#ভিপিনুর #নুর #গণঅধিকার_পরিষদ #নুরুল_হক_নুর #বাংলাদেশের_রাজনীতি

বিএনপি'র মুখপাত্র ও গুজবের কারখানা নাগরিক টিভির সজীব ওয়াজেদকে জড়িয়ে নির্লজ্জ মিথ্যাচারগত মে মাসে দৈনিক যুগান্তরে প্রকাশি...
17/06/2023

বিএনপি'র মুখপাত্র ও গুজবের কারখানা নাগরিক টিভির সজীব ওয়াজেদকে জড়িয়ে নির্লজ্জ মিথ্যাচার

গত মে মাসে দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদকে ঘুরিয়ে পেঁচিয়ে সজীব ওয়াজেদ জয়ের নামে গুজব ছড়াচ্ছে নাগরিক টিভি। বিদেশের ব্যাংকে আটকে থাকা টাকা কে সজীব ওয়াজেদের পাচার করা টাকা বলে প্রচার করছে বিএনপি'র এই গুজব টিভি।
দুর্নীতি ও অবৈধ টাকা পাচারের দায়ে দণ্ডিত বিএনপির পলাতক চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরেই এই গুজবের সূত্রপাত ঘটে।

যুগান্তরে প্রকাশিত সংবাদে স্পষ্ট বলা আছে এই টাকা রপ্তানিকারকদের টাকা যা বিভিন্ন ব্যাংকে নানা জটিলতার কারণে আটকে আছে। সংবাদটির কোথাও সজীব ওয়াজেদ জয়ের নাম উল্লেখ নেই।

কিন্তু নাগরিক টিভি মনের মাধুরী মিশিয়ে একটি উদ্ভট গুজব বের করে দিল।

সংবাদটির মূল বিষয় হলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি আয়ের ১০ বিলিয়ন ডলার আটকে আছে। এর মধ্যে ৯ বিলিয়ন ডলার আছে দেশের ব্যাংকগুলোর নস্ট্রো একাউন্টে। এর মূল মালিক দেশীয় রপ্তানিকারকেরা। বিশ্বব্যাপি ডলার সংকটের কারণে সরকার এই টাকাগুলো দেশে আনতে পারেনি দেশের ব্যাংকগুলো। এই টাকা আনার জন্য বাংলাদেশ ব্যাংক ২০২২ সালেই বেসরকারি ব্যাংক গুলোকে চাপ দিয়েছে।

লন্ডনে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন আয় না থাকা সত্ত্বেও ৫টি বিলাসবহুল বাড়ি ও অঢেল সম্পদের মালিক হয়েছে, আর সেই সম্পদ দিয়ে দেশের বিরুদ্ধে আজগুবি গুজব রটাচ্ছে। যার কারণে মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বারবার।

বিএনপির মিডিয়া সেল ও এর নানা শাখা প্রশাখার নেতারা দেশের মানুষকে মুর্খ মনে করে। তারা ভুলে গিয়েছে যে তাদের পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের পাচার করা টাকাই বিদেশি ব্যাংক থেকে উদ্ধার করে আনতে হয়েছিল বাংলাদেশকে।

চুরি আর মিথ্যাচারই বিএনপির সম্বল।

লোডশেডিং বিহীন দেশে হারিকেনই বিএনপির আস্থা। নয়া পল্টনে বিএনপির হারিকেন মিছিলের ঘোষণার দাবী দেশবাসীর। #বিএনপি  #হারিকেন  ...
10/06/2023

লোডশেডিং বিহীন দেশে
হারিকেনই বিএনপির আস্থা।
নয়া পল্টনে বিএনপির হারিকেন মিছিলের ঘোষণার দাবী দেশবাসীর।
#বিএনপি #হারিকেন #খাম্বা #লোডশেডিং

লুটপাট করে রাষ্ট্রের ১২৮ কোটি টাকা ক্ষতি করে খালেদা জিয়ার বাণিজ্যমন্ত্রী আমীর খসরু-- ২০০১ সালে সরকার গঠনের পর থেকেই সরক...
06/06/2023

লুটপাট করে রাষ্ট্রের ১২৮ কোটি টাকা ক্ষতি করে খালেদা জিয়ার বাণিজ্যমন্ত্রী আমীর খসরু
--
২০০১ সালে সরকার গঠনের পর থেকেই সরকারি সম্পদ লুটপাট করতে শুরু করে বিএনপি নেতারা। বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পূর্তমন্ত্রী মির্জা আব্বাস এবং খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী যোগসাজশ করে একের পর এক সরকারি প্লট বরাদ্দে দুর্নীতি এবং কোটি কোটি টাকা দামের বাড়ি নামমাত্র মূল্যে বিক্রি করে। রাজধানীর অভিজাত এলাকায় ১৮টি সরকারি বাড়ি বিনা দরপত্রে সাজানো নিলামে বিক্রি করে তারা রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজান ৫৯ টাকার ক্ষতি করে।
২০০৭ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় এসব সংবাদ একের পর এক প্রকাশিত হতে থাকলে চমকে যায় দেশবাসী। সীমাহীন লুটপাট এবং রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজান ৫৯ টাকা ক্ষতি করার দায়ে আমীর খসরু মাহামুদ চৌধুরীর নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
জানা যায়, মির্জা আব্বাস, আমীর খসরু ও হারিস চৌধুরী যোগসাজশ করে দরপত্র আহ্বান না করে সাজানো নিলামের মাধ্যমে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ মাত্র কয়েক কোটি টাকায় বিক্রি করে ব্যক্তিগতভাবে অগাধ টাকার মালিক হয়েছে এবং রাষ্ট্রের ক্ষতি করেছে। ২০০৭ সালের ২৯ মার্চ এসব বিষয়ে তথ্য প্রমাণসহ মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক। এরপর সেই বছরই ১ অক্টোবর তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
#বিএনপি #বিএনপিজামাত #বাংলাদেশ #রাজনীতি #অগ্নিসন্ত্রাস #সন্ত্রাস #লুটপাট #নির্যাতন #দুর্নীতি #খালেদাজিয়া #তারেকজিয়া #তারেকরহমান #আমীর_খসরু #গণতন্ত্র #আওয়ামীলীগ #স্বাধীনতা

মার্কিন প্রভুই যখন শেষ ভরসা। কিন্তু মার্কিন প্রভু তো বলেছে We don't care about caretaker govt বিএনপি এখন কি করবে? #বিএনপ...
06/06/2023

মার্কিন প্রভুই যখন শেষ ভরসা।
কিন্তু মার্কিন প্রভু তো বলেছে
We don't care about caretaker govt

বিএনপি এখন কি করবে?
#বিএনপি #রাজনীতি #বাংলাদেশ

Address

FENI
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when ফেনী জেলা আওয়ামী লীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share