14/08/2024
ইসলামী সমাজ বিনির্মাণ স্বপ্নদ্রষ্টার ১ম মৃত্যুবার্ষিকী। মুহাম্মদ আবদুল্লাহ
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ইক্বামাতে দ্বীনের প্রাণপুরুষ প্রিয় তাফসীর সম্রাট,,
যখন আপনি কুরআনের মঞ্চে উঠে শুরু করতেন 'নাহমাদুহু......'। আহ! কতইনা মধুর ছিল সেই সুর!
কি আকর্ষণীয় লহরী-ইনা ছিল একের পর এক কুরআনের সেই আয়াত বলার! সুর মোর্ছনার ভিতর ছিল এক ভীষণ গাম্ভির্যতা, ছিল অপূর্ব মোহনিয়তা। আজও সেই সুরের সজীবতা মোটেও শেষ হয়নি। এখনো গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে বেজে উঠে।
সুরের তালে কখনো চলে যেতাম প্রাচীন মক্কার পথে পথে, কখনো ছুটে যেতাম তায়েফের রক্তাক্ত ময়দানে, কখনো হারিয়ে যেতাম মদিনার পথে-প্রান্তরে, বদর ,ওহুদ ,খন্দকের সেই সাবলিল অতুলনীয় বর্ননা দিতে আপনিই পারতেন প্রিয় আল্লামা!
সুরের ভিতর ছিল না কোন লৌকিকতা। ইসলামী সমাজ গড়ার সেই তেজদীপ্ত আহ্বান, জালিমের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের সেই আঙ্গুল উঁচিয়ে অসাধারণ বক্তব্য গুলো আজও শুনি। ভাষার কি মাধুর্যতা, কি অপূর্ব বাগ্মিতা!
সত্যিই প্রজন্মের পর প্রজন্ম এক ইতিহাস হয়ে থাকবে।এই সবুজ-শ্যামল দেশে জন্মেছিল এক হ্যামিলনের বাঁশিওয়ালা। এই বাঁশি বেজেছিল শিক্ষিত সমাজের কর্নকুহরে যেমন তেমনি এদেশের সাধারণ আবাল, বৃদ্ধ-বনিতা সবার হৃদয়ে।
প্রিয় আল্লামা, আপনার চলে যাওয়া আর শেষ বেলার এই চূড়ান্ত হাসি আমাদের হৃদয় কতটা ক্ষতবিক্ষত করছে কিভাবে তা ভাষায় প্রকাশ করবো। কত সীমাহীন যন্ত্রনা নিয়ে গেলেন। আমরা তো আপনার জন্য কিছুই করতে পারিনি।
অপারের সেই অপার্থিব জীবনে যেন কালামুল্লাহর সেই কিংবদন্তি বর্ননায়, আহ! যদি একবার বসতে পারতাম।
আল্লাহ তা'য়ালা আপনাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।