13/03/2025
ফটিকছড়িতে ধর্ষণবিরোধী মানববন্ধন:
প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি জানালো ছাত্রসেনা।
=======================
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ফটিকছড়ি উপজেলার আয়োজনে নাজিরহাট ঝংকার মোড়ে ১৩ই মার্চ বৃহস্পতিবার বেলা ৩টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি ছাত্রনেতা নজিবুল হক আজাদের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দীন।
ছাত্রনেতা মিজানুর রহমান মুন্না ও এম এয়াকুব আলী বাদশাহ্'র যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা (উত্তর)'র সভাপতি হাবিবুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা ইউসুফ মুহাম্মদ সালাউদ্দীন শাহ্, ইসলামী ফ্রন্ট নেতা আবুল কালাম, যুবসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)'র সভাপতি মুহাম্মদ তারেক আলম, যুবসেনা নেতা আবদুর রহমান বাবর, ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)'র সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মিনহাজুল আবেদীন, যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন, ছাত্রসেনা হাটহাজারী উপজেলা (উত্তর)'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল শাকিল, ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)'র সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন-
"আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক।"
বক্তারা সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ধর্ষণ-বলাৎকারের বিরুদ্ধে সরকারকে কঠোরতর হওয়ার দাবী জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইনের দীর্ঘসূত্রতা ও দুর্বল বিচারব্যবস্থার কারণেই ধর্ষকদের সাহস বেড়ে গেছে। দ্রুততম সময়ে ধর্ষকদের বিচার সম্পন্ন করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ঝংকার মোড় থেকে শুরু হয়ে নাজিরহাট বাজার প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
#কপিপোস্ট