ভূজপুরের কন্ঠ

ভূজপুরের কন্ঠ ভূজপুরের সর্বশেষ খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন!

01/06/2026

ফটিকছড়ি পাইন্দং নয়া বাজারে ফের সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

মাইজপাড়া খেলোয়াড় সমিতির ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন১নং ওয়ার্ডের আয়োজনে স্মরণ করা হলো প্রয়াত ক্রীড়াপ্রেম...
01/06/2026

মাইজপাড়া খেলোয়াড় সমিতির ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

১নং ওয়ার্ডের আয়োজনে স্মরণ করা হলো প্রয়াত ক্রীড়াপ্রেমী জুয়েল আরমানকে

নিজস্ব প্রতিবেদক: Amran Hosen

ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়নে মাইজপাড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত আন্তঃওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ১নং ওয়ার্ড ক্রিকেট টিম ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে এলাকার সুপরিচিত ক্রীড়াপ্রেমী তরুণ, মরহুম মোঃ জুয়েল আরমান-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

টুর্নামেন্ট উপলক্ষে ১নং ওয়ার্ড ক্রিকেট দলের জন্য এক সেট জার্সি উপহার প্রদান করেন ইদিলপুর বাউদ্দারপাড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মোঃ আরমান আহমেদ। উপহারস্বরূপ দেওয়া জার্সিগুলোতে প্রয়াত জুয়েল আরমানের স্মরণে বিশেষ ক্যালিগ্রাফি সংযুক্ত করা হয়, যেখানে লেখা ছিল— “আমরা আপনাকে মিস করবো”।

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াপ্রেমী ও স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, জুয়েল আরমান ছিলেন এলাকার খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। জার্সিতে তাঁর স্মৃতিকে ধারণ করার মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের কাছে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, মাদকমুক্ত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এলাকার তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফটিকছড়ির পাইন্দং আমতলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে বাসে অগ্নিসংযোগনিজস্ব প্রতিবেদক: ...
01/06/2026

ফটিকছড়ির পাইন্দং আমতলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ভূজপুরের কন্ঠ।। Amran Hosen

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিতা-পুত্রের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ এনে একটি বিআরটিসি (বিআরটি) বাসে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও স্থানীয়দের ভাষ্যমতে, তারা পিতা ও পুত্র। দুর্ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

এদিকে, একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ফটিকছড়িবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয় সচেতন মহল বলছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, “আর কত প্রাণ ঝরলে নিরাপদ হবে ফটিকছড়ির সড়ক? কবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে?” তারা মহাসড়কে কঠোর নজরদারি, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

(বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।)

01/06/2026

পাইন্দং আমতল এলাকায় সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র নিহত!

তারিখ -০১-০৬-২০২৬ভূজপুরের ঐতিহ্যবাহি সামাজিক ও মানবিক সংগঠন রেঁনেসা ফাউন্ডেশনের ঈদুল আযহা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ...
01/06/2026

তারিখ -০১-০৬-২০২৬
ভূজপুরের ঐতিহ্যবাহি সামাজিক ও মানবিক সংগঠন
রেঁনেসা ফাউন্ডেশনের ঈদুল আযহা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকাল ১০ টা হতে মোহন্তরখীল অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও সেশন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সংগঠনটির দায়িত্বশীল সূত্রে জানা যায় ৫ টি ইভেন্টে প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করার মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে।

প্রিয় ভূজপুরের কন্ঠ

গাউসিয়া কমিটি বাংলাদেশ ভূজপুর ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা ও অভিষেক অনুষ্ঠান ৫ জুন অনুষ্ঠিত হবে
31/05/2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ ভূজপুর ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা ও অভিষেক অনুষ্ঠান ৫ জুন অনুষ্ঠিত হবে

৩১ মে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি মহ...
31/05/2026

৩১ মে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি মহোদয়ের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, নাগরিক নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত বক্তারা চট্টগ্রামের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাননীয় মন্ত্রী মহোদয়কে ফটিকছড়ির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ফটিকছড়ির নির্বাচিত সাংসদ সরোয়ার আলমগীর। তিনি বলেন, "আয়তনের দিক থেকে ফটিকছড়ি দেশের সবচেয়ে বড় উপজেলা। এ এলাকাকে মোট ৫টি থানায় বিভক্ত করা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা সম্ভব হবে।"

বিষয়টি মাননীয় মন্ত্রী এবং উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারাগণ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, কারা মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
কপি পোষ্ট

অসুস্থ ইউসুফ সওদাগরকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সকলের প্রিয় জনাব মুহাম্মদ ইউসুফ সওদাগর...
31/05/2026

অসুস্থ ইউসুফ সওদাগরকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

সকলের প্রিয় জনাব মুহাম্মদ ইউসুফ সওদাগর-এর শারীরিক খোঁজখবর নিতে ও তাঁর দ্রুত সুস্থতা কামনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন থানা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, থানা বায়তুলমাল সেক্রেটারি মাস্টার আব্দুর রহিম, ভূজপুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এস এম মুস্তফা আমিন মানিক, নারায়ণহাট ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ বিপ্লব, ওয়ার্ড সভাপতি জানে আলম, বাউদ্দারপাড় বাজার সমিতির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আরমানসহ ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

পারিবারিক মৎস্য লেকের পানিতে ডুবে নিহত হয়েছেন পাইন্দংয়ের সন্তান জনাব মফিজুর রহমান। তিনি পাইন্দংয়ের বিশিষ্ট ব্যবসায়ী ৭নাম...
31/05/2026

পারিবারিক মৎস্য লেকের পানিতে ডুবে নিহত হয়েছেন পাইন্দংয়ের সন্তান জনাব মফিজুর রহমান। তিনি পাইন্দংয়ের বিশিষ্ট ব্যবসায়ী ৭নাম্বার ওয়ার্ডের আবুল কাশেমের সন্তান।

ডলু নতুন বাজারের স্বাগতম এলাকার এমডিএস প্রজেক্টে এই ঘটনা ঘটে।

নিজেদের মৎস্য লেকে আত্মীয় ও বন্ধুর বাচ্চারা লেকে বোট নিয়ে খেলছিলো। হঠাৎ বোট থেকে বাচ্চারা পড়ে গেলে মফিজ তাদের উদ্ধারের লক্ষ্যে লেকের পানিতে ঝাঁপ দেয়। এসময় কয়েকজন বাচ্চা উদ্ধার হলেও মফিজ নিহত হয়। সাথে আরেকটি বাচ্চা নিখোঁজ থাকে। দুই ঘন্টা বন্ধুর ৪বছর বয়সী কন্যা সন্তানের লাশ পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে...😥

ভূজপুর খেলোয়াড় সমিতির নির্বাচনে তারেক আজিজ সভাপতি ও মোহাম্মদ শহিদুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিতনিজস্ব প্রতিবেদক: ভূজপুর...
30/05/2026

ভূজপুর খেলোয়াড় সমিতির নির্বাচনে তারেক আজিজ সভাপতি ও মোহাম্মদ শহিদুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ভূজপুরের কন্ঠ।। Amran Hosen.

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ভূজপুর খেলোয়াড় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ মে) ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নির্বাচনে মোট ২৪৯ জন ভোটারের মধ্যে ২২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলে সভাপতি পদে তারেক আজিজ ১৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন চৌধুরী পান ৯১ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহিদুল্লাহ ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মঈন উদ্দিন পান ৮০ ভোট।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মতিউর রহমান সিকদার। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ফটিকছড়ি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান লিটন এবং সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলাল উদ্দিন মাস্টার।

ফলাফল ঘোষণার পর উপস্থিত খেলোয়াড়, সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন সমর্থকরা।

নবনির্বাচিত সভাপতি তারেক আজিজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ তাদের প্রতিক্রিয়ায় বলেন, ভূজপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের বিকাশ এবং খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সমিতিকে আরও গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ভূজপুর খেলোয়াড় সমিতি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং এলাকার ক্রীড়া অঙ্গন নতুন মাত্রা লাভ করবে।

Address

Bhujpur
Fatikchari
4217

Alerts

Be the first to know and let us send you an email when ভূজপুরের কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ভূজপুরের কন্ঠ:

Share