ফরিদপুর পৌরসভা কার্যালয়, ফরিদপুর

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • ফরিদপুর পৌরসভা কার্যালয়, ফরিদপুর

ফরিদপুর পৌরসভা কার্যালয়, ফরিদপুর All Kind of Citizen Service

ফরিদপুর পৌরসভার পানি সরবরাহ সেবার মানোন্নয়নে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পৌর প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ গোয...
27/04/2026

ফরিদপুর পৌরসভার পানি সরবরাহ সেবার মানোন্নয়নে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পৌর প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ গোয়ালচামট ও শিশুপার্ক পানি শোধনাগার পরিদর্শন করেন।

📢 বিজ্ঞপ্তি: দেশব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ 💉✨"শিশুর টিকা—আপনার অধিকার" এই স্লোগানকে সামনে রেখে আজ ...
20/04/2026

📢 বিজ্ঞপ্তি: দেশব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ 💉✨

"শিশুর টিকা—আপনার অধিকার" এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম। ফরিদপুর পৌরসভা ও সদর হাসপাতালসহ নির্ধারিত সকল কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

🗓️ ক্যাম্পেইনের সময়সীমা: ২০ এপ্রিল ২০২৬ থেকে ০৫ মে ২০২৬ পর্যন্ত।

📍 ফরিদপুর পৌরসভার বিশেষ সময়সূচী:
পৌরসভা এলাকায় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

✅ আপনার শিশুকে হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন। সময়মতো টিকা নিশ্চিত করা প্রতিটি সচেতন অভিভাবকের দায়িত্ব।

#হামরুবেলা_টিকাদান #সুস্থশিশু_সুস্থদেশ

অফিস আদেশসরকার আগামী ০৫.০৪.২০২৬ তারিখ হইতে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ন...
05/04/2026

অফিস আদেশ
সরকার আগামী ০৫.০৪.২০২৬ তারিখ হইতে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করায় ফরিদপুর পৌরসভা কার্যালয় এর অফিস সময়সূচি নিম্নরূপভাবে নিধারণ করা হলো।

05/04/2026

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ফরিদপুর পৌরসভার নামে সরকারি-বেসরকারি অফিস ও মার্কেট বন্ধের সময়সূচী সংক্রান্ত একটি ‘গণবিজ্ঞপ্তি’ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

পৌরসভা কর্তৃপক্ষ স্পষ্টভাবে নিশ্চিত করছে যে, এ ধরণের কোনো বিজ্ঞপ্তি অত্র কার্যালয় থেকে জারি করা হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিুটি সম্পূর্ণ বানোয়াট, ভুয়া এবং ভিত্তিহীন। ধারণা করা হচ্ছে, বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক প্যাড ও স্বাক্ষর জাল করে এই অপপ্রচার চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সকলকে এ ধরণের বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আদেশক্রমে,
কর্তৃপক্ষ
ফরিদপুর পৌরসভা

31/03/2026

সুস্থ পরিবেশ সুস্থ সমাজ সুস্থ জীবন
মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
আয়োজনেঃ ফরিদপুর পৌরসভা, ফরিদপুর
#সুস্থপরিবেশ_সুস্থজীবন #মশকনিধন_অভিযান২০২৬ #পরিষ্কারপরিচ্ছন্নতা_অভিযান #ফরিদপুর_পৌরসভা #সুস্থসমাজ #মশকনিধন_২০২৬
#আমাদের_ফরিদপুর #পরিচ্ছন্ন_ফরিদপুর #ডেঙ্গু_প্রতিরোধ #সচেতন_নাগরিক #ফরিদপুর
#মশা_মুক্ত_ফরিদপুর #পরিচ্ছন্ন_থাকি_সুস্থ_থাকি #সবুজ_ফরিদপুর_সুস্থ_জীবন

সুস্থ পরিবেশ   সুস্থ সমাজ   সুস্থ জীবনমশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬আয়োজনেঃ ফরিদপুর পৌরসভা, ফরিদপুর
31/03/2026

সুস্থ পরিবেশ সুস্থ সমাজ সুস্থ জীবন
মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
আয়োজনেঃ ফরিদপুর পৌরসভা, ফরিদপুর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ​মাঠের লড়াইয়ে দুই...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ​মাঠের লড়াইয়ে দুই দলই ছিল বেশ চনমনে। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হলো উৎসবের আমেজে। দর্শকদের করতালি আর উদ্দীপনা খেলাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
​ #স্বাধীনতা_দিবস #ফরিদপুর #প্রীতি_ফুটবল #জেলা_প্রশাসন #ফরিদপুর_পৌরসভা

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, যাদের আত্নত্যাগে আজ আমরা স্বাধীন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
25/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, যাদের আত্নত্যাগে আজ আমরা স্বাধীন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সম্মানিত পৌরবাসী সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।মহান আল্লাহর অফুরন্ত রহমতে এই পবিত্র ঈদ-উল-ফিতর আপনার ও আপনার পরিবা...
20/03/2026

সম্মানিত পৌরবাসী সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।
মহান আল্লাহর অফুরন্ত রহমতে এই পবিত্র ঈদ-উল-ফিতর আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অফুরান শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদতের পর এই ঈদ হোক ক্ষমা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মিলনমেলা। সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
-প্রশাসক, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর।

আজ ১৬ মার্চ, ২০২৬ পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে...
16/03/2026

আজ ১৬ মার্চ, ২০২৬ পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে কার্ডধারী পরিবারগুলোর মধ্যে নির্ধারিত পয়েন্টে অত্যন্ত শৃঙ্খলার সাথে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‌্যালি
22/01/2026

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‌্যালি

Address

Mujib Sarak
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর পৌরসভা কার্যালয়, ফরিদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ফরিদপুর পৌরসভা কার্যালয়, ফরিদপুর:

Share