Bhanga Shah Saheb Bari ভাঙ্গা শাহ্-সাহেব বাড়ী

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • Bhanga Shah Saheb Bari ভাঙ্গা শাহ্-সাহেব বাড়ী

Bhanga Shah Saheb Bari ভাঙ্গা শাহ্-সাহেব বাড়ী Landmark & Historical Place
Here lives in highly respectable muslim family. Pir Shah Saheb.

ভাঙ্গা শাহ্-সাহেব বাড়ী (Bhanga Shah Saheb Bari)
Landmark & Historical Place
Here lives in Highly Respectable Muslim family. Pir Shah Saheb (শাহ্-সাহেব) came from Arabian City Baghdad for Islam spreading.

💐🌙 ঈদ মোবারক 🌙💐”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া-মিনকুম”تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ🌙✨🎉 ঈদ মোবারক 🌙✨🎉
28/05/2026

💐🌙 ঈদ মোবারক 🌙💐
”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া-মিনকুম”
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
🌙✨🎉 ঈদ মোবারক 🌙✨🎉

ঠিক এই কারণেই আরাফাহ'র পরের দিনটি ঈদ হিসেবে গণ্য হয়।
28/05/2026

ঠিক এই কারণেই আরাফাহ'র পরের দিনটি ঈদ হিসেবে গণ্য হয়।

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' (সা:) ﷺ.! 💙✨🥰 দরুদ পড়েছেন তো⁉️দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَ...
15/05/2026

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' (সা:) ﷺ.! 💙✨🥰
দরুদ পড়েছেন তো⁉️
দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সা:))।

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।
— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)।

জুম্মার দিন বেশি বেশি দরুদ পরার দিন।

>> ‎দু'আ করার সর্বোত্তম সময়:

‎• সিজদার সময়
‎• শুক্রবার আসরের পরে
‎• মধ্যরাতে (তাহাজ্জুদ)
‎• রোজা রাখার সময়
‎• আযান ও ইকামতের মাঝামাঝি
‎• যখন বৃষ্টি হচ্ছে
‎• ভ্রমণের সময়

আল্লাহ যেনো সবার মনের নেক আশা গুলো পূরন করেন আমিন 🌸🥰

08/05/2026

সূরা লাহাব (Surah Lahab) পবিত্র কুরআনের ১১১তম সূরা, যা মক্কায় অবতীর্ণ এবং এতে ৫টি আয়াত রয়েছে। এই সূরায় মহানবী (সা.)-এর কট্টর শত্রু আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তাদের ধন-সম্পদ বা উপার্জন জাহান্নামের আগুন থেকে তাদের রক্ষা করতে পারবে না—এটাই এই সূরার মূল অর্থ ।

بّتَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّتَبَّ ؕ ١ مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَمَا کَسَبَ ؕ ٢ سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ ۚۖ ٣ وَّامۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ ۚ ٤ فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ

সূরা লাহাব বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ (অনুবাদ):

১. তাব্বাত ইয়াদা আবি লাহাবিঁওয়া তাব্ব।

_ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে।

২. মা-আগনা 'আনহু মা-লুহূওয়ামা-কাছাব।
_ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

৩. ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব।
_ সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে।

৪. ওয়ামরাআতুহূ, হাম্মা-লাতাল হাত্বাব।
_ এবং তার স্ত্রীও, যে আগুনের ইন্ধন (লাকড়ি) বহন করে।

৫. ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।
_ তার গলদেশে খর্জুর বৃক্ষের পাকানো রশি।

মূল শিক্ষা: কুফর ও ইসলাম বিরোধিতার শাস্তি ভয়াবহ। পার্থিব ক্ষমতা বা সম্পদ আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারে না।

সূরা লাহাবের শানে নুযুল:

আল্লাহ তায়ালা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই আয়াত নাজিল করলেন- (وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ) ‘আর আপনি আপনার গোত্রের নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন।’ (সূরা আশ-শু'আরা, আয়াত, ২১৪) তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কোরাইশ গোত্রের লোকদের ডাক দিলেন।

ডাক শুনে কোরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি আমি বলি যে, একটি শত্রুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের ওপর ঝাপিয়ে পড়বে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি?

সবাই একবাক্যে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। এরপর তিনি বললেন, আমি (শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত) এক ভীষণ আজাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। এ কথা শুনে আবু লাহাব বলল, ধ্বংস হও তুমি, এজন্যেই কি আমাদেরকে একত্রিত করেছ? একথা বলে সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে পাথর মারতে উদ্যত হল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। (বুখারি, হাদিস, ৪৯৭১, ৪৯৭২, মুসলিম, হাদিস, ২০৮)

01/05/2026

রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ এবং এটি রহমত ও বরকত লাভের অন্যতম মাধ্যম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের এই নির্দেশ দিয়েছেন।

পবিত্র কোরআনে দরুদ পাঠের নির্দেশ
আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ‘নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তাঁর প্রতি দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও।’ (সুরা আহজাব: ৫৬)

দরুদে ইবরাহিম: আরবি, উচ্চারণ ও অর্থ
নামাজের মধ্যে দরুদে ইবরাহিম পাঠ করা সুন্নতে মুআক্কাদা। নামাজ ছাড়াও যেকোনো সময় এটি পাঠ করা যায়।

দরুদে ইবরাহিম হলো:

اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ، وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ، وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ، وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ، وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।

বাংলা অনুবাদ: হে আল্লাহ, মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমাময়। হে আল্লাহ, মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর বরকত দান করুন, যেমন আপনি ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারবর্গের ওপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমাময়। (সুনানে নাসায়ি: ১২৯১)

৫টি সূরা, যেগুলো সত্যিই ওষুধের মতো কাজ করে—যদি তুমি মন দিয়ে তাদের সাথে সময় কাটাও:• ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? → সূরা আদ-দ...
29/04/2026

৫টি সূরা, যেগুলো সত্যিই ওষুধের মতো কাজ করে—যদি তুমি মন দিয়ে তাদের সাথে সময় কাটাও:

• ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? → সূরা আদ-দুহা (তিনি কখনো তোমাকে পরিত্যাগ করেননি)

• হৃদয় ভেঙে গেছে? → সূরা ইউসুফ (সবচেয়ে সুন্দর কাহিনি)

• সামনে কী আসছে তা ভেবে ভয় পাচ্ছ? → সূরা মুলক (মৃত্যুর পরও সুরক্ষা)

• আত্মিকভাবে শূন্য লাগছে? → সূরা আর-রহমান (তোমরা তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?)

• আটকে গেছ, এগোতে পারছ না? → সূরা আশ-শারহ (নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে)

তোমার যত সমস্যাই থাকুক… আল্লাহ তার সমাধান আগেই লিখে রেখেছেন। তুমি শুধু এখনো সেই “ফার্মেসি”টা খুলে দেখোনি।

দ্বীনদারিতার প্রমাণ দিতে চায়।
25/04/2026

দ্বীনদারিতার প্রমাণ দিতে চায়।

কথাটা এতো সুন্দর 'হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল 'আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট।
25/04/2026

কথাটা এতো সুন্দর 'হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল 'আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট।

Address

Sheladhorchar, Bhanga
Faridpur
7830

Telephone

01614002244

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhanga Shah Saheb Bari ভাঙ্গা শাহ্-সাহেব বাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share