আলোর পথে

আলোর পথে গড়ব সমাজ, গড়ব দেশ

07/02/2026

আজকের প্রেরণা, আগামীর সাফল্য।
আলোর পথে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬

“আলোর পথে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। ভবিষ্যতের আলোকবর্তিকা এই মেধাবীরা—তাদের জন্য রইলো শুভকামনা।”
03/02/2026

“আলোর পথে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। ভবিষ্যতের আলোকবর্তিকা এই মেধাবীরা—তাদের জন্য রইলো শুভকামনা।”

আলোর পথে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।আলোর পথে সংগঠনের সদস্য আসাদুজ্জামান নূর ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডা...
12/11/2025

আলোর পথে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আলোর পথে সংগঠনের সদস্য আসাদুজ্জামান নূর ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।
এই অসামান্য সাফল্যে আলোর পথে পরিবারের সকল সদস্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ছোটবেলা থেকেই এলাকায় আসাদ মেধাবী, নম্র ও ভদ্র ছেলে হিসেবে সবার কাছে পরিচিত। শৈশব থেকেই আমরা সবাই আশাবাদী ছিলাম—একদিন নিশ্চয়ই আসাদ ক্যাডার কর্মকর্তা হবে। পূর্বের কয়েকটি বিসিএসে অল্পের জন্য সফল না হলেও, আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া ও তার নিরলস পরিশ্রমের ফলে অবশেষে আজ সে স্বপ্ন পূরণ করেছে।
আসাদ যখন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত, তখন কিছুদিন ওকে পড়ানোর সুযোগ হয়েছিল আমার। আমাদের সবার আদর, স্নেহ ও শাসনে বড় হওয়া আসাদের এই সাফল্যের খবর শুনে মনে হলো—এ যেন নিজেরই অর্জন।

ছোটবেলা থেকে ওকে যতটুকু চিনি, বিশ্বাসের সঙ্গে বলতে পারি—দেশ একজন যোগ্য, সৎ ও আদর্শ শিক্ষক পেল। আসাদ তার সততা, মেধা ও অভিজ্ঞতা দিয়ে দেশের হাজারো শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই আমাদের প্রত্যাশা।

আমরা আসাদুজ্জামান নূরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।

মোঃ জাকির হোসেন
সভাপতি
আলোর পথে সংগঠন

⚽🏆 আলোর পথে কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে জয়ী অবিবাহিত দল! 🎉আজকের খেলায় মাঠে ছিল উদ্দীপনা, প্র...
09/06/2025

⚽🏆 আলোর পথে কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে জয়ী অবিবাহিত দল! 🎉

আজকের খেলায় মাঠে ছিল উদ্দীপনা, প্রতিযোগিতায় ছিল সম্মান, আর হৃদয়ে ছিল সম্প্রীতি। অবশেষে জমজমাট এক লড়াইয়ের পর বিজয়ের হাসি হাসলো অবিবাহিত দল!

আলোর পথে সংগঠনের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ এমন একটি সুন্দর ও আনন্দঘন আয়োজনের জন্য। খেলাধুলার মাধ্যমে আমরা আবারও এক হলাম, ভ্রাতৃত্বটা গাঢ় হলো আর প্রমাণ হলো খেলা শুধু প্রতিযোগিতা নয়, এটা একতা ও ভালোবাসার প্রতীক।

04/04/2025

আলোর পথে কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের কিছু ভিডিওচিত্র ও সংক্ষিপ্ত আলোচনা

আলোর পথে কর্তৃক আয়োজিত আলোর পথে একাদশ বনাম চরকুমারিয়া একাদশ ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।বিজয়ী দলকে শুভেচ্ছা ও ...
02/04/2025

আলোর পথে কর্তৃক আয়োজিত আলোর পথে একাদশ বনাম চরকুমারিয়া একাদশ ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।
বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আলোর পথে ইফতার মাহফিল ✨গতকাল (২৮ রমজান ) ‘আলোর পথে’ সংগঠনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। পরস্পরে...
30/03/2025

আলোর পথে ইফতার মাহফিল ✨

গতকাল (২৮ রমজান ) ‘আলোর পথে’ সংগঠনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। পরস্পরের সাথে মিলিত হয়ে ইফতার করার এই মুহূর্তগুলো আমাদের ঐক্য ও বন্ধনের প্রতিচিত্র।

আজ রমজানের শেষ দিন। প্রার্থনা করি, এই পবিত্র মাসে অর্জিত তাকওয়া ও শিক্ষা আমাদের আগামীর পথচলায় আলোকিত করুক। আল্লাহ আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন।

21/01/2025

আলোর পথে কর্তৃক আয়োজিত প্রথম আনন্দভ্রমন এটি।
আলোর পথে সংগঠন একটি পরিবার। প্রিয় মানুষদের নিয়ে ভ্রমণের অভিজ্ঞতা আজীবন স্বরনীয় হয়ে থাকবে।
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের সম্মানিত সভাপতি Md Zakir Hossain , সাধারণ সম্পাদক Shahin Mahfuz , আনন্দভ্রমণ এর আহবায়ক Eleash Ahmed এর প্রতি।
সকলকে অসংখ্য ধন্যবাদ।

"আলোর পথে" সংগঠন কর্তৃক আয়োজিত আনন্দভ্রমণ ২০২৫ কক্সবাজার, সফলভাবে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ।
08/01/2025

"আলোর পথে" সংগঠন কর্তৃক আয়োজিত আনন্দভ্রমণ ২০২৫ কক্সবাজার, সফলভাবে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ।

07/10/2024

ফরিদপুরের সদরপুরে ‘আলোর পথে’ সামাজিক সংগঠনের উদ্যোগে চরকুমারিয়া আমির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ।

‘আলোর পথে’র বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতার জন্য জনাব আবদুর রউফ খানকে জানাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
03/10/2024

‘আলোর পথে’র বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতার জন্য জনাব আবদুর রউফ খানকে জানাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Address

Charkumaria, Sadarpur
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category