বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা

বাংলাদেশ ছাত্রলীগ,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর মেডিকেল ক?
(6)

বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা এবং বাঙ্গালীর ছয় দশকের সংগ্রাম সম্পন্ন এবং সাহসের সারথী বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশীদার এই ছাত্র সংগঠনটি। বাঙ্গালী জাতি হিসেবে জন্ম গ্রহনের আতুর ঘর থেকে শুরু করে আজ অবধি স্বাধীনতা, সংগ্রাম আর শিক্ষার নিশ্চয়তার ছাত্রসমাজের তথা দেশবাসীর জন্য অতন্দ্র প্রহরী ছাত্রলীগ।
বৃটিশ উপনিবেশ থেকে ১৯৪৭ সালে দেশ

বিভাজনের সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ছিলেন কলকাতা ইসলামীয়া কলেজের ছাত্র। বৃটিশ উপনিবেশ থেকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাজনের পর বাঙ্গালীরা নতুন ভাবে শোষনের যাতাকলে পড়ে। যাকে শেখ মুজিবুর রহমান বলেছিলেন ''এক শকুনির হাত থেকে অন্য শকুনির হাত বদল মাত্র ''। তাই নতুন রাষ্ট্র পাকিস্তান সরকার প্রথমে আঘাত হানে আমাদের মায়ের ভাষা বাংলার উপর। শেখ মুজিব তখনই অনুভব করলেন শোষনের কালো দাঁত ভাঙ্গার একমাত্র হাতিয়ার ছাত্র সমাজ। তাই তৎকালিন পাকিস্তান সরকার কতৃক চাপিয়ে দেওয়া উর্দূ ভাষার বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ তৈরির জন্য ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তৎকালিন প্রজ্ঞা ও দূরদর্শীতা সম্পম্ন ছাত্র নেতা বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন 'পাকিস্থান ছাত্রলীগ'।বঙ্গবন্ধুর হাত ধরে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের যাত্রা শুরু। প্রথমে এর নাম ছিলো 'পাকিস্থান ছাত্রলীগ'। সংগঠনটির প্রথম আহবায়ক ছিলেন নাঈমউদ্দিন আহমেদ। ছাত্রলীগ সাংগঠনিক ভাবে কার্যত্রক্রম শুরু করলে এর সভাপতি মনোনিত হন দবিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মনোনিত হন খালেক নেওয়াজ খান।
এরই ধারাবাহিকতায় ফরিদপুর মেডিকেল কলেজকে পুর্ণাংগকরণ ও এই কলেজের ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নের জন্য ২০০৯ সালের ৮ই জুন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা। প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি ছিলেন ডাঃ হৃদয় রঞ্জন (এফ-১৩) ও সাধারণ সম্পাদক ছিলেন মরহুম ডাঃ কামরুল হাসান (এফ-১৩)।
তাদেরই হাত ধরে মুজিবীয় চেতনাকে বুকে লালন করে ২০১৩-২০১৪ সেশনে গঠিত ছাত্রলীগের কমিটির সভাপতি ছিলেন মঈনুল মাহমুদ সানি (এফ-১৮) ও সাধারণ সম্পাদক ছিলেন রবিউল কবির রবি (এফ-১৮)।এর পরবর্তীতে ২৭ ডিসেম্বর, ২০১৪ ইং তারিখে বেলা ১২ঃ০০ টায় ফরিদপুর মেডিকেল কলেজ গ্যালারীতে আয়োজিত কর্মী সম্মেলনে ঘোষিত হয় ২০১৪-২০১৫ সেশনের ৬১ সদস্য বিশিষ্ট সফল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন শেখ মুহাম্মদ বিন ফারুখ সানি (এফ-১৯) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করেন রাউফুন রহমান সুভিক (এফ-১৯)। সুদীর্ঘ প্রায় দেড় বছর পর ১৪ মে,২০১৬ ইং তারিখে বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহন করেন মোঃ মাসুদুর রহমান (এফ-২০) এবং যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহন করেন পলাশ চন্দ্র বিশ্বাস (এফ-২০) এবং বনিফাস হাসদা রাজু (এফ-২০)।এই আহ্বায়ক কমিটির হাত ধরেই পরবর্তী ছাত্রলীগের কমিটি গঠন করা হয় ২৫ নভেম্বর, ২০১৭ সালে। এইদিন ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় যার সভাপতি হন মোঃ রায়হানুল ইসলাম(এফ-২২) এবং সাধারণ সম্পাদক হন শাওন দেবনাথ(এফ-২২)। এরপর ২০১৮ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়। সেখানে অগ্রণী ভূমিকা পালন করে মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। এরপর বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে বিগত ১৩ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ ছাত্রলীগ,ফরিদপুর মেডিকেল কলেজ শাখার ৬ষ্ঠ কমিটি গঠিত হয়। এই কমিটির সভপতি হন মাশতুরা মোশাররফ ঐষিকা(এফ-২৬) এবং সাধারণ সম্পাদক হন ইমরুল হাসান জীম(এফ-২৬)। উল্লেখ্য, মেডিকেল কলেজ ছাত্রলীগের ইতিহাসে প্রথম নারী সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা। বর্তমানে তারা সফলতার সাথে ক্যাম্পাস পরিচালনা করছে।

Address

Barishal Road, West Khabaspur, Faridpur Sadar, Faridpur
Faridpur

Telephone

+8801911599521

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share