ফুডব্যাংক-ফরিদপুর পরিবারে সবাইকে স্বাগতম।
একটি পারিবারিক পরিবেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে একে অপরকে সহায়তায় এগিয়ে আসা এবং ফরিদপুর সহ বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোর আনাচে কানাচে ছড়িয়ে থাকা খাবারের খোঁজ আর স্বাদ তথা ভোজন আনন্দ সকল ভোজনরসিকদের মাঝে ছড়িয়ে দেয়াই এই গ্রুপ সৃষ্টির মূল লক্ষ্য।
একটা সুন্দর পরিবেশ বজায় রাখতে নিচের নিয়মগুলো সবাইকে মেনে চলার জন্য বিনিত অনুরোধ রইলো-
১.বৃহত্তর ফরিদপুরের খাবা
র ছাড়া অন্য কিছু নিয়ে পোষ্ট দেয়া যাবেনা,মজার কিছু শেয়ার করা যাবে কিন্তু ফুড রিলেটেড হতে হবে।
২. নিজের তোলা ছবি ছাড়া অন্য কারও ছবি দিয়ে রিভিউ দেয়া যাবেনা (যেমন ইন্টারনেট থেকে নামানো ছবি বা অন্য কারো রিভিও থেকে নেয়া ছবি নিয়ে)।
৩.কাউকে পার্সোনাল এটাক বা বাজে ভাষা ব্যাবহার করলে গ্রুপ থেকে ব্যান দেওয়া হবে কোন নোটিশ অথবা সতর্কবানী ছাড়াই ।কোন রকম অপ্রীতিকর ফান বা মানুষকে কনফিউজ করা মিথ্যা কমেন্ট করা যাবে না।
৪.কেউ কোনো অপ্রীতিজনক কমেন্ট এর মুখোমুখি হলে কমেন্টের বামে ক্লিক করে "রিপোর্ট" করুন বা এডমিন কে মেনশন দিন ,এডমিনরা আপনাদের সুবিধা-অসুবিধা দেখার জন্য আছেন এবং পরিবারের সুন্দর পরিবেশ বজায় রাখার প্রশ্নে আমরা সবসময়ই কঠোর। (আইন নিজের হাতে তুলে নিবেন না ;) )
৫.হেল্প সিকিং পোষ্ট এর ক্ষেত্রে যদি কোন ছবি সংযুক্ত করতে চান সেটা যেন রিলেভেন্ট ছবি হয় এবং রক্ত,জরুরী স্বাস্থ্য জিজ্ঞাসা বা অন্য যেকোন জরুরী জিজ্ঞাসা বা জনকল্যানমূলক তথ্যের পোস্ট ছাড়া অহেতুক প্রমোশনাল পোষ্ট,ইউটিউব,গ্রুপ-পেইজের লিংক দিয়ে সময় নষ্ট করবেন না,এগুলো কখনোই এপ্রুভ হবে না। :)
৫.অসম্পূর্ণ পোস্ট এপ্রুভ করা হবে না।একটা স্ট্যান্ডার্ড রিভিউ পোষ্টে এগুলো থাকতে হবেঃ
-নাম
-লোকেশন
-দাম
-আচরণ
-পরিবেশ
-রেটিং
৬.ঘরে তৈরি হোমমেইড খাবারের ক্ষেত্রে সম্পূর্ন রেসিপি ছাড়া পোস্ট এপ্রুভাল হবে না।
৭.প্রাইভেট ডেটিং,বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার জন্য রেস্টুরেন্ট বা অমূলক জানতে চাওয়ার পোস্ট করে পরিবেশ নষ্ট করা নিষিদ্ধ।
৮.রেস্টুরেন্ট মালিকদের পোস্টে অবশ্যই Owner Post বা মালিকপক্ষের পোস্ট উল্লেখ করতে হবে।
একই পোস্ট রোজ রোজ করে সদস্যের বিরক্তির উদ্রেগ না করে নিউ এরাভাল,অফার জাতীয় পোস্ট করার অনুরোধ রইলো।
আর ফেইক/পেইড প্রমোশনাল পোস্ট চালালে এবং তা প্রমানিত হলে বা কোন বিতর্কিত কিছু হলে সেই রেস্টুরেন্টের সকল পজেটিভ/নেগেটিভ রিভিও বন্ধ করে দেয়া হবে।
Just eaten something? Recommend any new place or leave your reviews on food that you have visited recently. Yes, it's all under one umbrella...!
*EAT>REVIEW>REPEAT*
Guidelines:
(1) A review should consist of place, price, behavior, decoration, rating and name of the items you had & it shouldn't contain any kind of promotional material,be honest in your reviews. (2) Both Restaurant review & street food review is allowed. (3) Any kind of inappropriate language directly leads to being banned. (4) Fake Reviews are deleted and the person is banned. (5) Any topic other than food is directly deleted.If you face any problems, please report/inbox admins. :)
♥