অনার্স ক্লাব গণগ্রন্থাগার

অনার্স ক্লাব গণগ্রন্থাগার ঠিকানা: পুরাপাড়া বাজার, নগরকান্দা, ফরিদপুর
01670461600

সবাই মিলে পড়ি বই, আলোকিত মানুষ হই

পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার
ঠিকানা: গ্রন্থাগার রোড,পুরাপাড়া বাজার,নগরকান্দা, ফরিদপুর।

গ্রন্থাগারটি প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।
বাংলাদেশ গণগ্রন্থাগার অধ‌িদপ্তর কর্তৃক অনুমোদিত পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগারটি মূলত পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে স্থাপিত হয়‌েছে এবং পরিচালিত হচ্ছে।
ব‌িভিন্ন ধরণ‌ের দেশি-বিদেশী বইয়ের সমাহারে

সমৃদ্ধ এই গ্রন্থাগারে জাতীয় দৈনিকসহ বিভিন্ন ধরণের মাসিক পত্রিকা রয়েছে। গ্রন্থাগারটি সব বয়সী পাঠক‌ের জন্য উন্মুক্ত।

#আমাদের_নিয়মিত_প্রকাশনাঃ দেয়াল পত্রিকা ‘‘মুক্ত প্রাণের উচ্ছ্বাস’’। দেয়াল পত্রিকায় আপনার যেকোন ধনণের লেখা প্রকাশ করার জন্য আমাদের ফেসবুক পেজ বা ইমেলে অথবা সরাসরি জমা দিতে পারেন।

#আমাদ‌ের_আয়োজনঃ এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পাঠচক্র, বিতর্ক অনুষ্ঠানের আয়োজনসহ জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়।

গ্রন্থাগারের সদস্য হওয়া ও বই ধার দেওয়া সংক্রান্ত নীতিমালাঃ
১। বই ধার নেওয়ার জন্য আগ্রহী পাঠককে গ্রন্থাগারের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
২। সদস্যের ধরণ তিন প্রকার:
ক. শিশু সদস্য : ১২ বছর বয়সের নিচের সকল সদস্য।
খ.ছাত্র-ছাত্রী সদস্য : যাদের বয়স ১২ বছরের উর্দ্ধে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত।
গ. সাধারণ সদস্য : ছাত্র-ছাত্রী ব্যতিত ১২ বছরের বেশি বয়সের সর্বসাধারণ।
৩। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।
৪। জামানত: সাধারণ সদস্যদের ক্ষেত্রে দুইশত টাকা, ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে একশত টাকা এবং শিশু সদস্যদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেব‌ে জমা দিতে হবে। তবে জামানতের অর্থ সদস্য হওয়ার এক বছরের মধ্যে ফেরতযোগ্য নয়।
৫।প্রত্যেক সদস্যকে এককালীন সর্বোচ্চ পনের দিনের জন্য একটি বইয়ের বেশি ধার দেয়া হবেনা। অন্যকোন পাঠকের চাহিদা না থাকলে একই পাঠক একই বই ধারাবাহিকভাবে সর্বোচ্চ দুইবার ধার নিতে পারবেন।
৬। প্রত্যেক সদস্যকে মেম্বারসীপ কার্ড দেয়া হয় এবং কার্ড দ্বারা গ্রন্থাগার থেকে বাড়িতে একসাথে একখানা বই নিতে পারবেন। গ্রন্থাগার হতে গৃহিত বই ফেরত না দেওয়া পযর্ন্ত কার্ডটি গ্রন্থাগারে সংরক্ষিত থাকবে।
৭। গৃহিত বই পনের দিনের মধ্যে ফেরত দিতে হবে অন্যথায় অতিরিক্ত প্রতি একদিনের জন্য পাঁচ টাকা হারে জরিমানা দিতে হবে।
৮। গ্রন্থাগার কার্ড হারিয়ে গেলে গ্রন্থাগার কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আবেদন সাপেক্ষে বিশ টাকার বিনিময়ে কর্তৃপক্ষ নতুন কার্ড সরবরাহ করবে।
৯। বইয়ের মধ্যে কোন কিছু লেখা/দাগ দেওয়া যাবেনা, ইচ্ছাকৃতভাবে বইয়ের পৃষ্ঠা/মলাট ছেড়া সম্পূর্ণ নিষিদ্ধ।

আমাদদের সাথে যুক্ত হতে পারবেনঃ
ওয়েভসাইট : www.puhclub.org
অনার্স ক্লাব ফেসবুক পেজ : পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব
ব্লাড ব্যাংক FB গ্রুপ : অনার্স ক্লাব ব্লাড ব্যাংক
ফেসবুক পেজ : অনার্স ক্লাব ব্লাড ব্যাংক
E_mail : [email protected] অথবা [email protected]
মোবাইল : ০১৭১৭ ৮৬০ ৫৮০

Address

Library Road, Purapara Bazar
Faridpur
7840

Opening Hours

Monday 15:00 - 19:00
Tuesday 15:00 - 19:00
Wednesday 15:00 - 19:00
Thursday 15:00 - 19:00
Friday 15:00 - 19:00
Saturday 15:00 - 19:00
Sunday 15:00 - 19:00

Telephone

+8801670461600

Alerts

Be the first to know and let us send you an email when অনার্স ক্লাব গণগ্রন্থাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অনার্স ক্লাব গণগ্রন্থাগার:

Share

Category