20/01/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
চাঁদপুর ফরিদগঞ্জ গাব্দেরগাঁও বাঁশতলা এলাকার এই ছোট্ট মক্তব ও পাঞ্জেগানা নামাজের স্থানটি আমাদের দ্বীনি শিক্ষার এক পবিত্র আমানত। এখানে প্রতিদিন অনেক ছোট ছোট বাচ্চা কুরআন শিখতে আসে এবং মুসল্লিরা নামাজ আদায় করেন।
বর্তমানে এখানে কোনো উন্নত বাথরুম ও প্রস্রাবখানার ব্যবস্থা নেই। যার ফলে:
❌ ছোট বাচ্চাদের ওজু-ইস্তিঞ্জা করতে খুব কষ্ট হয়।
❌ মুসল্লিরা দূর থেকে এসে অনেক সমস্যায় পড়েন।
❌ পবিত্রতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।
আল্লাহর ঘরের মেহমান এবং কুরআন শিক্ষার্থী শিশুদের এই কষ্ট দূর করতে আমরা একটি বাথরুম ও প্রস্রাবখানা নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি একটি সদকায়ে জারিয়া। যতদিন এখানে মানুষ ওজু করবে বা পবিত্রতা অর্জন করবে, ইনশাআল্লাহ আপনি কবরে বসেও এর সওয়াব পাবেন।
যেভাবে সহযোগিতা করবেন:
আপনার সামর্থ্য অনুযায়ী ১০, ২০, ১০০ বা ১০০০ টাকা দিয়ে এই নেক কাজে শরিক হন। আপনার সামান্য দান শিশুদের মুখে হাসি ফোটাতে পারে।
💰 বিকাশ নাম্বার: 01613786330 (পার্সোনাল)
📍 স্থান: গাব্দেরগাঁও বাঁশতলা মক্তব ও পাঞ্জেগানা।
আল্লাহ আমাদের এই দান কবুল করুন এবং এর উসিলায় পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন।