02/10/2026
লেখালেখির নীরব চেষ্টা করি ২০০৮ সাল থেকে। স্বপ্ন দেখতাম লেখক হওয়ার এবং মাঝেমধ্যে উৎসাহ পাওয়ার আশায় অন্যদের সাথে শেয়ার করতাম ।
লেখালেখির স্বপ্ন দেখি,এটা বুঝেই খুব কাছের মানুষ নির্মম ঠাট্টা ও বিদ্রুপ করে বলেছে– এটা তোর স্বপ্ন নয়, স্বপ্নদোষ। কেউ আবার বলেছে– ফিজিক্সে অনার্স করে সাহিত্য চর্চা, এর তো ফিউচার অন্ধকার।
শুধু নরনারী, লতাপাতা কিংবা সস্তা প্রেম- পিরিতি নিয়ে লেখালেখি করিনি। লেখালেখি করি পলিটিক্স সহ বিভিন্ন ইস্যু নিয়ে।লেখালেখি করতে গিয়ে করোনাকালে সাইবার হামলার শিকার হয়েছি।এক চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে লিখে তার চক্ষুশূল হয়েছি। তাছাড়া একটা উপজেলার পাবলিক পরীক্ষায় নকল বন্ধে অবদান রেখেছি।
২০২০ সালে যখন গান লেখার চেষ্টা করি। তখন কেউ কেউ বিদ্রুপ করেছে এই বলে–কণ্ঠশিল্পী S D Rubel তোর লেখা গান গাইবে না। মেলোডি কিং খ্যাত এই শিল্পী গেয়েছেন আমার লেখা দুটি গান। পরিচিত ব্যক্তিবর্গ প্রশংসা না করলেও কবিদের কবি নির্মলেন্দু গুণ সহ দেশ-বিদেশের মিলিয়ন- মিলিয়ন মানুষ প্রশংসা করেছেন।
আমি কি লেখক হয়েছি? না, লেখার মানোন্নয়নে পাঠক হওয়ার চেষ্টা করি, আমৃত্যু করে যাব।
যাইহোক, যে কথা মুখে বলতে পারিনি, সে কথা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছি। বোবাদের এই দেশে– এই শিরোনামে কবিতার বই প্রকাশিত হবে প্রিয় বাংলা প্রকাশনী থেকে।