Upazila Fisheries Office, Dupchanchia, Bogra.

Upazila Fisheries Office, Dupchanchia, Bogra. আপনাদের সেবায় আমরা নিয়োজিত। সেবা নিন, বেশি করে মাছ চাষ করুন।

অদ্য উপজেলা মৎস্য অফিসার (চ: দা:), দুপচাচিয়া,  বগুড়া মোঃ মকছেদ আলী প্রামাণিক এর শেষ কর্ম দিবস। দায়িত্বভার গ্রহণ করছেন জন...
18/12/2025

অদ্য উপজেলা মৎস্য অফিসার (চ: দা:), দুপচাচিয়া, বগুড়া মোঃ মকছেদ আলী প্রামাণিক এর শেষ কর্ম দিবস। দায়িত্বভার গ্রহণ করছেন জনাব মোঃ নুর নবী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, কাহালু, বগুড়া।

25/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

25/04/2025

অত্যধিক তাপমাত্রায় মাছ চাষের পুকুর ও অন্যান্য জলাশয়ের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাত্রা কমে এর সংকট তৈরি হচ্ছে। ফলে নষ্ট হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য। অধিক পচন সৃষ্টি হওয়ায় দূষিত গ্যাসের প্রাদুর্ভাবসহ থার্মাল শক বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানির নানাবিধ ভৌত ও রাসায়নিক গুণাবলী পরিবর্তিত হয়ে মাছের মড়কের কারণ হতে পারে।

তীব্র গরমে মাছের মড়ক রোধে মৎস্য খামারিদের জন্য পরামর্শঃ

১. দিনের বেলায় জাল/হররা টেনে পুকুর/জলাশয়ের তলদেশের দূষিত গ্যাস বের করে দেওয়া।

২. তাপদাহ চলাকালীন প্রতি ১৫ দিনে একবার করে ভোরে প্রতি শতাংশে ১০০-২০০ গ্রাম চুন, বিকালে ১০০-২০০ গ্রাম লবণ প্রয়োগ করা।

৩. তাপদাহ চলাকালীন প্রতিদিন প্রতি শতাংশে কার্বোহাইড্রেট জাতীয় উপাদান (আটা/ চাল/ ভূট্টার কুড়া ইত্যাদি) ৫০-১০০ গ্রাম করে প্রয়োগ করা।

৪. তাপদাহ চলাকালীন পুকুর/জলাশয়ে ইউরিয়া অথবা ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা।

৫. প্রয়োজনে মাছের জন্য দৈনিক খাদ্য প্রয়োগের পরিমাণ অর্ধেক কিংবা অবস্থাভেদে আনুপাতিক হারে কমানো।

৬. সম্ভব হলে পুকুর/জলাশয়ে চাষকৃত মাছের মজুদ ঘনত্ব কমানো ও পচনশীল দ্রব্য থাকলে অপসারণ করা।

৭. সম্ভব হলে দুপুরের পর পুকুর জলাশয়ে ডীপ টিউবওয়েল/সাব মারসিবল পাম্প/অন্যান্য উৎস থেকে নিরাপদ ঠান্ডা পানি বর্ণাকারে সরবরাহের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ও পানির প্রয়োজনীয় গভীরতা বৃদ্ধি করা।

৮. অক্সিজেনের ঘাটতি হলে প্রতি শতকে প্রতি ফুট পানির গভীরতায় ১টি করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা।

৯. চাষকৃত পুকুর/জলাশয়ে দুপুরের পর অন্তত ১ ঘণ্টা এবং শেষ রাতে কমপক্ষে ২ ঘণ্টা করে প্রতিদিন এরেটর চালানো।

১০. জলায়তন অনুপাতে পুকুর/জলাশয়ের একটি নির্দিষ্ট অংশে কচুরিপানা দিয়ে ছায়াযুক্ত স্থান তৈরি করা যেতে পারে (পুকুর/ জলাশয়ে যাতে ছড়িয়ে না যায় সে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে)।

১১. পুকুরের ভৌত ও রাসায়নিক গুণাগুণ নিয়মিত পরীক্ষাপূর্বক ব্যবস্থা গ্রহণ করা।

সারিয়াকান্দি মৎস্য অফিসের ফেসবুক থেকে সংগৃহীত।

17/02/2025

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন পর্যন্ত বাংলাদেশের নদী এবং সাগরের সর্বত্র ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

03/10/2024

# প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

16/12/2023

উপজেলার সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

22/09/2023

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর-২০২৩ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ।

২০২৩-২০২৪ অর্থ বছরে  রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়, নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়।  উপস্থিত ছিলেন উপজেল...
17/08/2023

২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়, নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি), উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার, দুপচাচিয়া, বগুড়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মৎস্য চাষি। আরও উপস্থিত ছিলেন প্রধান সহকারী, জেলা মৎস্য দপ্তর, বগুড়া।

৩০-৩৫ কেজি পিরানহা জব্দ করা হয় এবং ২টি এতিমখানায় বিতরণ করা হয়।
10/08/2023

৩০-৩৫ কেজি পিরানহা জব্দ করা হয় এবং ২টি এতিমখানায় বিতরণ করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান।
30/07/2023

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান।

28/07/2023

Address

Bogra-santahar Highway
Dupchanchia

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Fisheries Office, Dupchanchia, Bogra. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share