উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া, খুলনা

  • Home
  • Bangladesh
  • Dumuria
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া, খুলনা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া, খুলনা নিয়মিত অথেনটিক স্বাস্থ্য পরামর্শ পেতে পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।

New doctors' reception program by UHC, Dumuria, Khulna.
11/03/2022

New doctors' reception program by UHC, Dumuria, Khulna.

06/11/2021

আজ থেকে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আপনারা রেজিষ্ট্রেশন করে আপনাদের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক এ কোভিড ১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করুন।
আগে যারা রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু এখনো টিকা নেননি তারাও এখান থেকে টিকা নিতে পারবেন।
এ টিকা নেয়ার জন্যে টিকা প্রদানের তারিখ সম্বলিত মেসেজ আসা বাধ্যতামূলক না।

ধন্যবাদ।।।

HAPPY 75th BIRTHDAY , Honourable Prime Minister Sheikh Hasina
27/09/2021

HAPPY 75th BIRTHDAY , Honourable Prime Minister Sheikh Hasina


27/09/2021

ঘোষণা
======
আজ ২৮/০৯/২০২১তারিখ রোজ মঙ্গলবার ডুমুরিয়া উপজেলাধীন(ধামালিয়া,রুদাঘরা,খর্ণিয়া,আটলিয়া,মাগুরাঘোনা,শোভনা,শরাফপুর,সাহস,ভান্ডারপাড়া ও মাগুরখালী ইউনিয়নে) এবং ২৯/০৯/২০২১ তারিখ রোজ
বুধবার(রঘুনাথপুর,ডুমুরিয়া,রংপুর ও গুটুদিয়া ইউনিয়নে) কোভিড-১৯ টিকার শুধুমাত্র ১ম ডোজ প্রদান করা হবে।প্রতি ইউনিয়নে ১৫০০ জনকে এ টিকা দেওয়া হবে,টিকা নিতে অবশ্যই রেজিষ্ট্রেশন কার্ড সংগে আনতে হবে,এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকা দেওয়া হবে,আপনার এসএমএস -এ টিকা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও আপনার নিজস্ব ইউনিয়ন থেকে এ টিকা নিতে হবে। মনে রাখবেন রেজিষ্ট্রেশন বিহীন কাউকে টিকা দেওয়া হবে না। টিকা নিন সুস্থ্য থাকুন।

প্রচারে: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডুমুরিয়া,খুলনা।

05/09/2021

ঘোষণা
======
গত ০৭|০৮|২১ তারিখে ইউনিয়ন পর্যায়ে যারা কোভিড-১৯ গণটিকার প্রথম ডোজ গ্রহন করেছিলেন তাদের কে আগামী ০৭|০৯|২১ মঙ্গলবার (ধামালিয়া,রুদাঘরা,খর্ণিয়া,আটলিয়া,মাগুরাঘোনা,শোভনা,শরাফপুর,সাহস,ভান্ডারপাড়া ও মাগুরখালী ইউনিয়নে) এবং ০৮/০৯/২১ তারিখ বুধবার(রঘুনাথপুর,ডুমুরিয়া,রংপুর ও গুটুদিয়া ইউনিয়নে) দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
উল্লেখ্য প্রথম ডোজ যে কেন্দ্র থেকে দেয়া হয়েছিল দ্বিতীয় ডোজ সেই কেন্দ্র থেকেই গ্রহন করতে হবে এবং এখানে নতুন করে কাউকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে না। টিকা নিতে অবশ্যই রেজিষ্ট্রেশন কার্ড,অতিরিক্ত এক কপি ফটোকপি আনতে হবে,,যারা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে টিকা নিয়েছিলেন তারা এনআইডি কার্ডের ফটোকপিতে মোবাইল নম্বর লিখে ইউনিয়ন পরিষদ থেকে রেজিষ্ট্রেশন করে টিকা নিতে হবে। মনে রাখবেন রেজিষ্ট্রেশন বিহীন কাউকে টিকা দেওয়া হবে না। টিকা নিন সুস্থ্য থাকুন।

কোভিড-১৯ টিকা ও টিকা সনদ সম্পর্কিত কোন ভুল সংশোধনের জন্যনিচের ই-মেইল এড্রেসটিতে ই-মেইল করার অনুরোধ করা হল               ...
10/08/2021

কোভিড-১৯ টিকা ও টিকা সনদ সম্পর্কিত কোন ভুল সংশোধনের জন্য
নিচের ই-মেইল এড্রেসটিতে ই-মেইল করার অনুরোধ করা হল

[email protected]



স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন , নিরাপদে থাকুন।
#সেবা_পেতে_মাস্ক_পরুন

কোভিড-১৯ টিকা ও টিকা সনদ সম্পর্কিত কোন ভুল সংশোধনের জন্য
নিচের ই-মেইল এড্রেসটিতে ই-মেইল করার অনুরোধ করা হল




স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন , নিরাপদে থাকুন।
#সেবা_পেতে_মাস্ক_পরুন

01/08/2021

করোনা রোগীর চিকিৎসার জন্য কোন হাসপাতালে কতগুলো সিট খালি আছে, কিংবা কতগুলো ICU bed খালি আছে, এটা তাৎক্ষণিক জানার জন্য এই https://covidhospitalsbd.com/ ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। খুব জরুরী বিধায় ওয়েবসাইটটি সেভ করে রাখুন।

ভ্যাক্সিন সম্পর্কিত সাধারন প্রশ্নোত্তরঃ
01/08/2021

ভ্যাক্সিন সম্পর্কিত সাধারন প্রশ্নোত্তরঃ

09/07/2021

সাধারণ প্রশ্নোত্তরঃ (প্রথম পর্ব)

১. করোনা টেস্ট কোথায় করাবেন?
- ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা টেস্ট করা হয়। এন্টিজেন টেস্ট এখানেই করা হয়, যদি লক্ষণযুক্ত রোগীর রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে rtPCR টেস্ট করানোর জন্য নমুনা খুলনায় পাঠানো হয়। সুতরাং টেস্ট করাতে চাইলে এই হাসপাতালে যোগাযোগ করুন।

২. ভ্যাক্সিন দেয়া হচ্ছে কিনা?
- আপাতত খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাক্সিন দেয়া হচ্ছে। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই অত্র হাসপাতালে ভ্যাক্সিন চলে আসবে। তখন এখান থেকেই ভ্যাক্সিন দেয়া হবে।

৩. নমুনা বাড়িতে গিয়ে নিবে কিনা?
- নাহ, বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ আপাতত বন্ধ আছে। লোকবল সংকটের কারনে।

৪. করোনা টেস্ট করতে কতটাকা লাগে?
- ১০০ টাকা+ ৫ টাকা টিকিট।
তবে অতীব গরীব রোগীদের জন্য এই মাসে ফ্রি টেস্টের সুযোগ সরকার রেখেছে। এজন্য আলাদা ফর্ম পূরণ করতে হয়।

৫. ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করা লাগবে কিনা?
- জি হ্যা, অবশ্যই নিবন্ধন করা লাগবে। https://surokkha.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে NID নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করুন। টিকা প্রদানের তারিখ আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে।

09/07/2021

কি মর্মান্তিক!

(ফেসবুক ডায়েরি)

করোনা হাসপাতালে আমার অন্তরকে কাঁদানো একটা হৃদয় বিদারক কাহিনী বলি। আমার মায়ের পাশের বেডে খুলনা সদরের একটা ছেলে তার মাকে ভর্তি করিয়েছে গত পরশু। তার মায়ের শ্বাসকষ্ট তীব্র ছিল। অক্সিজেন লেভেল ৭০-এর কাছাকাছি। গতকাল তার বাবারও তীব্র শ্বাসকষ্ট শুরু হয় বাড়িতে। সে ছিল তার বাবা মায়ের একমাত্র ছেলে। তাই হসপিটালে মুমূর্ষু মাকে একা রেখেই বাধ্য হয়ে ছুটে যেতে হয়েছে বাসায় তার বাবার কাছে। সেখানে যাওয়ার পর তার মা কয়েকবার কষ্টে অক্সিজেন মুখ থেকে টেনে খুলে ফেলেছিল।

তখন আমার ছোট বোনটি তার মুখে আবার লাগিয়ে দেয়। যাহোক বাবাকে বাড়িতেই একটা অক্সিজেন সিলিন্ডার কিনে অক্সিজেন সাপোর্ট দিয়ে আবার ছুটে আসে মায়ের কাছে। কি অসহায় মুহূর্ত!! রাত ৩টার দিকে তার বাবার মৃত্যুর সংবাদ শুনে ছুটে যায় বাবার লাশের কাছে। তারপরে আজ সকালে আবার আসে মায়ের কাছে। সেখানে আমি দেখি ওই ছেলেটি তার মায়ের বেডের ওপর মাথা দিয়ে মুখ থুবড়ে পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে উনার গায়ে হাত দিয়ে ডেকে একটু সান্তনা দেয়ার চেষ্টা করলাম। লাভ হলো না। হওয়ার কথাও না। এরপর যেটা হলো সেটা আরো হৃদয় বিদারক। উনি আমাকে বললেন ভাই, আমার মায়ের পাশে আপনি যদি একটু বসতেন তাহলে আমি একটু আমার বাবার জানাজাতে যেতাম। সত্যি বলছি, সহ্য করার মতো ছিল না সেই মুহূর্তটা। যাহোক, আমি উনাকে বললাম ভাই আপনি যান, আমি ও আমার ছোট বোন দুজনেই আপনার মাকে দেখে রাখবো ইনশাল্লাহ। উনি আমাকে বললেন, ভাই আপনি আপনার বোনও অসুস্থ হয়ে গিয়েছে, সেটা আমি জানি। তাই আপনিই যদি একটু আসতেন। আমি বললাম ঠিক আছে ভাই আমি আসবো ইনশাল্লাহ। উনি আমাকে বলেন, জোহরবাদ বাবার জানাজা। আমি তখন যাবো, আপনি একটার দিকে আসিয়েন। আমি রীতিমতো ১২.৩০ এর দিকে গেলাম। গিয়ে দেখলাম সেখানে একটা ১৩-১৪ বছরের ছোট্ট ছেলে বসা। আমার ছোট বোনের কাছে জিজ্ঞাসা করলাম তখন বললো ওই ছেলেটিকে টাকা দিয়ে ভাড়া করে রেখে গেছে লোকটা। কি সাংঘাতিক বিষয়!!! কিন্তু সব থেকে মর্মান্তিক হলো, ওই ভাইটা বাবার জানাজা শেষ করে আসার ৫-৭ মিনিট পূর্বে তার মাও না ফেরার দেশে চলে গেলেন। তারপরে যেটা ঘটলো সেটা বলার মতো আমার ভাষা নাই।

সোলাইমান হোসাইন মিন্টুর (শিক্ষক, বশেমুরবিপ্রবি ও জেলা সমন্বয়ক, গোপালগঞ্জ: সিসিএস স্বেচ্ছাসেবী) ফেসবুক থেকে নেয়া

06/07/2021

আপনারা অবগত আছেন যে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে করোনা পরীক্ষা হয় এবং করোনা রোগী ভর্তি রাখা হয়।
উল্লেখ্য যে এখানে যে করোনা পরীক্ষা তার নাম এন্টিজেন পরীক্ষা। যে সব রোগীদের এন্টিজেন পরীক্ষায় নেগেটিভ আসে তাদের আমরা আর টি পিসিআর পরীক্ষার জন্যে স্যাম্পল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

আমাদের মনে রাখতে হবে যে এন্টিজেন টেস্ট পজেটিভ হওয়া করোনা হয়েছে বলে শিওর হওয়া যায়। তবে এন্টিজেন পরীক্ষা নেগেটিভ মানেই যে উনার করোনা হয়নি তা বলা যাবে না। এই টেস্ট নেগেটিভ হওয়ার পরও প্রায় ৫০% ভাগ রোগীদের আর টি পিসিআর টেস্ট পজিটিভ আসছে।

এমনকি আর টি পিসিআর নেগেটিভ হওয়ার পরও যদি রোগের লক্ষণ থাকে, অক্সিজেন এর মাত্রা কমে যায় তাহলেও রোগী করোনা রোগী হিসেবে চিকিৎসা পাবে। কারন rtPCR টেস্টও ৬৭% ক্ষেত্রে sensitive.

রোগীদের মধ্যে একটা ভুল ধারণা লক্ষ্য করা যাচ্ছে সব ধরনের উপসর্গ থাকা সত্ত্বেও এমনকি অক্সিজেনের মাত্রা কম থাকা সত্ত্বেও এন্টিজেন পরীক্ষায় নেগেটিভ আসার পর করোনা হয়নি এই ধারণা নিয়ে সানন্দে বাড়ি চলে যাচ্ছে, বা ভর্তি থাকলেও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি না থেকে সাধারণ ওয়ার্ডে থাকতে চাচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্যে হুমকি স্বরূপ হয়ে দাড়াচ্ছে। শত কাউন্সেলিং এও তাদের এ ভুল ধারণা ভাংগানো যাচ্ছে না।

আমাদের মনে রাখতে হবে অন্য সকল রোগের মত করোনাও একটা রোগ। এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে। কিন্তু অহেতুক কুসংস্কার বা ভুল ধারণা বা গোয়ার্তুমি শুধুমাত্র আমাদের চলমান মৃত্যুর মিছিলকেই প্রলম্বিত করবে।

Address

Hospital Road
Dumuria

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া, খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া, খুলনা:

Share