21/02/2026
বিনম্র শ্রদ্ধা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩
আজ ২১শে ফেব্রুয়ারি। রক্তরাঙা এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে বীর সন্তানেরা আত্মত্যাগ করেছিলেন, তাদের প্রতি আইএলএসটি, খুলনা পরিবার জানাচ্ছে গভীর শ্রদ্ধা।
আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদার সাথে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বর্ণাঢ্য ব্যানার নিয়ে আমরা একটি র্যালি বের করি, যেখানে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, সকল সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে আমরা সকলে মিলে ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
শ্রদ্ধা নিবেদন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষার সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। ৫২-র সেই চেতনা আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকুক।
সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
শ্রদ্ধান্তে,
কর্তৃপক্ষ
আইএলএসটি, খুলনা।