Central Library, PSTU - কেন্দ্রীয় গ্রন্থাগার,পবিপ্রবি

  • Home
  • Bangladesh
  • Dumki Satani
  • Central Library, PSTU - কেন্দ্রীয় গ্রন্থাগার,পবিপ্রবি

Central Library, PSTU - কেন্দ্রীয় গ্রন্থাগার,পবিপ্রবি Patuakhali science and technology university

08/09/2023
02/11/2016
20/10/2016
07/03/2016

ভার্সিটি পাশ করে বেশ কয়েক বছর আগে বেড়িয়ে যাওয়া কিছু ছাত্র ব্যাক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হয়ে একদিন তাদের প্রিয় শিক্ষকের বাসায় বেড়াতে এলো।
তাদের আলোচনার এক পর্যায়ে সবাই নিজ নিজে পেশাগত জীবনের চাপের কথা তাদের প্রফেসরকে জানালেন। এক সময় সবাইকে অপেক্ষা করতে বলে প্রফেসর তাদের জন্যে কফি বানিয়ে আনতে গেলেন। কিছুক্ষন পর তিনি একটি বড় কেটলিতে করে কফি ও একটা ট্রে তে করে বেশ কিছু বিভিন্ন ধরনের কাপ নিয়ে ফিরে এলেন। এই কাপগুলোর মধ্যে ছিলো চীনা মাটির কাপ, প্লাস্টিকের কাপ, স্ফটিকের কাপ-যেগুলোর কিছু ছিলো সস্তা আর কিছু ছিলো বেশ দামী ধরনের। প্রফেসর তাদের নিজেদেরকে কাপ নিয়ে কফি ঢেলে নিতে বললেন।
যখন তারা সবাই নিজেরা কফি ঢেলে নিলো তখন প্রফেসর তাদের বললেন, ‘তোমরা লক্ষ্য করলে দেখতে সব দামী কাপগুলোই তোমরা নিয়ে নিয়েছো, ট্রে তে শুধু সস্তা আর সাধারন কাপগুলো পরে রয়েছে।
এই যে তোমরা সবসময় তোমরা নিজেদের জন্যে সবচেয়ে ভালটা চাও, এটাই তোমাদের জীবনের সমস্যা আর মানসিক চাপের কারণ।
জেনে রাখো কাপ যত দামিই হোক তা কফির মধ্যে কোনো বাড়তি স্বাদ যোগ করে না। বরং অধিকাংশ ক্ষেত্রে আমরা কি খাচ্ছি এটা বরং তাকেই লুকিয়ে ফেলে। তোমরা আসলে যা চাচ্ছিলে তা হলো কফি, কাপগুলো নয় কিন্তু তারপরও তোমরা সচেতনভাবে সবচেয়ে ভাল কাপটাই বেছে নিলে এবং তারপর একে অপরের কাপের দিকেও তাকাতে শুরু করলে।
এখন শোন, আমাদের জীবন হলো সেই কফির মত,আর চাকুরী, টাকা পয়সা আর সমাজ হলো সেই কাপটি। এগুলো শুধু জীবনটাকে ধরে রাখার জন্য কিন্তু এগুলো আমাদের জীবনের সংজ্ঞাও নির্ধারন করে না অথবা আমাদের জীবনের সুখ ও নির্ধারন করে না। কখনো কখনো অন্যের কাপটার দিকে তাকাতে গিয়ে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে যে কফিটা দিয়েছেন আমরা তাই উপভোগ করতে ভুলে যাই!

01/10/2014
08/08/2014

সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
-- প্রবাদ

Address

Dumki
Dumki Satani
8602

Telephone

017000000

Alerts

Be the first to know and let us send you an email when Central Library, PSTU - কেন্দ্রীয় গ্রন্থাগার,পবিপ্রবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Central Library, PSTU - কেন্দ্রীয় গ্রন্থাগার,পবিপ্রবি:

Share

Category