বাঁশতলা শহীদ মিনার - Bastola Shahid Minar
- Home
- Bangladesh
- Dowara Bazar
- বাঁশতলা শহীদ মিনার - Bastola Shahid Minar
তিন দিকে মেঘালয় পর্বতমালা ঘিরে থাকা বাঁশতলা স্মৃতিসৌধ এক কথায় অসাধারণ।
(স্মৃতিসৌধ বাঁশতলা)
Address
Bastola, Banglabazar
Dowara Bazar
3070
Website
Alerts
Be the first to know and let us send you an email when বাঁশতলা শহীদ মিনার - Bastola Shahid Minar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Shortcuts
Category
বাঁশতলা স্মৃতিসৌধ
টিলার ওপর মাঠ, এমন দৃশ্য হয়। কিন্তু টিলার ওপর চোখ জুড়ানো স্মৃতিসৌধ!! ঘুরে আসতে পারেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার, বাংলাবাজার ইউনিয়ন, বাঁশতলা গ্রামে। শুধু স্মৃতিসৌধ নয়, এখানে আছে মুক্তিযুদ্ধে শহীদ ১৪ জন মুক্তিযোদ্ধার সমাধি। তিন দিকে মেঘালয় পর্বতমালা ঘিরে থাকা বাঁশতলা স্মৃতিসৌধ এক কথায় অসাধারণ। এখানে আরও পাবেন চেলাই খালের ওপর স্লুইসগেট ও টিলার ওপর জুমগাঁও।
বাঁশতলা স্মৃতিসৌধ ইতিবৃত্ত ডাউক সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ সীমান্তবর্তী অঞ্চল নিয়ে মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর। পাঁচ নম্বর সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। পাঁচ নম্বর সেক্টরের সাবসেক্টর ছিল সুনামগঞ্জ জেলার বাঁশতলা। এখানকার সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হেলাল উদ্দিন। পাহাড়বেষ্টিত বাঁশতলা এলাকায় এবং তার আশপাশে মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হন, তাঁদের সমাহিত করা হয় বাঁশতলার এই নির্জনে। সেই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য নির্মাণ করা হয় বাঁশতলা স্মৃতিসৌধ।
আমাদের বাঁশতলা স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক প্রয়াত মেজর জেনারেল আমীন আহমেদ চৌধুরীর কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য জাগ্রত চৌরঙ্গীর ইতিহাস জানতে গেলে তিনি বাঁশতলা স্মৃতিসৌধের গল্প বলেছিলেন। সে গল্প ভুলতে বসেছিলাম। তরতাজা করল সিলেটের কয়েকজন বন্ধু। তাদের নিয়ে বেশ কয়েকবার পরিকল্পনা হলো, কিন্তু সময় হলো না।
একদিন আচমকা বাঁশতলা যাওয়ার প্রস্তাব পেলাম। তারপর বাসে চেপে বসা। রাত সাড়ে ১২টার বাসে চেপে ভোরে সিলেট পৌঁছেই আম্বরখানা চলে আসি। তখনো ভোরের আলো ভালো করে ফোটেনি। আগে থেকেই ঠিক করা ছিল সিএনজিচালিত অটোরিকশা। সেই অটোরিকশায় আবার পথে নামি ছাতকের উদ্দেশে। যানজটবিহীন সে রাস্তায় যাত্রাসঙ্গী শরীফ চোখ বুজে ঘুমের ভান করলেও সামিউল্লাহ বলে চলে বাঁশতলার গল্প।