05/09/2026
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মহোদয়ের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন
আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (শনিবার) স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) জনাব মোঃ হজুর আলী মহোদয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ, ইউনিট, সেবাকার্যক্রম এবং চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
অতিরিক্ত সচিব মহোদয় রোগীদের সর্বোচ্চ মানসম্মত সেবা প্রদান, নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান আরও উন্নত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল
দিনাজপুর
#দিনাজপুর_মেডিকেল_কলেজ_হাসপাতাল
#হাসপাতাল_পরিদর্শন
#স্বাস্থ্যসেবা
#সেবার_মানোন্নয়ন
#মতবিনিময়