স্বাধীন

স্বাধীন ভালো কর্মই আমাদের ধর্ম।

স্বাধীন। সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় "স্ব + অধীন"। অর্থাৎ নিজের অধীন। সুতরাং, স্বাধীন শব্দটির অর্থ দাঁড়াচ্ছে নিজের অধীনস্থতা। কিন্তু আমরা স্বেচ্ছাচারিতাকে স্বাধীনতা মনে করি না। আমরা "স্বাধীন" শব্দটিকে একটু ভিন্ন আঙ্গিকে দেখি। আমরা বিশ্বাস করি ভালোর অধীনস্থ হওয়াই স্বাধীন হওয়া। কেননা খারাপ বা অমঙ্গল কখনও মানুষের কাম্য হতে পারে না। আর এই মতবাদকে সামনে রেখেই স্বাধীন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নিজেদের আত্ন

শুদ্ধির জন্য, সেই সাথে আশেপাশের মানুষকে ভালোর অধীনে আনার জন্য।

পৃথিবীতে একটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করি তা হচ্ছে যে, অশুভশক্তি তথা খারাপ, অসৎ, দুর্নীতিবাজরা সর্বদাই ঐক্যবধ্য থাকে। যদিও ভালো মানুষের তুলনায় এদের সংখ্যা অনেক কম, তবুও কতিপয় খারাপ মানুষের জন্যই ভালো মানুষেরা মাঝে মাঝে ভালো উদ্যোগ নিতে ব্যর্থ হয়। কারন ভালো মানুষেরা সংখ্যায় বেশী হলেও তারা আসলে বিচ্ছিন্ন। খারাপ মানুষ বা অশুভ শক্তির যদি একটা থাকতে পারে তবে ভালো মানুষেরা কেন বিচ্ছিন্ন থাকবে? স্বাধীন সকল ভালো মানুষের একতায় বিশ্বাসী। ভালো মানুষরা এক্যবদ্ধ হলেই সকল অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে এক বিরাট বিদ্রোহ জেগে উঠবে।

(অসমাপ্ত............)

Address

Goneshtola
Dinajpur
5200

Telephone

01776004012

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্বাধীন:

Share