জাগরণ-A volunteer team for aid the elderly and child

জাগরণ-A volunteer team for aid the elderly and child From our social responsibility "Team Jagoron" are working for helpless children & helping child and older people as much as we can delivered to their homes.

জাগরণ এর পথচলা ২০১৩ সনে শুরু হলেও স্বেচ্ছাসেবীদের এক করে পথ চলা শুরু হয় ২০২১ সনের করোনা কালীন সময়। তারিখ মার্চ মাস এর ৯ই মার্চ থেকে আমাদের কার্যক্রম শুরু হ্য করোনা কালীন সংকটে হঠাৎ করে রোজগার বন্ধ হয়ে যাওয়া মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত পরিবারে ১-৫ বছর বয়সেরে শিশুদের খাদ্য সহায়তার মাধ্যমে। কারন এই মধ্যবিত্ত এবং নিন্মমধ্যবিত্ত পরিবারের লোকেরা
কারো কাছে হাত পেতে সাহায্য চায়া তো দূরে, মুখফুটে তাদের কষ্ট

বা অসহায়ত্বের কথা বলতে পারেন না।
তাই করোনা কালীন সময় ২০২১ এর মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত দিনাজপুর ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর সহ বিভিন্ন জেলায় প্রায় ৯০০ মধ্যবিত্ত এবং নিন্মমধ্যবিত্ত পরিবারের বাচ্চা/শিশু কে ৩ মাসের খাদ্য সামগ্রী ( দুধ, শিশুখাদ্য, খাবার স্যালাইন, সেরিলাক ইত্যাদি) তাদের বাসায় গিয়ে পৌঁছে দেয়া হয়।
তার ধারাবাহিকতায় বিগত বছর গুলোতে অগণিত শিশুএবং বৃদ্ধদের খাদ্য চিকিৎসা, শীতের কাপড়, কম্বল, এতিমদের সহায়তা, দাফন সহ বিভিন্ন কর্মসূচী ব্যাক্তিগত বিভিন্ন বন্ধু, শুভাকাঙ্ক্ষী, পরিবার সহায়তা থেকে অর্থ যোগানের মাধ্যমে জাগরণ তাদের কাজ অব্যাহত রেখেছে।

# আমাদের কিছু উল্লেখ্য পরিচয় এবং নিয়মনীতিঃ

* আমরা অন্য কোন প্রকার স্বেচ্ছাসেবী সংঠনের এর সাথে কোন ভাবেই সম্পৃক্ত নই।
* আমাদের দিনাজপুর ছাড়া আর কোন শাখা নেই।
* আমরা কেবল স্বেচ্ছায় বিভিন্ন পেশার ব্যক্তিদয়ের উদ্যোগ এবং তাদের নিজস্ব সহায়তার ভিত্তিতে সাহায্য কার্যক্রম পরিচালনা করি, যা সম্পুর্ণ ভাবে অলাভজনক।
* আমাদের সকল ভলেন্টিয়ারগন সম্পুর্ণ নিজ উদ্দ্যগে স্বেচ্ছা প্রণোদিত হয়েই তাদের অবসর সময় কে নষ্ট না করে মানবসেবায় তাদের সময় এবং শ্রম উৎস্বর্গ করেন।
*বাংলাদেশের বিভিন্ন যায়গা থেকে ভলেন্টিয়ার গন আমাদের সাথে যুক্ত আছেন ।
* আমরা আমাদের সকল ভিক্টিম এর তথ্য এবং অনুদানের হিসাব কেবল দাতা কেই গোপনীয়তা রক্ষা করবার সর্তে এবং জেলা প্রশাসন কে সমন্বয় এর জন্যে কেবল প্রদান করে থাকি।
* কোন ভিকটিম যদি মিথ্যা তথ্য দিয়ে সাহায্য গ্রহন করে, তাহলে এর সম্পুর্ণ দায় তার উপর বর্তায় এবং এর জন্যে গ্রুপ বা গ্রুপের কেউ অথবা গ্রুপ সংশ্লিষ্ট কোন সদস্য কিংবা ব্যাক্তি কোন অবস্থাতে দায়ী নয়।
* আমাদের কোন কার্যক্রম এর কোন অংশ/ প্রদান কৃত তথ্য যদি আপনাদের কাছে কোন ভাবে অসম্পুর্ন বলে মনে হয় অথবা
মনে কোন প্রকার শংকা বা প্রশ্নের জন্ম দেয়, তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের কাছে তার কারণ অথবা ব্যাখ্যা অথবা প্রমান যে কোন মুহুর্তে জানতে চাইতে পারেন।
* যে কোন আর্থিক লেনদেন/সহায়তা অবশ্যই সম্পুর্ন পরিচয় নিশ্চিত না হয়ে করবেন না।
* আপনাদের সহায়তা যেন প্রকৃত সাহায্য গ্রহীতার কাছে পৌছায়, সেই লক্ষে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
জাগরণ এর সাথে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ।

JAGORON Although the path started in 2013, the volunteers started journey one by one during the corona period of 2021. We started our activities on March 9, 2021 by providing food aid to 900 children aged 1-5 years in middle class and lower class families, who suddenly stopped earning during the Corona Crisis. Because these are middle class and lower middle class people problem that they can't want to get help from someone even they never can't talk about their suffering or helplessness to any one. Therefore, during the Corona period, from March to August 2021, in addition to Dinajpur, about 900 middle class and lower middle class families childrens in different districts including Dhaka, Narayanganj, Faridpur have 3 months of food items (milk, baby food, food saline, serilac etc.) Over the years, Jagoron has continued its work by providing funds for various programs including food treatment, winter clothes, blankets, assistance to orphans, burial of various friends and well-wishers, personal friends, well-wishers and family support.

# Some of our notable identities and policies:
* We are in no way associated with any other type of voluntary organization.
* We have no other branch except Dinajpur.
* We voluntarily conduct relief activities on the basis of voluntary initiatives of individuals of different professions and their own support, which is completely non-profit.
* All our volunteers dedicate their time and labor to human service without wasting their leisure time on their own initiative.
* Volunteers from different parts of Bangladesh are joining us.
* We provide information and grant accounts of all our victims to the donor only on condition of confidentiality and to the district administration for coordination only.
* If a victim receives help with false information, then the entire responsibility rests with him and no one in the group or group or any member or person belonging to the group is responsible for it under any circumstances.
* If any part of any of our activities / provided information seems incomplete to you in any way or
If you have any questions or concerns, you can feel free to ask us at any time.
* Do not make any financial transaction / assistance without confirmation of full identity.
* We are working tirelessly to ensure that your support reaches the real recipients. Thank you for being with Jagoron.

17/06/2024
সকল কে আগাম ঈদ মুবারক,"পিয়াজ কেটে রাখলেও প্রতিবেশী কিংবা আত্মীয় কেউ কুরবানির মাংস দিবেন, কিন্তু দিন শেষে কেউ আর তাদের মা...
25/06/2023

সকল কে আগাম ঈদ মুবারক,
"পিয়াজ কেটে রাখলেও প্রতিবেশী কিংবা আত্মীয় কেউ কুরবানির মাংস দিবেন, কিন্তু দিন শেষে কেউ আর তাদের মাংস দিলো না। নিন্মমধ্যবিত্ত পরিবারের দিন এনে দিন খাওয়া মানুষ, তাই কুরবানি দেবার সামর্থ নেই অথবা বাড়ি বাড়ি গিয়ে হাত পেতে মাংস নেবারও উপায় নেই তাদের। কারণ লোক হাসবে। অথবা এবার ঈদে সামর্থ্য নেই বলে কুরবানী দিতে পারছেননা বলে মুখ লুকিয়ে পরিবার নিয়ে বাসায় বসে আছেন।
কুরবানি ঈদের দিনে কুরবানী না দিতে পেরে নিজের সন্তান, ভাই-বোন, বৃদ্ধ বাবা মায়ের সহ পরিবারের মানুষদের মুখে এক টুকরো মাংস তুলে খাওয়াতে না পারে লজ্জায়, অসামর্থ্যতার গ্লানি নিয়ে মুখ লুকিয়ে কাঁদেন আমাদের দেশের শত হাজার নিন্ম মধ্যবিত্ত পরিবারের বাবা-মা, গৃহকর্তা...!"
কুরবানির ঈদের দিন এমন খবর গুলো দেখলে/শুনলে আমাদের মন খারাপ হয়, আপসোস হয়। এ আপসোস কিছুটা কমানোর জন্য
জাগরণ (স্বেচ্ছাসেবী টীম) - দিনাজপুর চেষ্টা করছে এইরকম কিছু বাছাই কৃত নিন্মমধ্যবিত্ত পরিবার, যারা সত্যিকারের অসহায়, লজ্জায় যারা কারো কাছে কিছু চাইতে পারেন না, মুখফুটে বলতে পারেন না, এমন কিছু যাচাই করা ৫০ - ১০০টি দুস্থ পরিবার কে ঈদের দিনে ১ কেজি গরুর মাংস এবং তেল সহ সামান্য মসলা একটি প্যাকেটে কুরবানী ঈদের আগের দিন এবং ঈদের দিন তাদের বাড়ি গিয়ে বিতরণ করবো।
আমাদের প্রতিটি প্যাকেট আমরা ৮০০ টাকা বাজেট নির্ধারণ করেছি তবুও আপনারা এই মহান কাজে আপনাদের সামর্থ্য অনুসারে যে কেউ শরিক হতে পারেন আমাদের সাথে।
আমাদের এই উদ্যোগ সফল তখনি হবে যদি আপনি/আপনারা এগিয়ে আসেন এবং সহায়তার হাত বাড়িয়ে দেন।
আপনি যদি এই দুস্থ এবং মুখফুটে চাইতে না পারা অসহায় নিন্মমধ্যবিত্ত পরিবার গুলোকে মাংস বিতরনে এই মহৎ কাজে সহায়তা করতে চান,তাহলে বাড়িয়ে দিন আপনার সহায়তার হাত ।
আমাদের সাথে যোগাযোগঃ
জাগরণ (স্বেচ্ছাসেবী টীম)
কালীতলা, দিনাজপুর।
ফোনঃ 01674733444
বিকাশ/নগদঃ 01674733444
.............................ছবিঃ আমাদের গতবারের ঈদে ৫০ টি পরিবার কে দেয়া ঈদ বাজার উপহার বিতরনের কিছু ছবি

Happy New Year to allFrom Dinajpur.ছবি - ০১-০১-২০২৩ রাত ১২ টা -১ মিনিট। দেখে বুঝে নিন দিনাজপুরের  ঠান্ডার অবস্থা।সবাই যখ...
31/12/2022

Happy New Year to all
From Dinajpur.
ছবি - ০১-০১-২০২৩ রাত ১২ টা -১ মিনিট।
দেখে বুঝে নিন দিনাজপুরের ঠান্ডার অবস্থা।
সবাই যখন থার্টি-ফাস্টের আয়োজন নিয়ে ব্যাস্ত, আমরা তখন কম্বল নিয়ে ঘন কুয়াশায় খুজে ফিরছি কোন মানুষ ঠান্ডায় কাতর।
আসুন মানব সেবায় কাটাই বছরের শুরুর দিন।
শীতার্ত মানুষের জন্য আপনার সহায়তার
পৌছে দিতে যোগাযোগ করুন আমাদের সাথে।
জাগরন (স্বেচ্ছাসেবী সংগঠন)
কালীতলা দিনাজপুর।
ফোন: 016747-33444
বিকাশ/নগদ : 01674733444 (personal)

আপনার দিকে তাকিয়ে আছে  তীব্র শীতে কষ্ট পাওয়া বহু মানুষ। উত্তরের ঠাণ্ডা প্রবন অঞ্চল আমাদের  #দিনাজপুর।রোজ পাল্লা দিয়ে বেড়...
06/12/2022

আপনার দিকে তাকিয়ে আছে তীব্র শীতে কষ্ট পাওয়া বহু মানুষ। উত্তরের ঠাণ্ডা প্রবন অঞ্চল আমাদের #দিনাজপুর।
রোজ পাল্লা দিয়ে বেড়েই চলছে শীতের প্রকোপ।
প্রচন্ড কষ্টে ঠাণ্ডায় নির্ঘুম রাত্রি যাপন করছে লক্ষাধিক অসহায় দরিদ্র জনগোষ্ঠী। আসুন নিজেদের অবস্থান থেকে যে যেখানেই থাকি না কেন, তাদের জন্যে বাড়িয়ে দেই সহায়তার হাত।
ইতি মধ্যে যারা শীতার্ত দের কম্বল বিতরণ করছে তাদের সবাই প্রায় শহরের কেন্দ্রের রাস্তার পাশে, রেল স্টেশনে, বস্তিতে অথবা এক জায়গায় লোক জড়ো করে বিতরণ করছেন।
তাদের এই মহৎ উদ্দ্যগ কে সাধুবাদ জানাই।
কিন্তু এতে বহু মানুষ যাদের বয়ষ ৭০ উর্ধ্বে তারা, গ্রামে বসবাসরত নিন্ম আয়ের কৃষক পরিবার এবং বহু নিন্ম মধ্যবিত্ত পরিবার যারা কষ্টে থাকলেও চক্ষু লজ্জায় চাইতে পারেনা, তারা বঞ্চিত থেকে যায়।
তাই আমরা প্রথমে এমন পরিবার দের তথ্য সংগ্রহ করে তার পর তাদের দ্বার প্রান্তে গিয়ে আপনাদের সহায়তা গুলো পৌছে দেই। গত ৩ বছর ধরে টীম জাগরণ দিনাজপুরের শিশু এবং বয়োজ্যেষ্ঠদের বিশেষ করে নিন্ম মধ্যবিত্তদের নিয়ে কাজ করে চলছে আবিরাম। আমাদের এই মানবিক পথ চলায় আপনিও অংশীদার হউন।
আসুন সকলে একসাথে ভেদাভেদ ভুলে সুন্দর করে বাঁচি এবং শীতার্তদের সহায়তায় এগিয়ে আসি।
Sharing is Caring
আপনার সহায়তা অথবা যে কোন তথ্যের জন্যে যোগাযোগ করুন
জাগরণ
কালীতলা, থানার মোড়ের পশ্চিমে।
দিনাজপুর সদর - দিনাজপুর।
ফোনঃ ০১৬৭-৪৭৩৩-৪৪৪

আপনারা সবাই অবগত আছেন দিনাজপুরের দেওয়ানদিঘি গ্রামের বাসিন্দা রেজিনা- একজন শাররিক ভাবে প্রতিবন্ধি ও বাবা-মা হীন এতিম বোন ...
19/09/2022

আপনারা সবাই অবগত আছেন দিনাজপুরের দেওয়ানদিঘি গ্রামের বাসিন্দা রেজিনা- একজন শাররিক ভাবে প্রতিবন্ধি ও বাবা-মা হীন এতিম বোন সম্পর্কে, যার শিশু কাল থেকেই দুর্ঘটনা জনিত কারনে একটি পা ছোট আর একটি বড়।
এই মানুষটির ঠাই হয়েছে ৪ হাত বাই ২ হাত অপ্রসস্থ একটি মাটির খোলা বারান্দার চালার নিচে।
যে ঘরের বাইরে সে ঘুমায়। ঝড় হোক বা তুফান, শীত হোক বর্ষা - খোলা এই বারান্দায় চরম কষ্টে রাত কাটে তার। সামান্য বৃষ্টি এলেই ভিজে যায় তার ঘুমানোর যায়গা।
তার জন্যে একটি স্থায়ী ঘর নির্মানের পরিকল্পনা থাকলেও, আপাতত প্রয়োজন এই মানুষটিকে বৃষ্টি আর সামনে অনাগত ঠাণ্ডার হাত থেকে রক্ষ্যার জন্যে তার থাকার বারান্দাটিতে একটি ত্রিপাল এর শেড ( ওয়াটার প্রুফ মোটা কাপড়) দিয়ে ঢেকে দেবার।

ত্রিপাল প্রতি গজ এর মুল্য পরে মাঝারি মোটা ৪০০-৪৫০ টাকা
রেজিনার বারান্দার জন্যে প্রয়োজন ৩.৫X২ = ৭ গজ ত্রিপাল
যার মুল্য = ২৮০০-৩১৫০ টাকা।
ত্রিপল জোড়া দিতে দর্জি খরচ = ১৫০ টাকা

আসুন অসহায় রেজিনার পাশে অস্থায়ী হলেও আপাতত একটি ত্রিপাল এর শেড নির্মানে এগিয়ে আসি।
আপনার সহায়তার জন্যে যোগাযোগ করুন
জাগরণ,
কালীতলা, দিনাজপুর।
ফোনঃ ০১৬৭৪৭৩৩৪৪৪
01674733444

10/07/2022

EID MUBARAK TO ALL OF OUR PAGE MEMBERS

।।।।।।।।।  আসুন ঈদের খুশি ভাগ করে নেই সবার সাথে।।।।।।।।।"পিয়াজ কেটে রাখলেও প্রতিবেশী কিংবা আত্মীয় কেউ কুরবানির মাংস দিবে...
08/07/2022

।।।।।।।।। আসুন ঈদের খুশি ভাগ করে নেই সবার সাথে।।।।।।।।।
"পিয়াজ কেটে রাখলেও প্রতিবেশী কিংবা আত্মীয় কেউ কুরবানির মাংস দিবেন, কিন্তু দিন শেষে কেউ আর তাদের মাংস দিলো না। নিন্মমধ্যবিত্ত পরিবারের দিন এনে দিন খাওয়া মানুষ, তাই কুরবানি দেবার সামর্থ নেই অথবা বাড়ি বাড়ি গিয়ে হাত পেতে মাংস নেবারও উপায় নেই তাদের। কারণ লোক হাসবে। অথবা এবার ঈদে সামর্থ্য নেই বলে কুরবানী দিতে পারছেননা বলে মুখ লুকিয়ে পরিবার নিয়ে বাসায় বসে আছেন।
কুরবানি ঈদের দিনে কুরবানী না দিতে পেরে নিজের সন্তান, ভাই-বোন, বৃদ্ধ বাবা মায়ের সহ পরিবারের মানুষদের মুখে এক টুকরো মাংস তুলে খাওয়াতে না পারে লজ্জায়, অসামর্থ্যতার গ্লানি নিয়ে মুখ লুকিয়ে কাঁদেন আমাদের দেশের শত হাজার নিন্ম মধ্যবিত্ত পরিবারের বাবা-মা, গৃহকর্তা...!"

কুরবানির ঈদের দিন এমন খবর গুলো দেখলে/শুনলে আমাদের মন খারাপ হয়, আপসোস হয়। এ আপসোস কিছুটা কমানোর জন্য
জাগরণ (স্বেচ্ছাসেবী টীম) - দিনাজপুর চেষ্টা করছে এইরকম কিছু বাছাই কৃত নিন্মমধ্যবিত্ত পরিবার, যারা সত্যিকারের অসহায়, লজ্জায় যারা কারো কাছে কিছু চাইতে পারেন না, মুখফুটে বলতে পারেন না, এমন কিছু যাচাই করা ৫০ - ১০০টি দুস্থ পরিবার কে ঈদের দিনে ১ কেজি গরুর মাংস এবং তেল সহ সামান্য মসলা একটি প্যাকেটে কুরবানী ঈদের আগের দিন এবং ঈদের দিন তাদের বাড়ি গিয়ে বিতরণ করবো।

আমাদের প্রতিটি প্যাকেট আমরা ৮০০ টাকা বাজেট নির্ধারণ করেছি তবুও আপনারা এই মহান কাজে আপনাদের সামর্থ্য অনুসারে যে কেউ শরিক হতে পারেন আমাদের সাথে।

আমাদের এই উদ্যোগ সফল তখনি হবে যদি আপনি/আপনারা এগিয়ে আসেন এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। আপনার সহায়তা প্রদান করতে যোগাযোগ করুন আমাদের সাথে

আমাদের সাথে যোগাযোগঃ
জাগরণ (স্বেচ্ছাসেবী টীম)
দিনাজপুর।
ফোনঃ 01674733444
বিকাশ : 01674733444 (personal)
নগদ : 01674733444
* পোস্ট টি বেশী করে শেয়ার করবার জন্যে অনুরোধ করা হলো।

* বিঃদ্র- আমরা প্রতিটি প্যাকেট দাতার নাম লিখে বিতরণ করবো এবং স্বচ্ছতার জন্যে উক্ত দাতার নাম সহ প্যাকেট বিতরণ এর ছবি ও দান গ্রহণকারী পরিবারের এক জনের আইডি কার্ড সহ ফোন নাম্বার দাতা কে ম্যাসেজ/ম্যাসেঞ্জার/হোয়াটাস-আপ এর মাধ্যমে প্রেরণ করবো।.............................ছবিঃ আমাদের গতবারের ঈদে ৫০ টি পরিবার কে দেয়া ঈদ বাজার উপহার বিতরনের কিছু ছবি।

Address

Dinajpur
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when জাগরণ-A volunteer team for aid the elderly and child posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাগরণ-A volunteer team for aid the elderly and child:

Share