ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখা ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি

11/09/2026
বিভাগীয় শহরে বিক্ষোভশরীয়াহ বিরুদ্ধ আইনের ব্যাপারে সরকারকে সতর্ক করা হচ্ছে, সমাধান না হলে গণ আন্দোলন গড়ে তোলা হবে-ইসলামী ...
11/09/2026

বিভাগীয় শহরে বিক্ষোভ

শরীয়াহ বিরুদ্ধ আইনের ব্যাপারে সরকারকে সতর্ক করা হচ্ছে, সমাধান না হলে গণ আন্দোলন গড়ে তোলা হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামের উত্তরাধিকার আইনে হেবা সংক্রান্ত বিধানে সরকার এমন একটি সংশোধন এনেছে যা ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই আইনের উদ্দেশ্য ও পরিনতি ইসলামের অকাট্য উত্তারাধিকার আইনকে বাইপাস করা, উপেক্ষা করা। একজন মুসলমান প্রাত্যহিক জীবনে নানা অপারগতায় শরীয়াহর কোন কোন বিধান মান্য নাও করতে পারেন; সেটা মহান আল্লাহর নিকট ক্ষমাযোগ্য অপরাধ। কিন্তু শরীয়াহর কোন বিধানকে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়ার জন্য আইন করা মহান আল্লাহর সাথে ধৃষ্টতা দেখানোর শামিল। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে ৯১% মুসলমান সেই দেশে মহান আল্লাহর সাথে এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ কোন সরকারকে দেয়া হবে না।

আজ ১১ সেপ্টেম্বর, শুক্রবার দেশের সকল বিভাগীয় শহরে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬ এর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেতৃবৃন্দ এই বার্তা দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জোর দাবি জানিয়ে বলেন, সরকারকে অবশ্যই এই আইন থেকে সরে আসতে হবে। কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশ বাস্তবায়িত হতে দেয়া হবে না।

নেতৃবৃন্দ বলেন, প্রবীন নাগরিকদের স্বার্থ রক্ষায়, পিতা-মাতার স্বার্থ রক্ষায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে। শিশুদের মনে পিতা-মাতার সম্মান সম্পর্কে ইসলামের বয়ান গ্রোথিত করে দিতে হবে এবং পিতা-মাতার প্রতি কর্তব্যে অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সরকারকে স্বপ্রণোদিত হয়ে আইনের প্রয়োগ করতে হবে।

চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর , ময়মনসিংহ, রাজশাহীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের ছয়মাস অতিক্রান্ত হচ্ছে। এই ছয়মাসে রাষ্ট্র পরিচালনায় কোন ধরণের সফলতা দেখাতে পারে নাই। দক্ষতা দেখাতে পারছে না। ফলে জ্বালানি সংকট, বিদ্যুত সংকট, দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাসে বিপর্যস্ত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতেই হবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনের দাওয়াতপত্র গ্রহন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী যুগ্ম...
09/09/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনের দাওয়াতপত্র গ্রহন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর নেতৃত্বে একটি টিম মুহতারাম যুগ্ম মহাসচিবকে যুব কনভেনশনের দাওয়াতপত্র পৌঁছে দেন।

ইসলামী যুব আন্দোলন দিনাজপুর উত্তর এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।
28/08/2026

ইসলামী যুব আন্দোলন দিনাজপুর উত্তর এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শাহাদাতবরণকারী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পা...
25/08/2026

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শাহাদাতবরণকারী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল-এর পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ তার বাড়িতে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মারুফ শেখ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, জনাব নুর হোসেন, সেক্রেটারি মাস্টার সুলতানুল ইসলাম প্রমুখ।

Address

Dinajpur Sadar
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share