13/09/2026
কবরে যাওয়ার কথা ছিলো আমার, অথচ আজ আমার জোয়ান ছেলেটা মাটির নিচে চলে গেল!" 😭💔
কথাগুলো বলছিলেন শহীদ সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের আব্বা। বয়সের ভারে নুয়ে পড়া এই বাবা যখন নিজের কাঁধে জোয়ান ছেলের লা* বহন করেন, তখন এর চেয়ে বড় কেয়ামত আর কিছু হতে পারে না!🙂
৪ মেয়ের পর পিয়াসের মা আল্লাহর কাছে হাত পেতে এই একটা মাত্র ছেলে চেয়েছিলেন। ভালোবেসে নাম রেখেছিলেন পিয়াস।
চরম অভাবের সংসার ছিলো। বাবা একসময় মুদি দোকান চালাতেন, পরে শরীরে আর কুলাতো না। ২০১৮ সালে এইচএসসি পাস করেই পিয়াস ভাই জাস্ট পরিবারের হাল ধরতে সেনাবাহিনীতে যোগ দেন।
তখন তার বয়সই বা কত?? ১৭/১৮ হবে। তবে, মায়ের চোখের সব অভাব এক নিমেষে দূর করে দিয়েছিলেন এই এক ছেলে।
চট্টগ্রাম কোয়ার্টারে মা-বউকে নিয়ে সুখের সংসার ছিল। কোল আলো করে এলো একটা ফুটফুটে মেয়ে। বয়স মাত্র দেড়-দুই বছর, যে এখনো ঠিকমতো ‘বাবা’ বলতেও শেখেনি! মাত্র ১৫ দিন আগে দুই দিনের ছুটিতে বাড়ি এসে মাকে জড়িয়ে ধরেছিলেন, মেয়েটাকে বুকে নিয়ে আদর করেছিলেন। কে জানতো, এটাই ছিল পিয়াস ভাইয়ের শেষ বিদায়!😓
পিয়াস ভাইয়ের মা বারবার জ্ঞান হারাচ্ছেন। স্ত্রী সুরইয়া আক্তার একদম পাথর হয়ে গেছেন। আর ১৮ মাসের ছোটো ফাতেমা মায়ের কাঁধে মুখ গুঁজে আছে, সে তো জানেই না তার বাবা আর কোনোদিন তাকে কোলে নেবে না!
গতকাল ১০ সেপ্টেম্বর সামরিক মর্যাদায়, গার্ড অব অনার দিয়ে পিয়াস ভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। যে ছেলটা পুরো পরিবারের মুখে হাসি ফুটিয়েছিল, আজ সেই পরিবারটাকে একদম একা করে দিয়ে চলে গেল।দেশের মাটি রক্ষা করতে গিয়ে একটা মায়ের দোয়ার ধন, একটা বৃদ্ধ বাবার একমাত্র ভরসা আজ চিরঘুমে। আল্লাহ পিয়াস ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই পরিবারটাকে এই চরম শোক সহ্য করার শক্তি দিন।
আমিন। 🤲
#পিয়াস