23/04/2026
বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, দিনাজপুর জেলা শাখা কমিটি গঠন করার লক্ষ্যে সদস্য গ্ৰহন চলছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম প্রতিষ্ঠার পর বাংলাদেশ জাতীয় ফোরামের গঠনতন্ত্র ও সংবিধানে বর্ণিত উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে:-
(ক) সকল সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) জন্য একটি ধর্মীয় সংগঠনের উন্মেষ
(খ) সকল হিন্দু ধর্মাবলম্বী লোকের জান-মাল ও ধর্মীয় স্বাধীনতা রক্ষাকল্পে বাংলাদেশের শাসনতন্ত্রে বর্ণিত অধিকারের আলোকে নিশ্চয়তা বিধান
করার লক্ষ্যে কাজ করা
(গ) সকল হিন্দু ধর্মাবলম্বী লোকের গণতান্ত্রিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিত করাসহ হিন্দুদের কৃষ্টি, ধর্মীয় স্বাধীনতা, হিন্দুত্ব ও ঐতিহ্য রক্ষা করা হচ্ছে এই সংগঠনের মূলনীতি।
হিন্দুর অস্তিত্ব সংকটের এ ক্রান্তিলগ্নে সচেতন ছাত্র ও যুব সমাজ ঘরে বসে থাকতে পারে না। তাই অঙ্গ সংগঠন হিসাবে গঠন করা হয়েছে "হিন্দু স্টুডেন্ট ফোরাম ও হিন্দু ইয়ুথ ফোরাম"। সারাদেশে দাবীর প্রতি জনসমর্থন আদায়ের লক্ষ্যে জনসংযোগ চলছে। জেলা পর্যায়ে হিন্দু ইয়ুথ ও হিন্দু স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা যারা হিন্দুত্ববোধ ও হিন্দু রক্ষার সংগ্রামে সম্পৃক্ত হতে চান- তাদেরকে হিন্দু ফোরামের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। খুব শীঘ্রই দাবী আদায়ে বিভিন্ন কর্মসূচী দেওয়া হবে। আপনার সমর্থন, সক্রিয় অংশগ্রহণ ও সুপরামর্শ হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় সহায়ক হবে বলে আশা করছি।
সকলের কাছে এই প্রত্যাশা- হিন্দুত্ববোধ ও হিন্দুদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সকলেই সহায়ক হবেন।
পৃথিবীর সকল প্রাণী সুখী হউক, নিরাময় হউক, প্রশান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করেন। ও শান্তি, শান্তি, শান্তি।
আগ্রহীরা যোগাযোগ করুন:
দিপু - 01797799621
রনজিৎ -01738979245
WhatApps মেসেজে করুন।