21/02/2026
রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন,
তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা।
বাংলা আমাদের শক্তি, বাংলা আমাদের অহংকার।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?”
একুশ মানে শুধু একটি তারিখ নয়, একুশ মানে আত্মত্যাগ, প্রতিবাদ, অধিকার আদায়ের ইতিহাস। ১৯৫২ সালের এই দিনে আমাদের সাহসী ভাষা শহীদরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু নত হয়নি বাংলার মানুষের মাথা।
ভাষা আমাদের পরিচয়, আমাদের শিকড়, আমাদের আত্মার প্রকাশ। যে ভাষায় প্রথম ‘মা’ ডাক শিখেছি, যে ভাষায় স্বপ্ন দেখি, ভালোবাসি, প্রতিবাদ করি, সেই বাংলা ভাষা আমাদের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয়— নিজের ভাষাকে ভালোবাসা মানে নিজের সংস্কৃতি, ইতিহাস ও স্বাধীন সত্ত্বাকে সম্মান করা। আজ শুধু বাংলার জন্য নয়, বিশ্বের সকল মাতৃভাষার মর্যাদা ও বৈচিত্র্যের প্রতি সম্মান জানাই।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তাদের আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
শ্রদ্ধায়, ভালোবাসায়, গর্বে একুশ।
**২১শে ফেব্রুয়ারি ২০২৬ শহীদদের চেতনায়**
"আমরা ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি আলোকিত অনুষ্ঠান আয়োজন করছি, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ভাষা ও সাহিত্যের প্রতি তাঁদের আগ্রহ বাড়ানো এবং জাতীয় আবেগ তৈরি করা মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন -মাহমুদুল হাসান (প্রচার সম্পাদক) শাহরিয়ার শাহিদ ( ক্রীড়া সম্পাদক), অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান ,অধ্যক্ষ,( মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল ) এছাড়াও উপস্থিত ছিলেন সাকের সদস্যবৃন্দ এবং রিয়াজুল মদিনা ইসলামিক স্কুল এর শিক্ষিকা এবং মেহের হোসেন স্কুলের শিক্ষিকা,
সর্বশেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়" আজকের অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অতিথি এবং সংগঠনের দায়িত্বশীলদেরকে বাতিঘরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
আয়োজনে: চিরি নদীর বাতিঘর ও Student Association of Chirirbandar - SAC।