03/05/2017
অনেকদিন আগে এক গ্রামের কথা, গ্রামের মানুষ গুলোর ছিল খুব কষ্ট।রোদে তাদের ফসল পুরে যায়, বৃষ্টিতে তাদের ঘর ভেসে যায়। একদিন ঐ গ্রামের কিছু পিচ্চি ছেলেরা ভাবল নাহ এভাবে আর চলতে দেয়া যায়না, একটাকিছু করতে হবে, তারা ঠিক করল একটা বড় ছাতা বানাবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু ছোট মানুষ ছাতা বানানোর টাকা পাবে কই? তাই তারা সকলে মিলে তাদের গায়ের জামা দিয়ে ছাতার কাপড় বানালো।অনেকেই তাদেরকে দেখে হাসল আনেকেই উপহাস করল, কিন্তু তারা থামল না।ছাতা বানানোর পরে দেখা গেল ছাতার আয়তন গ্রামের ১০০ ভাগের ১ ভাগ য প্র্যযোনের তুলনায় খুব কম। তাদের মন খুব খারাপ হয়েগেল। আবার ছাতাটা ধরতেই ১১ জন লাগত। তারা ঠিক করল যেহেতু তাদের সামর্থ্য কম তাই যার ছাতাটার সবচেয়ে বেশি দারকার তাকেই দিবে।তারা গ্রামের শেষ দিকে এক বিধবার বাড়ির উপর রাখল আর ছাতার ১১ দিক ধরে রাখল ১১ জন।রাত্রে যখন বৃষ্টি শুরুহল সেই বৃদ্ধা অনেক দিন পর একটু শান্তিতে ঘুমাতে পারল, অন্ততপক্ষে বৃষ্টিজল তার বৃদ্ধ শরীরটাকে তো ভিজিয়ে দিচ্ছে না। আর বাইরে দাড়িয়ে খালিগায়ে ভিজছিল ১১জন ছেলে,তারা ওখান থেকে যেতে পারবেনা,কারন ছাতাটা ওদের শক্তির উপরই দাড়িয়ে ছিল।১১জনার মধ্যে অনেকেরই সেই রাতে কান্না পাচ্ছিল, এই কান্না কষ্টদায়ী কান্না না,এ কান্না সুখের কান্না, তৃপ্তির কান্না। গল্প টা অনেক হালকা তবুও লিখলাম কারন আমাদের অনেকেরই জীবনের সাথে গল্পটার একটা মিল আছে। আমারা অনেকেই অন্যের বিপদে পাশে দড়িয়ে তৃপ্তির কান্না কেঁদেছি।
১২ বছর আগে যখন P.G.S এর যাত্রা শুরু হয় তখন আমারা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি মানুষের জন্য সামান্য কিছু করতে পারার আনন্দ কত বেশি।
বন্ধুরা সামনে ঈদুল ফিতর আসছে, এবার হয়ত ঐ বৃদ্ধ লোকটি তার অসুস্থ স্ত্রীর ঔষৎ বিনা দিধায় নিতে পারবে,কারন কিছু অপরিচিত ছেলে ঈদে তার সেমাই-চিনি কেনার দায়িত্ব নিয়েছে,এবার ঈদে ঐ বিধবা মহিলা টি তার ছোট্ট মেয়ে টির জন্য এক জোরা লাল রাবারের সেন্ডেল কেনার সাহস করবে কারন তার কিছু ভাই এবারও তার পাশে থাকবে।
বন্ধুরা ২০০ টা পরিবার ঈদুল ফিতরের আগের রাতে আমাদের জন্য অপেক্ষা করে থাকে কখন আমরা তাদের জন্য সেমাই চিনি নিয়ে যাব।অন্তত ২২৫ দরিদ্র মানুষ শীতের পুরবে এইভেবে শান্তনা পায় আমরা সকলে মিলে তাদের গায়ে একটা গরম কম্বল জরায়ে দিব।সবাই মিলে একটু চেষ্টা করে দেখিনা আমরা সবাই মিলেতাদের পাশে দাড়াতে পারি কি না। পরিশেষে একটা কথা বলব, জীবন কখনই ১০০% হয়না, শতাংশের আনেকগুলো ভগ্নাংশই জীবন, দশমিকের পর দুই একটা সংখা ওদের জন্য রেখেদেই যাদের ঘরের পলেথিনের ছাউনি আমাদের ছাদে দাড়িয়ে দেখাযায়।।।।
By Shahariar Shohan