17/11/2025
#একটি_জরুরি_ঘোষণা
সরকারি সিদ্ধান্ত মোতাবেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেতে নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত সিম নম্বর হওয়া বাধ্যতামূলক। যারা এখন পর্যন্ত অন্যের এনআইডি দ্বারা নিবন্ধিত সিম নম্বরে ভাতার টাকা পাচ্ছেন তারা নিজ নামে সিম নিবন্ধন করে ৩১ ডিসেম্বরের মধ্যেই সংশোধন করুন এবং KYC এর মাধ্যমে এমএফএস (বিকাশ/নগদ/উপায়/এমক্যাশ) নিজ নামে মালিকানাধীন করতে হবে।