নাঈম হাসান

নাঈম হাসান যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের আমলসমূহ আমি খুবই চিত্তাকর্ষক করেছি।ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়।🌲
[সুরা আন নামল~৪]

28/05/2026

আগামীর প্রজম্ম সাদিক কায়েমের মত হোক।

22/05/2026

শিশু রামিসা হ*ত্যা ও চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার বিক্ষোভ মিছিল।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আইন ও মিডিয়া সহ...
22/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও
সাবেক কেন্দ্রীয় আইন ও মিডিয়া সহ. সম্পাদক,
ঠাকুরগাঁও জেলার, হরিপুর উপজেলার কৃতিসন্তান
জনাব অ্যাডভোকেট আমানউল্লাহ আল জিহাদী আদিব ভাই
Amanullah Al Jihady Adeeb
সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট হওয়ায় অভিনন্দন।
আল্লাহ তায়ালা প্রিয় ভাইকে আমরণ ন্যায় বিচারের পক্ষে অটুট রাখুন। আমিন।।।

12/05/2026

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে বিদেশী মেহমানের আগমন।

03/05/2026

দলের ভেতরের লোকজনও জানে চাঁদা সত্য😶
ভিডিও- চ্যানেল২৪

‎জীবনে বারবার ব্যর্থতা, হতাশা, অভাব, সমস্যা বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন? এটা অনেকের জীবনেই ঘটে। কিন্তু ইসলামে আল্লাহর ...
02/05/2026

‎জীবনে বারবার ব্যর্থতা, হতাশা, অভাব, সমস্যা বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন? এটা অনেকের জীবনেই ঘটে। কিন্তু ইসলামে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হলো সূরা ফাতিহা। এটি কুরআনের সারাংশ, নামাজের অবিচ্ছেদ্য অংশ এবং শিফা (আরোগ্য), বরকত ও দোয়া কবুলের সূরা।

‎রাসূলুল্লাহ ﷺ-এর হাদিসে সূরা ফাতিহাকে "শিফার সূরা" বলা হয়েছে (সহীহ বুখারি)। অনেক আলেম ও বুজুর্গদের (যেমন হজরত জাফর সাদেক রহ.) বর্ণনায় এর বিভিন্ন আমল আছে, যা বিপদ, রোগ, অভাব, ব্যর্থতা দূর করে সফলতা ও রিজিক বাড়ায়। এগুলো সহীহ হাদিসভিত্তিক নয় সবসময়, বরং অনেকটা অভিজ্ঞতাভিত্তিক ও আলেমদের উপদেশ। তবে বিশ্বাস ও ইখলাসের সাথে করলে আল্লাহ কবুল করেন।

‎সবচেয়ে জনপ্রিয় ও পরীক্ষিত আমলগুলো (ব্যর্থতা-সমস্যা দূর করার জন্য)

‎১. সূরা ফাতিহা ৪১ বার পড়ার আমল (সবচেয়ে বেশি উল্লেখিত)

‎▪️অজু করে নিন।

‎▪️কোনো শান্ত জায়গায় বসুন।

‎▪️প্রথমে ৩-১১ বার দরূদ শরীফ পড়ুন (যেমন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ...)।

‎▪️তারপর সূরা ফাতিহা ৪১ বার পড়ুন (সঠিক তাজবিদে)।

‎▪️শেষে আবার ৩-১১ বার দরূদ পড়ুন।

‎▪️তারপর আল্লাহর কাছে দোয়া করুন: ব্যর্থতা দূর হওয়া, সফলতা, রিজিক, মনের শান্তি, যা চান তা বলুন।

‎▪️সময়: ফজরের পর, মাগরিব-এশার পর বা রাতের শেষ প্রহরে (তাহাজ্জুদের সময়) করলে বেশি ফজিলত।

‎▪️মেয়াদ: ৭, ১১, ২১ বা ৪১ দিন পর্যন্ত নিয়মিত করুন।

‎▪️উপকার: অনেকে বলেন—রিজিক বাড়ে, ব্যর্থতার চক্র ভাঙে, মনের অস্থিরতা কমে, দোয়া কবুল হয়।

‎২. সূরা ফাতিহার ৫ম আয়াত ভিত্তিক আমল (ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তা’ঈন)

‎▪️এ আয়াতটি পড়ুন: إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
‎(অর্থ: আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই।)

‎▪️২১ বা ৪১ বার পড়ুন (বা পুরো সূরা ফাতিহা ২১/৪১ বার)।

‎▪️এতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার তাকিদ আছে, যা ব্যর্থতার মূল কারণ (নিজের উপর বেশি ভরসা) দূর করে।

‎▪️২১-৪১ দিন করুন।

‎৩. সহজ দৈনিক আমল (দোয়া কবুলের জন্য)

‎▪️দরূদ ৩ বার।

‎▪️সূরা ফাতিহা ৭ বার।

‎▪️সূরা ইখলাস ৯ বার (বা ৩ বার)।

‎▪️শেষে দোয়া করুন।

‎▪️এটা অনেকে ব্যর্থতা, অভাব দূর করতে করে।

‎৪. গুরুত্বপূর্ণ কথা

‎▪️ইখলাস ও বিশ্বাস সবচেয়ে বড়। শুধু সংখ্যা নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।

‎▪️আমল করার সময় দোয়া করবেন: "ইয়া আল্লাহ! আমার জীবনের ব্যর্থতাগুলো দূর করে দাও, আমাকে সঠিক পথে রাখো, রিজিক বাড়িয়ে দাও, হতাশা দূর করো।"

‎▪️নিয়মিত নামাজ, ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ ১০০ বার), দরূদ পড়া চালিয়ে যান—এগুলো ব্যর্থতা ভাঙার সবচেয়ে বড় অস্ত্র।

‎▪️যদি সমস্যা খুব গভীর হয় (যাদু-বান-নজর লাগা মনে হয়), তাহলে সূরা ফাতিহা + আয়াতুল কুরসি + মুয়াওয়িযাতাইন (ফালাক-নাস) দিয়ে রুকইয়া করুন।

‎আল্লাহ আপনার সব ব্যর্থতা দূর করে সফলতার রাস্তা খুলে দিন। আমীন 🤲

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসাকরলেনঃহে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড়পাপি?"আল্লাহর উত্তরঃ "যে ব...
02/05/2026

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা
করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড়
পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম
করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড়
পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন,
কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে
কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা (আঃ) বুঝে
ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে" প্ৰভু, এখন
আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার
পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে
রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ
ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু

একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী".

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি
ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো,বাবা!

এই জঙ্গল কতবড়?

বাবা উত্তরে বলেছিলো, অনেক বড়।
ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড়
কোনো কিছু আছে?

তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল
থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু
আছে?

সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকে ও
বড়।
ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!
তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?

তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে 'নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ
ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক
দান করুন"

আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল
করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর
অন্যের কাছে পৌঁছে দিয়েছে।

আবু দাউদঃ ৫১৫

জরুরি ঘোষণাছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা...
01/05/2026

জরুরি ঘোষণা

ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোন পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

অতএব, বর্তমান সেশনের কোন দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এস এম ফরহাদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

29/04/2026

Nurul Islam Saddam
কেন্দ্রীয় সভাপতি : Bangladesh Islami Chhatrashibir

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাঈম হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নাঈম হাসান:

Share