সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা শাখা।

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা শাখা।

সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা শাখা। "বিশ্বস্ত ও স্মার্ট এর প্রতীক"

23/11/2025
2026 সালে ছুটির তালিকা
21/11/2025

2026 সালে ছুটির তালিকা

চালু হল Sonali eWallet এ NPSB.
18/05/2023

চালু হল Sonali eWallet এ NPSB.

https://www.ittefaq.com.bd/643087/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AC%E0%A6%BE%E0...
16/05/2023

https://www.ittefaq.com.bd/643087/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B9%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E2%80%99-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে নানা হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছ...

05/04/2023



সোনালী ই-ওয়ালেট এর সমস্যা ও সমাধানঃ

গত বছর আগস্ট মাসে আমাদের কাংখিত সোনালী ই-ওয়ালেট স্টাফদের মাঝে চালু হওয়ার মাধ্যমে এর শুভযাত্রা শুরু হয়। এর পরে চলতি বছরের ১৭ মার্চ মুজিব শতবর্ষ উপলক্ষে সবার জন্য উন্মুক্ত হয় সোনালী ই-ওয়ালেট। ই-ওয়ালেট ব্যবহার করতে গিয়ে এখনও পর্যন্ত গ্রাহকেরা যেসব সমস্যার বেশী সম্মুখীন হয়েছেন সেইগুলো আমি এক যায়গায় করার চেষ্টা করেছি সাথে তার সমাধান ও দেওয়ার চেষ্টা করেছি। উল্লেখ্য এই সকল সমস্যার অধিকাংশ সমাধান ই শাখা পর্যায় থেকে ওয়ালেট CMS ব্যবহার করে দেওয়া সম্ভব। তাই দয়াকরে নিচের লেখাটা মনোযোগ দিয়ে পড়বেনঃ

প্রশ্ন ০১ঃ
ই-ওয়ালেট রেজিষ্ট্রেশন করার সময় মেসেজ দেখায় 'Account not found '

সমাধান ০১ঃ
CBS এর Individual Client Query তে গিয়ে address detail এবং contact detil1 এর মোবাইল নং ফিল্ডে গ্রাহকের মোবাইল নং টা আপডেট আছে কিনা চেক করে নিন। আপডেট না থাকলে এই দুই ফিল্ডে মোবাইল নং টা আপডেট করে দিন।

প্রশ্ন ০২ঃ
আগে ওয়ালেট ভালো ভাবে ব্যবহার করতে পারতাম, কিন্তু হঠাৎ করে এখন কিছু কিছু সমস্যার কারনে ব্যবহার করতে পারছি না। যেমন, ব্যাংক ব্যালেন্স দেখায় না, বিইএফটিএন করতে গেলে Invalid sender account দেখায়, কিন্তু ওয়ালট ব্যালান্স ঠিক দেখায়।

সমাধান ০২ঃ
সমাধান ১ এর অনুরূপ!

প্রশ্ন ০৩ঃ
ই-ওয়ালেট থেকে কোন ট্রানজেকশন করতে পারি না। CBS transaction problem মেসেজ দেখায়।

সমাধান ০৩ঃ
ব্যাংক একাউন্ট টি সোনালী ই-সেবা দিয়ে ওপেন করা কিনা জিজ্ঞাসা করুন। ই-সেবা দিয়ে ওপেন করা থাকলে সেটির ডেবিট ফ্রিজ করা আছে কিনা চেক করুন।

প্রশ্ন ০৪ঃ
নতুন মোবাইলে /মোবাইল রিসেট দিলে/ও এস আপডেট দিলে ওয়ালেট লগইন করতে পারি না। এই মেসেজ টি দেখায়, This wallet isn’t binded with this device!

সমাধান ০৪ঃ
ওয়ালেট CMS এ লগইন করে ওয়ালেট নং দিয়ে সার্চ দিয়ে, update device এ ক্লিক করে ডিভাইস টি বাইন্ড করে দিন।

প্রশ্ন ০৫ঃ
৩ বারের বেশী বার ভুল পিন দেওয়াতে ওয়ালেট লক হয়ে গেছে, কি করতে পারি?

সমাধান ০৫ঃ
ওয়ালেট CMS এ লগইন করে ওয়ালেট নং দিয়ে সার্চ দিয়ে ওয়ালেট টার স্টাটাস locked থেকে পরিবর্তন করে active করে আপডেট করে দিন।

প্রশ্ন ০৬ঃ
পিন নং ভুলে গিয়েছি, কি করতে পারি?

সমাধান ০৬ঃ
শাখা থেকে [email protected] তে একটা মেইল দিন। সাথে CMS এ লগইন করে একটা ইস্যু ক্রিয়েট করুন। উল্লেখ্য, ইস্যু ক্রিয়েট করার ফরমে wallet no ফিল্ডে গ্রাহকের mobile no ইনপুট দিবেন।

প্রশ্ন ০৭ঃ
মোবাইল রিচার্জ করতে গিয়ে টাকা কেটে নিয়েছে কিন্তু টাকা রিচার্জ হয় নি। কি করতে পারি?

সমাধান ০৭ঃ
সমাধান ৬ এর অনুরুপ।

বিঃদ্রঃ
ওয়ালেট এর CMS ব্যবহার করার সময় অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার এর আপডেট ভার্সন টা ব্যাবহার করুন।

সবাইকে ধন্যবাদ!
হ্যাপি ব্যাংকিং।

"সোনালী ব্যাংকে ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা চালু"উন্নত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করতে কল সেন্টার সেবা চালু করেছে সোন...
03/04/2023

"সোনালী ব্যাংকে ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা চালু"

উন্নত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করতে কল সেন্টার সেবা চালু করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

সোনালী ব্যাংকে কল সেন্টার চালুর ফলে গ্রাহক ও নাগরিকরা ২৪ ঘণ্টা ১৬৬৩৯ নম্বরে (বিদেশ হতে +৮৮ ০৯৬১০০১৬৬৩৯) ব্যাংকের বিভিন্ন সেবা, কার্ড, আমানত ও ঋণের বিষয়ে তাৎক্ষণিকভাবে যেকোনো জিজ্ঞাসার ও সমস্যা বিষয়ে তথ্য ও সেবা পাবেন।

এছাড়া কল সেন্টারের মাধ্যমে একটি কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে, যার মাধ্যমে টেলিফোন,এসএমএস, ইমেইল, সোশ্যাল মিডিয়া (ফেসবুক, মেসেঞ্জার, WhatsApp, টুইটার) বা চ্যাটের মাধ্যমে গ্রাহক ও নাগরিকরা সেবা পাবেন। চ্যাট বটের মাধ্যমে সার্বক্ষণিক গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে
উত্তর প্রদান করা হবে।

হ্যাপি ব্যাংকিং। # ১০ টি বিষয়  জেনে  রাখি...... ♦আমাদের ব্যাংকের কল সেন্টারের নম্বর ১৬৬৩৯♦Debit card  থাকলে বছরে ভ্যাট স...
02/04/2023

হ্যাপি ব্যাংকিং।
# ১০ টি বিষয় জেনে রাখি......
♦আমাদের ব্যাংকের কল সেন্টারের নম্বর ১৬৬৩৯

♦Debit card থাকলে বছরে ভ্যাট সহ ৪৬০/- টাকা কাটবে. এটা Visa, Qcash ভুক্ত সকল ব্যাংকের এটিএম বুথে ব্যবহার করতে পারবেন.

♦ পে-অর্ডার চার্জ ( ভ্যাট সহ)
১০০০ টাকা পর্যন্ত - ২০+৩ = ২৩ টাকা
১০০১ থেকে ১০০০০০ - ৫০+৮ = ৫৮ টাকা
১০০০০১ টাকার অধিক - ১০০+১৫ = ১১৫ টাকা

♦ সোনালী ই ওয়ালেট এ QR scan code ব্যবহার করে, আপনি ১ দিনে সর্বোচ্চ ৫০০০০০ টাকা উত্তোলন করতে পারবেন .
এক্ষেত্রে, আপনি প্রতিবার তোলার সময় সর্বোচ্চ ১০০০০০ টাকা লিমিট দিতে পারবেন.

♦চেক বই হারিয়ে গেছে!!!!
√ প্রথমে শাখায় যোগাযোগ করে স্টেটমেন্ট নিন.
√ থানায় জিডি করুন
√ একজন একাউন্ট হোল্ডার নিয়ে গিয়ে, জাস্ট সাইন করে নিবেন আর ইনডেমনিটি বন্ড দিবেন.
√ হারানো চেকগুলো স্টপ পেমেন্ট হয়ে যাবে
√ নতুন চেক বই নিন.

♦ সঞ্চয়পত্রের বিপরীতে কখনও ঋন নেওয়া যায় না.

♦ পার্সোনাল লোন ২০ লক্ষ টাকা . ইন্টারেস্ট রেইট ৯%

♦TDS মানে হলো Tax deducted at Source. এই বিষয়টা হলো, আপনি যে মুনাফা পান, তার থেকে Tax ১৫% কাটবে নাকি ১০% কাটবে? আপনি আপনার সবগুলো একাউন্টে Tax Return slip জমা দেন তবে সেক্ষেত্রে tax ১০% কাটবে.

♦ ই ওয়ালেট থেকে আপনি ডিপিএসের টাকা জমা দিতে পারবেন. এইজন্য DPS option এ গিয়ে DPS account number আর Select DPS installment থেকে 1 দিয়ে , ডিপিএসের টাকা জমা দিতে পারবেন

♦ আপনি একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন.
পরিবার সঞ্চয়পত্র - সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা
৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র -৩০ লক্ষ টাকা
৫ বছর মেয়াদী বাংলাদেশী সঞ্চয়পত্র -৩০ লক্ষ টাকা
এই ৩ টা থেকে আপনি সব মিলিয়ে ৫০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন. ধরলাম, একজন মহিলা পরিবার সঞ্চয়পত্র ৪৫ লক্ষ ক্রয় করলেন তাহলে তিনি বাকি ২ ধরনের সঞ্চয়পত্র থেকে ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন.

ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় সোনালী ব্যাংকের সাথেই থাকুন.
Collected

Address

উপজেলা রোড, নবাবগঞ্জ
Dinajpur
5280

Opening Hours

Monday 10:00 - 15:30
Tuesday 10:00 - 15:30
Wednesday 10:00 - 15:30
Thursday 10:00 - 15:30
Sunday 10:00 - 15:30

Telephone

+8801755584819

Alerts

Be the first to know and let us send you an email when সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা শাখা।:

Share