09/06/2024
আপনি জানেন কী?
কোন উদ্ভিদ "প্রাকৃতিক ইনসুলিন" এর উৎস?
উদ্ভিদ-তেলাকুচা
স্হানীয় নাম: তোড়ানি শাক/কেলাকুচ/কুদরি
English name : Scarlet gourd
Scientific name : Coccinia grandis
Family - Cucurbitaceae
রোপণ কাল- চৈত্র - বৈশাখ।
রোপণ স্থান - বাড়ির আঙ্গিনায়,ছাদ বাগান, বাড়ির দেয়ালের পাশে।
কেন রোপণ করবো?
তেলাকুচা উদ্ভিদের পাতা,ডাটা,ফল সবই উপকারী ও ঔষধীগুণ সম্পন্ন।এর পাতা শাক হিসেবে খাওয়া হয়।
ঔষধি গুণ :
১।তেলাকুচা উদ্ভিদে আছে এনাফাইলেকটিকরোধী ও অ্যান্টিহিস্টামিন জাতীয় পদার্থ।
এই উদ্ভিদের ফলে আছে মাস্ট সেল স্টেবিলাইজিং..
যা,
জ্বর, ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস,হাঁপানি,কুষ্ঠ, রক্ত আমাশয়, সাদা আমাশয়,পা-ফোলাতে অত্যধিক উপকারী।
২।এই উদ্ভিদে থাকা থায়ামিন সরাসরি পরিপাকে সহায়তা করে।
৩।এই উদ্ভিদে বিটা-ক্যারোটিন হৃদরোগ প্রতিরোধ,ডায়াবেটিস নিয়ন্ত্রণ,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের জন্য উপকারী।
৪।এই উদ্ভিদ প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে।
এর পাতা ও ডাটা ডায়াবেটিস রোগীদের এর জন্য খুবই উপকারী।
আমার মতে এত উপকারী উদ্ভিদটি অবশ্যই প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় থাকা উচিত।।
এরকম আরো অসংখ্য উদ্ভিদের রোপণ কাল,রোপণ স্থান,উপকারী গুণ এবং ঔষধি গুণ সম্পর্কে জানতে
লাইক,কমেন্ট ও শেয়ার করে পেইজের পাশে থাকুন।
পরিকল্পিত বৃক্ষরোপণ করুন।
নিজে ভালো থাকুন।
অন্যকে ভালো রাখুন।।
Mahashina Akter
Lecturer Department of Botany
at Dhanbari Govt. College
Dhanbari, Tangail.