ধনবাড়ী কেন্দ্রীয় গণ পাঠাগার

ধনবাড়ী কেন্দ্রীয় গণ পাঠাগার প্রতিষ্ঠাকালঃ ২০১৭
নিবন্ধনঃ জাগ্রকে/০৫৩৭

ধনবাড়ীতে গণ পাঠাগার স্থাপনের জন্য সেমিনার আয়োজন করা হয়েছিল ২০০৭ সালের ১৪ জুলাই। দীর্ঘ দিন পর আমাদের সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে। গত ২০ জুন ২০১৭, ধনবাড়ী ইয়ুথ ক্লাব সম্মানিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মীর ফারুক আহমেদ'র কাছে আবেদন পত্র পেশ করে। তিনি সম্মতি জ্ঞাপন করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এরপর ২৯ জুন ২০১৭ তারিখে এ+ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পাঠাগার স্থাপনে তার প্রত্যা

শা পুনঃব্যাক্ত করেন। তিনি বলেন" ধনবাড়ীতে পাঠাগার স্থাপন করার ইচ্ছা আমার অনেক দিনের। কিন্তু বাস্তবায়ন করতে পারিনি ব্যস্ততার কারণে। ধনবাড়ীতে একটি পাঠাগার জরুরী। পাঠাগার হলে শিক্ষার মান বেড়ে যাবে, শিক্ষার্থীরা মাদক নেশায় সময় না দিয়ে বই পাঠে সময় দিবে। ধনবাড়ী ইয়ুথ ক্লাব একটি কেন্দ্রীয় পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। আমি ব্যক্তিগত ভাবে এই উদ্যোগের সাথে আছি এবং আমি পাশে থাকবো। আমি ধনবাড়ী ইয়ুথ ক্লাব কে পাঠাগার স্থাপনের জন্য অনুমতি প্রদান করলাম।"

সকলের সহযোগিতায় প্রতিষ্ঠিত হবে " ধনবাড়ী কেন্দ্রীয় গণ পাঠাগার "

পরবর্তীতে ৩১ ডিসেম্বর ২০১৭ সালে পাঠাগারটি প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উক্ত পাঠাগার এর কার্যক্রমের উদ্বোধন করেন মীর ফারুক আহমাদ, চেয়ারম্যান, ধনবাড়ী উপজেলা পরিষদ এবং রাকিব হাসান রকিব, সাধারণ সম্পাদক, ধনবাড়ী ইয়ুথ ক্লাব, টাঙ্গাইল।

২০২২ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধন লাভ করে। যার নং জাগ্রকে-০৫৩৭।

স্থানঃ নিউ মার্কেট, ধনবাড়ী, টাঙ্গাইল
রুম #২২ (জিগাতলা-খাদ্যগুদাম রোড)

Address

Dhanbari

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 16:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801911047679

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধনবাড়ী কেন্দ্রীয় গণ পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category