09/03/2026
একজন বাবার অপরাধ কী ছিল?
নিজের মেয়েকে ইভটিজিং থেকে রক্ষা করতে চেয়েছিলেন -এটাই কি তাঁর অপরাধ?নবম শ্রেণিতে পড়া মেয়েটি প্রতিদিন স্কুলে যাওয়া–আসার পথে কিছু বখাটের উত্ত্যক্তের শিকার হতো। অসহায় হয়ে সে বাবাকে বিষয়টি জানায়। একজন দায়িত্বশীল বাবা হিসেবে জাকির হোসেন মিয়াজি বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। কিন্তু ন্যায়বিচার চাওয়ার অপরাধেই তাকে শেষ করে দিলো কিছু জানোয়ার।
২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুরের মতলবের নিশ্চিন্তপুর বাজারে ফাহিম মিয়াজি, সাফিন, রিফাত বেপারী, রিয়াদ শিকদারসহ কয়েকজন বখাটে স*ন্ত্রা*সীরা মিলে জাকির হোসেন মিয়াজির ওপর বর্বর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল তিনি ইন্তেকাল করেছেন।
এটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা আমাদের সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করার মতো ঘটনা। একজন বাবা যদি মেয়ের নিরাপত্তা চাওয়ার কারণে প্রাণ হারান, তাহলে আমরা কোন সমাজে বাস করছি?
আমি জোরালোভাবে দাবি জানাই—
এই নৃশংস ঘটনার সাথে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আর কোনো বাবা মেয়ের সম্মান রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ না হারান।