Basunia TV

Basunia TV If you want to get daily news, keep your eyes on the Daini kbhorer kuyasa. I want to deliver true news to your doorsteps.

30/03/2026

কাল নির্ধারণ হবে তেলের নতুন দাম

নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাত প্...
30/03/2026

নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাত প্রায় সাড়ে ১২টার দিকে আ*গু*নের সূত্রপাত হয়।
দ্রুত সময়ের মধ্যে আ*গু*ন আশপাশে ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত ৬টি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পু*ড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ক্ষ*তিগ্রস্ত পরিবারগুলো হলো—সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলাম।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আ*গু*ন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আ*গু*ন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অ*গ্নি*কা*ণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আ*গু*নের সূত্রপাত হতে পারে।

30/03/2026

ব্রেকিং...
এইচএসসি ও সমমানের ‘পরীক্ষা শুরু ৭ জুন

28/03/2026

নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় মধ্য রাতে হঠাৎ শিলাবৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে।

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নে ধানখেত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির ম*রদেহ উদ্ধার করা হয়েছে।এখনও পর্যন্ত নি*হ*ত...
28/03/2026

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নে ধানখেত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির ম*রদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও পর্যন্ত নি*হ*ত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিস্তারিত আসছে....

খোলা দোকানে অবৈধভাবে ও অতিরিক্ত দামে জ্বালানী পেট্রোল তেল বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।  আজ ২৫...
25/03/2026

খোলা দোকানে অবৈধভাবে ও অতিরিক্ত দামে জ্বালানী পেট্রোল তেল বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

আজ ২৫-০৩-২৬ খ্রি. নীলফামারী থানার দারোয়ানী টেক্সটাইল মোড়ে খোলাবাজারে অবৈধভাবে ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে দোকানদার মোকছেদ ফকির, পিতা- মনতাজ ফকির, সাং- পশ্চিম কুচিয়ার মোড়, থানা- জেলা: নীলফামারী সদর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০,০০০/- টাকা জরিমানা করে। এই অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নীলফামারী, জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তরের অফিসার ,অফিসার ইনচার্জ(ওসি), নীলফামারী থানা, ট্রাফিক বিভাগ অংশগ্রহণ করে। পুলিশের উদ্যোগে এই অভিযান অব্যাহত থাকবে।

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমা...
25/03/2026

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া। অভিযানকালে সহায়তা করে থানা-পুলিশ।

আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকায় নীলফামারী সরকারি কলেজ সংলগ্ন বধ্যভূমিতে জেলা প্রশাসন, নীলফামার...
25/03/2026

আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকায় নীলফামারী সরকারি কলেজ সংলগ্ন বধ্যভূমিতে জেলা প্রশাসন, নীলফামারীর পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরবর্তীতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন জনাব ডা. মো: আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: নাইম হাসান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য সুধীজন।

সকাল ১০ টায় নীলফামারী শখের বাজার ঘুমটির উত্তর পাশে ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু
25/03/2026

সকাল ১০ টায় নীলফামারী শখের বাজার ঘুমটির উত্তর পাশে ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আ*ফ*গা*নি*স্তানে আজ হিজরি ১৪৪৭ সালের ১ শাওয়াল উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।অন্যদিকে, ভৌগো...
19/03/2026

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আ*ফ*গা*নি*স্তানে আজ হিজরি ১৪৪৭ সালের ১ শাওয়াল উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিত্তিতে অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে ঈদের তারিখ ঘোষণা করেছে শুক্রবার।

আজ ১৮ মার্চ ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ।৭৬৫ আপ আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। সান্তাহার জংশন ছেড়ে গিয়ে ছাতিয়ান...
18/03/2026

আজ ১৮ মার্চ ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ।৭৬৫ আপ আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। সান্তাহার জংশন ছেড়ে গিয়ে ছাতিয়ান গ্রাম নামক স্থানে লাইনচ্যুত হয়েছে।এতে ট্রেনের ৭ টি কোচ লাইনচ্যুত হয়। এটি ঠিক করতে ৬/৭ ঘন্টা লেগে যাবে।

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
18/03/2026

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basunia TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category