Bangla Newspaper - বাংলা নিউজপেপার

Bangla Newspaper -  বাংলা নিউজপেপার ***বাংলাদেশী অনলাইন নিউজপেপার***

।।।হৃ?

সৌদিতে গৃহকর্মী নিয়োগের আগে নিয়োগকর্তার তথ্য নেবে সরকারশেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসৌদি ...
01/12/2019

সৌদিতে গৃহকর্মী নিয়োগের আগে নিয়োগকর্তার তথ্য নেবে সরকার

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৌদি আরবে বাংলাদেশি নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহকর্মী নিয়োগের আগে নিয়োগকর্তার পারিবারিক তথ্য খতিয়ে দেখবে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

বুধবার রিয়াদে অনুষ্ঠিত বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরি কমিটির নিয়মিত বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানান দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদী হাসান।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসীকল্যাণ সচিব সেলিম রেজা এবং সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট ডেপুটি মিনিস্টার জাবের আল মাহমুদ। উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

মেহেদী হাসান বলেন, “বৈঠকে গৃহকর্মীদের সুরক্ষার পাশাপাশি পুরুষকর্মীদের জন্য রাষ্ট্রীয়ভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশি নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে বৈঠকে।

“সেগুলোর মধ্যে অন্যতম হলো- সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো বাংলাদেশের দূতাবাসের কাছে জবাবদিহিতা থাকা, গৃহকর্মীদের আনতে হলে দূতাবাসে আবেদন করতে হবে এবং দূতাবাস নিয়োগকর্তার পারিবারিক তথ্য যাচাই-বাছাই করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) জানানোর পর সে এজেন্সি কর্মী আনার অনুমতি পাবে।”

প্রস্তাবনায় আরও বলা হয়, কোন গৃহকর্মী নিয়োগকর্তা কর্তৃক নির্যাতিত হয়ে পালিয়ে পুলিশের আশ্রয় নিলে নিয়োগকর্তার কাছে ফেরত না পাঠিয়ে বিষয়টি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধিনে নিয়ে যাওয়া অথবা দূতাবাসের সেফহোমে আশ্রয় দিয়ে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে ১৫ দিনের মধ্যে ওই গৃহকর্মীকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা করতে হবে বলে জানান এই শ্রম কাউন্সেলর।

নামমাত্র প্রশিক্ষণ না দিয়ে বিদ্যমান প্রশিক্ষণকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তুলতে হবে। ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ দিয়ে নারী গৃহকর্মীদেরকে বিদেশ পাঠালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে।

বৈঠকে বাংলাদেশ সরকারের কর্মকর্তা, সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশে যাওয়ার একদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুয়েত প্রবাসী এক বাংলাদেশি।তার নাম মোহাম্মদ জসিম উদ্দিন। বাড়ি সিলে...
30/11/2019

দেশে যাওয়ার একদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুয়েত প্রবাসী এক বাংলাদেশি।
তার নাম মোহাম্মদ জসিম উদ্দিন। বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর গ্রামে।

একই এলাকায় বাড়ি আরেক কুয়েত প্রবাসী সেলিম আহমেদ জানান, শুক্রবার ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল জসিমের। কিন্তু আগের দিন বৃহস্পতিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে।

মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে চিকিৎসা চলার পর জসিম সেখানেই মারা যান বলে চিকিৎসকরা জানায়।

ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১৫ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমিয়েছিলেন জসিম। তিনি ‘আল ওয়াজান’ নামে একটি কোম্পানিতে কাজ করতেন।

জসিমের লাশ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

26/03/2019

এক কেজি চুলের দাম এত টাকা, জানলে অবাক হবেন

রাজশাহী অঞ্চলে জনপ্রিয়তা পাচ্ছে নারীদের চুলের কেনাবেচা। জেলার তানোর এবং পাশের নওগাঁ জেলার মান্দা ও নিয়ামতপুরে বাড়ছে চুলের ব্যবসা। এসব চুলের কেজি সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত।

এ তিন উপজেলার সীমান্ত এলাকা তানোরের চৌবাড়িয়ায় গড়ে উঠেছে চুলের হাট। হাট বসছে সপ্তাহে ছয়দিন। প্রতি হাটে কেনাবেচা হচ্ছে অন্তত আড়াই লাখ টাকার চুল।

মাদারীপুরের একটি চুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মালিক সেলিম হোসেন। তিনি জানান, ফেরিওয়ালাদের কাছ থেকে তারা ৩৫০০ টাকা কেজি দরে কেনেন। প্রক্রিয়াজাতকরণের পর এক কেজি চুলের ওজন হয় ৬৫০ গ্রাম। তারা সেই চুল প্রতিকেজি বিক্রি করেন ৫৫০০ টাকায়। তবে ১২ ইঞ্চির বেশি লম্বা চুল সর্বোচ্চ ১৮ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।

সরকারি অনুষ্ঠানে মোদীকে অভ্যর্থনা জানানোর নতুন নিয়ম বাতলে দিল কেন্দ্রUpdated: Tue, Jul 18, 2017, 0:16 [IST] দেশের যেকোনও...
18/07/2017

সরকারি অনুষ্ঠানে মোদীকে অভ্যর্থনা জানানোর নতুন নিয়ম বাতলে দিল কেন্দ্র
Updated: Tue, Jul 18, 2017, 0:16 [IST] দেশের যেকোনও প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন সেখানে তাঁকে কীভাবে অভ্যর্থনা জানানো হবে তা একপ্রকার বাতলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রী নানা রাজ্যে সরকারি অনুষ্ঠানে গেলে আয়োজকেরা তাঁকে অভ্যর্থনা জানাতে যে কর্মকাণ্ড করেন সেখানে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেটা করতেই নিষেধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলিকে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেখানে কোনও সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেলে তাঁকে ফুলের তোড়া হাতে তুলে না দেওয়া হয়।
বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি সৌজন্যের খাতিরে একটি ফুল ও খাদির রুমাল বা বই হাতে তুলে দেওয়া যেতে পারে। সব রাজ্যকে এই নির্দেশ মানতে বলেছে কেন্দ্র।
ঘটনা হল, মন কি বাত রেডিও অনুষ্ঠানে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুলের তোড়ার বদলে বই বা রুমাল অথবা প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসাবে দিতে বলেছিলেন। ফুল কিছুঘণ্টা পরই নষ্ট হয়ে যায়। তবে খাদির রুমাল বা অন্য সামগ্রী দিলে তাতে এগুলি তৈরি করা শিল্পীরা উপকৃত হবেন বলে মোদী জানান। সেই কথা মাথায় রেখেই মোদী অভ্যর্থনায় এই নতুন উদ্যোগ কেন্দ্রের।

‘সমস্যা’ শব্দটা বারবারই এল। কখনো প্রশ্নকর্তারা আনলেন, কখনো সৌম্য সরকার। সৌম্য কখনো বলেছেন ‘টেস্টে যেকোনো জায়গায় ব...
18/07/2017

‘সমস্যা’ শব্দটা বারবারই এল। কখনো প্রশ্নকর্তারা আনলেন, কখনো সৌম্য সরকার। সৌম্য কখনো বলেছেন ‘টেস্টে যেকোনো জায়গায় ব্যাট করতে সমস্যা নেই’, অন্য প্রসঙ্গে আবার বললেন ‘সমস্যাটা আমাকেই খুঁজে বের করতে হবে...।’ তাঁর যে সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা, সেটা দ্বিতীয়টি।
সৌম্যর সমস্যা নিয়ে আলোচনার আগে সৌম্যকে নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হওয়া সমস্যাটার সুরাহা হওয়া দরকার। এমন নয় যে আন্তর্জাতিক ক্রিকেটে এসেই সেঞ্চুরি-টেঞ্চুরি করে একাকার করে ফেলেছেন। ৩১ ওয়ানডেতে সেঞ্চুরি একটাই, তা-ও দশম ম্যাচে। সাত টেস্টে সর্বোচ্চ ইনিংস ৮৬ রানের। তবু জাতীয় দলে আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছেন সৌম্য। ব্যাটিংয়ের সৌন্দর্য, দুর্দান্ত স্ট্রোক প্লে, শুরুর দিকের ধারাবাহিকতা—তাঁর কাছে সবার প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছে এসবই। যে ছেলে আন্তর্জাতিক ক্রিকেটে এসেই ও রকম ব্যাটিং করে, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দ্যুতি নিশ্চয়ই আরও বাড়বে। সবাই ভুলে গেল, ক্রিকেটে খারাপ সময় বলেও কিছু আছে। সৌম্য আন্তর্জাতিক ক্রিকেট ভালো শুরু করেছেন বলে কখনোই খারাপ সময়ের স্রোতে পড়বেন না, তা তো নয়!
সৌম্যর ওপর এটি প্রথম চাপ। দ্বিতীয় চাপ হলো, কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাঁর ওপর অগাধ আস্থা রেখে চলেছেন, কিন্তু তিনি সেটির প্রতিদান দিতে পারছেন না। সৌম্য ফর্মে না থাকলেও তাঁকে কোচ যে পরিমাণ সুযোগ দিচ্ছেন, সেটা খুব কম ক্রিকেটারেরই ভাগ্যে জোটে। কিন্তু বারবার কোচের ‘স্নেহ’ পেয়েও তা কাজে লাগাতে না পারায় সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন সৌম্য। তাঁর ভেতর জন্ম নিচ্ছে অনুশোচনা।
সৌম্যর সমস্যা হতে পারে সমর্থকদের প্রত্যাশার চাপের পার্শ্বপ্রতিক্রিয়া। অথবা এ-ও হতে পারে যে ভেতরে জমা হওয়া হতাশা আর অনুশোচনাই তাঁকে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে দিচ্ছে না। সৌম্য নিজেও জানেন না কারণ আসলে কী, সমস্যা আসলে কোথায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ওয়ানডে ওপেনার বলছিলেন, ‘একদিন হয়তো ভালো করছি, একদিন হচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফিতে হয়তো খারাপ করেছি। তার আগের সিরিজটা আবার ভালো করেছি। সবাই এ নিয়ে বলছে। তবে আমি সবার কথা শুনছি না। আমার সমস্যা আমাকেই খুঁজে বের করতে হবে।’
নিজেকে নিয়ে সৌম্যর কিছু বিশ্লেষণ আছে, যেটা তাঁর ব্যাপারে অন্যদের মতামতের সঙ্গেও মেলে। ব্যাটিং নিয়ে যেমন বললেন, ‘আমার খেলার ধরনটাই এমন। যখন রান করি, তখন হয়তো ব্যাটিংটা দেখতে ভালো লাগে। যখন রান না পাই, তখন হয়তো দেখতে বাজে লাগে।’ এখন পর্যন্ত সমাধান না পেলেও নিজের সমস্যার একটা ময়নাতদন্ত রিপোর্টও আছে তাঁর কাছে, ‘নিয়মিত যদি একই রকম আউট হতাম, তাহলে বুঝতাম সমস্যাও একই রকম। কিন্তু আউটগুলো তো এক রকম নয়। চেষ্টা করছি সমস্যাগুলোর সমাধান করতে। আমাকে রান করতে হবে। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ সুযোগ পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই জিততে চান রান করার সে চ্যালেঞ্জ। সিরিজে যেহেতু শুধু দুটি টেস্টই হবে, দলে থাকলেও তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হয়তো হবেন না সৌম্য। সেটা বুঝেই তাঁর মানসিক প্রস্তুতি দলের প্রয়োজনে যেকোনো জায়গায় নেমে ভালো খেলার।
যেকোনোভাবেও। অর্থাৎ ব্যাটসম্যানের পাশাপাশি বোলার হিসেবেও কিছু করতে চান। অলরাউন্ডার পরিচয় নিয়ে জাতীয় দলে এলেও বল হাতে নিয়মিত দেখা যায় না সৌম্যকে। বোলিং প্রসঙ্গ উঠতেই অবশ্য মনে করিয়ে দিলেন, ‘জানি না কেউ দেখেছেন কি না, আমি কিন্তু নিয়মিত নেটে বোলিং করি।’ বাংলাদেশ দিনে দিনে তিন পেসারের দল হয়ে ওঠায় চতুর্থ পেসার হিসেবে বল হাতে নেওয়ার সুযোগ সৌম্যর বেশির ভাগ সময়ই হয় না। আর দেশের মাঠে খেলা হলে তো স্পিনাররাই করে ফেলেন বেশির ভাগ ওভার। তারপরও বোলিংয়ের অভ্যাস সৌম্য রাখছেন অলরাউন্ডার সত্তাটাকে টিকিয়ে রাখতে, ‘বোলিংয়ে এখনো আমি নিজেকে প্রমাণ করতে পারিনি। যেদিন সুযোগ পাব, চেষ্টা করব কিছু করে দেখানোর।’
পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গেও তাই টুকটাক কথা বলেন সৌম্য, ওয়ালশের পরামর্শগুলো টুকে রাখেন মনের খাতায়। যদি কোনো দিন সুযোগ হয়, আন্তর্জাতিক ক্রিকেটে বোলার সৌম্যকেও যেন পরিচয় করিয়ে দিতে পারেন।
সেটি যেদিন হওয়ার হবে। আপাতত জরুরি সৌম্যর ব্যাটে সেই দ্যুতি ফিরে আসা, যা মাঠ আলো করে হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয় বোলারদের।

11/07/2017

#জামালপুরের কবি হাসান হাফিজুর রহমানঃ

কবি হাসান হাফিজুর রহমানের জন্ম ১৪ জুন ১৯৩২ সালে জামালপুরের মাতুলালয়ে। পৈতৃক বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে। বাবা আবদুর রহমান, মা হাফিজা খাতুন। শিক্ষাজীবন শুরু ঢাকার নবকুমার স্কুল, ঢাকা কলেজিয়েট স্কুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবন শুরু সাপ্তাহিক বেগম পত্রিকায় ১৯৫২ সালে। সাহিত্যচর্চার শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’। এ ছাড়া তাঁর সম্পাদনায় ১৬ খণ্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্যগ্রন্থ : বিমুখ প্রান্তর, আধুনিক কবি ও কবিতা, সীমান্ত শিবিরে, আর্ত শব্দাবলী, আরো দুটি মৃত্যু, মূল্যবোধের জন্যে, যখন উদ্যত সঙ্গীন, সাহিত্য প্রসঙ্গ, দক্ষিণের জানালা, প্রতিবিম্ব, শোকার্ত তরবারী, আমার ভেতরের বাঘ ইত্যাদি। অনুবাদ করেন হোমারের ওডিসি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি পাকিস্তান লেখক সংঘ পুরস্কার, আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক ও মরণোত্তর একুশে পদক পান। তিনি ১ এপ্রিল ১৯৮৩ সালে মস্কো সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে মারা যান।
তথ্য সংগ্রহ:মোঃ বিপুল হুসাইন _sb

আমেরিকাতে বাংলাদেশের সঙ্গেসিরিজ খেলবে ভারত !আমেরিকাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটিআগস...
28/07/2016

আমেরিকাতে বাংলাদেশের সঙ্গে
সিরিজ খেলবে ভারত !
আমেরিকাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-
টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটি
আগস্ট মাসের শেষ সপ্তাহে হতে পারে।
ফ্লোরিডায় এই সিরিজ খেলতে পরিকল্পনা
করছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
বিসিসিআই ভারতের বাইরে একটি মিনি
আইপিএল করার চিন্তা করছে। আর সেই বিষয়টি
মাথায় রেখে আইপিএলের নতুন দিগন্ত সৃষ্টি
করার নিমিত্তে এই সিরিজ খেলার পরিকল্পনা
করছে।
তবে একটি বিষয় এখনো পরিস্কার করা হয়নি।
ফ্লোরিডায় ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে
নাকি ত্রিদেশীয় সিরিজ। তবে যদি সেটা
ত্রিদেশীয় সিরিজ হয় তাহলে অপর দলটি হতে
পারে বাংলাদেশ। ভারতের বিভিন্ন সংবাদ
মাধ্যমে এমনটিই খবর প্রকাশিত হয়েছে।
বাংলাদেশকেই সেরা বিকল্প হিসেবে রাখছে
বিসিসিআই।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে একটি সূত্র
জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
সিরিজটির বিষয়ে ফ্লোরিডায় একটি
আলোচনায় বসবে। সেখান থেকে সবুজ সংকেত
পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। এটা এখনো
প্রস্তাবিত একটি বিষয় অবশ্য। সিরিজটি
আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
তখন ফ্লোরিডায় পুরোপুরি গ্রীষ্মকাল। এই
সময়টি সেখানে খুবই মনোরম। এমন সময়ে সিরিজ
আয়োজন করলে প্রচুর দর্শক পাওয়া যাবে।
যাইহোক, এই সিরিজে বাংলাদেশ দল
অন্তর্ভূক্ত হওয়ার একটি সম্ভাবনাও রয়েছে।

‘সালমান খানকে কবে বিয়ে করছেন?’সালমান খানের বিয়ে নিয়ে বলিউডে জল কমঘোলা হয়নি। বিয়ে নিয়ে গুজবও কম রটেনি।কিন্তু ছাদনাতলায় য...
28/07/2016

‘সালমান খানকে কবে বিয়ে করছেন?’
সালমান খানের বিয়ে নিয়ে বলিউডে জল কম
ঘোলা হয়নি। বিয়ে নিয়ে গুজবও কম রটেনি।
কিন্তু ছাদনাতলায় যাওয়া হয়নি তার। আজও
চিরকুমার রয়ে গেলেন । এবার সালমান
শোনালেন আশার বানী। বললেন তিনি ১৮
নভেম্বর বিয়ে করবেন। তবে কোন বছরের ১৮
নভেম্বর বিয়ে করবেন তা বলেননি।
কারণ এদিন তার বাবা সেলিম খান বিয়ে
করেছিলেন সালমাকে। তার ছোট বোন
অর্পিতা খানও দুই বছর আগে একই তারিখে
বিয়ের পিঁড়িতে বসেন।
তারিখ জানা গেলেও কাকে বিয়ে করছেন এ
বিষয়ে কিছু জানায় নি সালমান খান। তবে
মিডিয়ার দৃষ্টি কিন্তু লুলিয়া ভেঞ্চুরের
দিকেই। কেউ কিছু না বললেও সাল্লু মিয়ার বউ
হিসাবে আপাতত তাকেই চিন্তা করা হচ্ছে।
আজ একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে
বসেন, ‘সালমান খানকে কবে বিয়ে করছেন?’
সেই প্রশ্নের জবাব খুব সুন্দর করে দিয়ে দিলেন
তিনি।
সাংবাদিককে উত্তর দিলেন, ‘আপনার দিন ভাল
কাটুক’। এই এক কথায় তার উত্তর শেষ।

19/06/2016

সেই ভয়ঙ্কর ব্রাজিলকেই দেখবে
বিশ্ব : পেলে
পেরুর বিপক্ষে বিতর্কিত গোলেই কোপা
অামেরিকার শতবর্ষী অাসর থেকে বিদায়
নিতে হয়েছে ব্রাজিলকে। সবদিক বিবেচনায়
বাজে পারফরম্যান্সের কারণে ছাঁটাই করা হয়
কোচ দুঙ্গাকে।
এরপর নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়
আদেনর লিওনার্দো বাক্কি তিতেকে। নতুন এই
কোচকে স্বাগত জানিয়ে ফুটবল কিংবদন্তি
পেলে বলেছেন, তিনি নির্ভরযোগ্য একজন
কোচ। গ্রেমিও, আতলেতিকো মিনেরোসহ
অনেক বড় ক্লাবকে কোচিং করিয়েছেন তিতে।
এই মৌসুমে কোরিন্থিয়ান্সের দায়িত্বে
ছিলেন তিনি। ২০১৫ মৌসুমে কোরিন্থিয়ান্সকে
চ্যাম্পিয়নও করেছিলেন এই কোচ। আমার
বিশ্বাস তার হাত ধরে ব্রাজিলিয়ানরা আবার
ঘুরে দাঁড়াবে। ব্যর্থতা ভুলে তারা অাবারো
সেই ভয়ঙ্কর ব্রাজিলকেই বিশ্ব দরবারে তুলে
ধরবে।
এদিকে কোপা আমেরিকায় ব্যর্থতার জন্য
পেলে অবশ্য বিদায়ী কোচ দুঙ্গাকে দায়ী
করেননি। তিনি জানান, ‘ক্লাবের হয়ে খেলে
মৌসুম শেষ করার পর ফুটবলাররা জাতীয় দলে
যোগ দিয়েছিল। দলটা তৈরি করার জন্য দুঙ্গা
একদম সময় পায়নি। তাই এই টুর্নামেন্টে দলটা
ঠিকমতো খেলতেও পারেনি। সব টুর্নামেন্ট
জেতা সম্ভব নয়। আমরা ব্যর্থ হয়েছি। ফুটবলে
এটা হয়ে থাকে।
আর ক’দিন পরেই ঘরের মাঠে শুরু হচ্ছে রিও
অলিম্পিক। তাই পেলের বিশ্বাস এই আসরে
ব্রাজিল ভালো ফুটবল খেলবে, 'আমরা একবারও
অলিম্পিকে স্বর্ণ জিততে পারিনি'। এই বছর
ঘরের মাঠে খেলবো। নেইমার কোপা
আমেরিকায় খেলেনি। কিন্তু অলিম্পিকে
খেলবে। ব্রাজিল ঘরের মাঠে স্বর্ণ জিতে
কোপা আমেরিকার ব্যর্থতা ভুলতে চায়।
আগামী ০৫ আগস্ট শুরু হচ্ছে অলিম্পিক।
প্রথমদিনই রিওতে ব্রাজিলের প্রতিপক্ষ
দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ ইরাকের
বিরুদ্ধে ০৭ আগস্ট। ১০ অাগস্ট গ্রুপের শেষ
ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে হলুদ
জার্সিধারীরা। রিওতে ফাইনাল হবে ২০
আগস্ট।

19/06/2016

ভেনেজুয়েলাকে উড়িয়ে সেমিতে
আর্জেন্টিনা
এবার প্রথম থেকেই খেললেন লিওনেল মেসি।
গোল করলেন, করালেন। আর্জেন্টিনা
অধিনায়কের দুর্দান্ত নৈপুণ্যে
ভেনেজুয়েলাকে উড়িয়ে কোপা আমেরিকার
সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভেনেজুয়েলাকে
কোয়ার্টার-ফাইনালে তেমন প্রতিরোধ গড়তে
না দিয়ে ৪-১ গোলে হারায় কোপা আমেরিকার
১৪ বারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই জোড়া
গোল করেন হিগুয়াইন। দ্বিতীয়ার্ধে মেসি আর
এরিক লামেলার গোলের মাঝে লক্ষ্যভেদ
করেন সলোমন রনদন।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ
সময় রোববার ভোরে শুরু হওয়া ম্যাচে
টুর্নামেন্টে প্রথমবারের মতো একাদশে ছিলেন
মেসি। দ্বিতীয় মিনিটে বলে প্রথম স্পর্শেই
পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মাতালেন দর্শক।
বল নিয়ে কয়েকজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে
ক্রস করেছিলেন; তবে তা সহজেই বিপদমুক্ত
করেন গোলরক্ষক এর্নান্দেস। পরের মিনিটে
আর্জেন্টিনা অধিনায়কের বাঁকানো শট যায়
পোস্টের বাইরে দিয়ে।
তবে মেসির নৈপুণ্যে গোল পেতে দেরি হয়নি।
অষ্টম মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে
রক্ষণভাগের খেলোয়াড়দের মাথার উপর দিয়ে
উঁচিয়ে বল বাড়িয়েছিলেন ডি-বক্সে।
হাফভলিতে তা জালে পাঠিয়ে টুর্নামন্টে
প্রথম গোল করেন হিগুয়াইন।
২১তম মিনিটে ফিগেরা মেসিকে ডি-বক্সে
ট্যকল করলে পেনাল্টির আবেদন জানায়
আর্জেন্টিনার খেলোয়াড়রা। তবে তাতে সাড়া
দেননি রেফারি।
তবে ভেনেজুয়েলার ডিফেন্ডারদের ভুল
বোঝাবুঝিতে ব্যবধান বাড়তে সময় নেয়নি।
ভিগেরার ব্যাকপাস ধরে এগিয়ে আসা
গোলরক্ষককে কাটিয়ে ফাকা জাঁলে গোল
করেন হিগুয়াইন। জেরার্দো মার্তিনোর প্রথম
পছন্দের এই স্ট্রাইকারের এটি ২৯তম
আন্তর্জাতিক গোল।
দুই গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি
ভেনেজুয়েলা। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে
তো আর্জেন্টিনার রক্ষণভাগকে তারা রীতিমত
নাস্তানাবুদ করে ছাড়ে। তবে গোল হয়নি
গোলরক্ষক সের্হিও রোমেরোর নৈপুণ্যে।
৩৫তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে
রনদোনের জোরালো শট নিচু হয়ে ঝাঁপিয়ে
ঠেকান রোমেরো।
৩৯তম মিনিটে কর্নার থেকে লাফিয়ে উঠে
রনদোনের জোরালো হেডে অবশ্য পরাস্ত
হয়েছিলেন রোমেরো। তবে বল লাগে বাঁ
পোস্টে।
৪১তম মিনিটে ভেনেজুয়েলাকে আবার গোল
বঞ্চিত করেন আর্জেন্টিনা গোলরক্ষক। ফ্রাঙ্ক
মার্তিনেসের শট একজনের পয়ে লেগে দিক
পাল্টে গোলে ঢুকছিল; পেছনের দিকে
লাফিয়ে বলে আঙুল ছুঁইয়ে টুর্নামেন্টের অন্যতম
সেরা সেভটি করেন রোমোরো।
দুই মিনিট পর রোমেরো বল বিপদমুক্ত করতে
মার্তিনেসের পায়ে ঝাঁপ দিয়ে ফেলে দিলে
পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্ত
পানেলকা শট নিতে গিয়ে গড়বড় করে ফেলেন
লুইস মানুয়েল সেইহাস। এই মিডফিল্ডারের চিপ
জায়গায় দাঁড়িয়ে কোলে টেনে নিতে কোনো
সমস্যাই হয়নি রোমেরোর।
৬০তম মিনিটে নিকোলাস গাইতানের সঙ্গে বল
দেওয়া নেওয়া করে গোলরক্ষকের পায়ের নিচ
দিয়ে জালে বল পাঠিয়ে টুর্নমেন্টে নিজের
চতুর্থ গোলটি করেন মেসি। ৫৪ নম্বর
আন্তর্জাতিক গোল করে তিনি ছুঁলেন দেশের
হয়ে গাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ গোলের
রেকর্ড।
৭০তম মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রসে
লাফিয়ে উঠে চমৎকার হেডে রেমোরোকে
ফাঁকি দেন রনদোন।
কিন্তু পরের মিনিটেই গোল করে
ভেনেজুয়েলাকে খেলায় ফিরতে দেয়নি
আর্জেন্টিনা। মেসির বাড়ানো বলে
গোলরক্ষককে ফাঁকি দেন গাইতানের বদলি
হিসেবে নামা এরিক লামেলা।
হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম
সেমি-ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের
মুখোমুখি হবে ২৩ বছর পর বড় কোনো শিরোপা
জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা।

19/06/2016

অবৈধ সম্পর্ক ঢাকতেই মায়ের হাতে
খুন দুই মেয়ে !
বীরভূমের মহম্মদবাজারে দুই বোনকে গলা কেটে
খুনের ঘটনায় নিহতদের মাকে আটক করল পুলিশ৷
সঙ্গে আটক করা হয়েছে এক গুরুমা ও এক যুবককে৷
মায়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা
জেনে যাওয়ার কারণেই মেয়েদের মরতে হল
বলে অনুমান পুলিশের৷ মায়ের মোবাইলের কল
লিস্ট এবং আটক যুবক ও গুরুমাকে জেরা করেই
এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে
পেরেছে পুলিশ৷ খুনের অভিযোগে মাকে
গ্রেফতার করারও ইঙ্গিত মিলেছে৷
শনিবার সকালে ঘটনার তদন্তে যায় সিআইডির
একটি দল৷ তবে তদন্তের স্বার্থে এখনই কোনও
মন্তব্য করতে চাইছে না পুলিশ৷ প্রথম থেকেই এই
জোড়া খুনের ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু
করে৷ মহম্মদবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়ি
থেকে সুস্মিতা ও পুষ্পিতার দেহ উদ্ধার হওয়ার
পর তাদের মা অপর্ণা সাধুর বয়ান ঘিরে ধন্দ
দেখা দিয়েছিল৷ বৃহস্পতিবার রাতে যখন দুই
মেয়ে খুন হয় তখন অপর্ণাদেবী বাড়ি থেকে আট
কিলোমিটার দূরে কুমোরপুরে এক মন্দিরে
গিয়েছিলেন বলে পুলিশকে শুক্রবারের জেরায়
জানান৷ পাশাপাশি তিনি বলেন, ওই দূরত্ব
তিনি পায়ে হেঁটে যাতায়াত করেন৷ কিন্তু
তদন্তে উঠে আসে বিকেল পাঁচটায় বাড়ি থেকে
বের হন তিনি৷ সাড়ে ছ’টার মধ্যে আবার
ফিরেও আসেন৷ প্রশ্ন ওঠে, দেড় ঘণ্টার মধ্যে
পায়ে হেঁটে আট কিলোমিটার পথ তিনি
যাতায়াত করলেন কীভাবে?
শনিবার তদন্তে উঠে আসা তথ্য সেই ধন্দকে
আরও খানিকটা উসকে দিল৷ পুলিশের জালে
আটক হওয়া চণ্ডী লাহার সঙ্গে অপর্ণাদেবীর
বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে মনে করছে
পুলিশ৷ আর সেই সম্পর্কের কথা জেনে
গিয়েছিল বড় মেয়ে৷ অনুমান, সেই কারণেই
পরিকল্পনা করে বড় মেয়ে সুস্মিতাকে দুনিয়া
থেকে সরানোর পরিকল্পনা করেন মা৷ কিন্তু
ঘটনাক্রমে ছোট মেয়ে পুষ্পিতা ঘটনার দিন
অর্থাৎ বৃহস্পতিবার রাতে দিদির খুনিদের
মুখোমুখি পড়ে যায়৷ প্রমাণ লোপাট করতে গিয়ে
তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা
হয়৷
অন্যদিকে সবিতা মাহারা নামে যে গুরুমাকে
পুলিশ আটক করেছে, তার কাছ থেকেও বেশ কিছু
তথ্য উঠে এসেছে৷ পুলিশের জেরার মুখে
সবিতাদেবী চণ্ডী লাহার সঙ্গে অপর্ণা সাধুর
সম্পর্কের কথা স্বীকারও করেছে বলে সূত্রের
খবর৷ পাশাপাশি যে মন্দিরে ঘটনার দিন
অপর্ণাদেবী গিয়েছিলেন, সেই মন্দিরেই চণ্ডী
লাহার সঙ্গে তিনি দেখা করতেন বলে পুলিশ
সূত্রে খবর৷ দুই মেয়েকে নিয়ে মা অপর্ণাদেবী
বাসস্ট্যান্ড লাগোয়া বাড়িতেই দীর্ঘদিন ধরে
রয়েছেন৷ বাবা ধ্রূব সাধু রেলের কর্মী৷
মধ্যপ্রদেশের রৌরকেলায় তিনি কর্মরত৷

15/08/2015

আজ ড্র চাই শেখ জামালের

প্রথম ম্যাচে ম্যাকাওয়ের কাসা বেনফিকা ৪-১
গোলে উড়ে গেছে। দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ড্র
করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল।
পুরস্কারটাও বেশ বড়, এএফসি কাপের বাছাইপর্বের
টিকিট পাবে বাংলাদেশের প্রিমিয়ার লিগ
চ্যাম্পিয়নরা।
কাজটা অবশ্য সহজ নয়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা
৬টায় শেখ জামালের সামনে কিরগিজস্তানের দল
এফসি আলগা, ম্যাকাওয়ের দলটির চেয়ে যারা
অনেক শক্তিশালী। বেনফিকাকে ২-০ গোলে
হারিয়ে সামর্থ্যের প্রমাণ রেখেছে আলগা। তবে
স্বাগতিকদের জন্যও আজকের ম্যাচটা বড় এক
চ্যালেঞ্জ। প্রথম ম্যাচের শেখ জামালকে দেখে
স্থানীয়রা নাকি বেশ চিন্তায় পড়েছে। অনেকের
চোখে শেখ জামালই ফেবারিট।
বিশকেকে ফোন করে জানা গেল, পরশুর বড় জয়টা
শেখ জামালের কাছে আত্মবিশ্বাসের টনিক
হিসেবে এসেছে। দলে ফুরফুরে হাওয়া। কোচ
যোসেফ আপুসি তাই বলতে পারছেন, ‘ড্র করলেও
গোলগড়ে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে
যাব। কিন্তু আমি জয় ছাড়া কিছু ভাবছি না। ম্যাচটা
জিতেই লক্ষ্যপূরণ করতে চাই।’
ক্লাব সভাপতি মনজুর কাদের, কর্মকর্তা
আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ম্যানেজার আনোয়ারুল
করিম হেলাল প্রত্যেকেই কাল ফোনে জানালেন
জয়ের আশাবাদ। বিশেষ করে ক্লাব সভাপতি প্রথম
ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলায় খুবই উচ্ছ্বসিত,
‘ম্যাকাওয়ের দলটির সঙ্গে বিরতির পর দারুণ
খেলেছি আমরা। নিজেদের ওই পারফরম্যান্সটা ধরে
রাখতে পারলে কিরগিজস্তানের চ্যাম্পিয়নরাও
বাধা হতে পারবে না।’
দলের আক্রমণভাগই জোগাচ্ছে এই উত্তুঙ্গ এই
আত্মবিশ্বাস। এমেকা ডার্লিংটন প্রথম ম্যাচে
গোল পেয়েছেন। ঘরোয়া ফুটবলে লিগে শেখ
জামালের বেঞ্চই যাঁর ঠিকানা, সেই ফরোয়ার্ড
শাখাওয়াত রনি পরশু বদলি হিসেবে নেমে প্রতিপক্ষ
রক্ষণকে ভালোই টলিয়ে দিয়েছেন। গোলও যোগ
হয়েছে তাঁর নামের পাশে। মাঝমাঠে মামুনুল
বরাবরের মতোই দলের মেরুদণ্ড। ম্যাচের প্রথমার্ধে
একটু নিষ্প্রভ থাকলেও বিরতির পর মামুনুল জ্বলে
ওঠায় ম্যাচের রং গেছে পাল্টে।
তবে নিজেদের নিয়ে ভাবলেই চলছে না। একেই
প্রতিপক্ষ দলটি শক্তিশালী, তারওপর খেলবে
নিজেদের মাঠে, নিজেদের দর্শকের সামনে। এই
ম্যাচের বিপদটা কোথায় আপুসি তা জানেন, ‘আমরা
অতি-আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামব না। প্রতিপক্ষ
ভালো দল, ঘরের মাঠে খেলবে। কাজেই সহজ ভাবছি
না ম্যাচটাকে।’ মামুনুলের চোখেও প্রতিপক্ষ খুব
শক্তিশালী। কঠিন এই বাধাটা পেরোতে গোটা
দলকেই সেরাটা দিতে হবে বলে মনে করেন জাতীয়
দলের অধিনায়ক।

Address

Bangla Motor
Dhaka
1000

Telephone

1791360267

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Newspaper - বাংলা নিউজপেপার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share