Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা

Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা, Dhaka.
(1530)

সড়ক দূর্ঘটনায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে বহনকারী জিপ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মিটিংয়ে যোগ দিতে তি...
08/03/2026

সড়ক দূর্ঘটনায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে বহনকারী জিপ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মিটিংয়ে যোগ দিতে তিনি ঢাকা যাচ্ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে আজ সকালে হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাসের সাথে চেয়ারম্যান থানজামা লুসাইকে বহনকারী জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপ ও বাস দুটোই সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। থানজামা লুসাই অক্ষত ও সুস্থ রয়েছেন।

বান্দরবানবাসীর নতুন অভিভাবক
13/02/2026

বান্দরবানবাসীর নতুন অভিভাবক

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানঢাকা, ১১ ফেব্রুয়ার...
11/02/2026

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার রুমা উপজেলার প্রতাপপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রুমা জোনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের একটি সম্ভাব্য অস্থায়ী আস্তানা চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। অভিযানে ১টি এয়ারগানসহ উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জামাদি, পোশাক, দেশীয় ধারালো অস্ত্র, বিভিন্ন উপকরণ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এলাকা থেকে পলায়ন করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেএনএ এর ১০–১৫ সদস্যের একটি সশস্ত্র দল গত কয়েকদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল।

সেনাবাহিনীর ধারাবাহিক টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবাধ চলাচল ও ঘাঁটি স্থাপনের অপচেষ্টা বিনষ্ট করা হচ্ছে। স্থানীয় জনগণও শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করছেন। জননিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রথমত, বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে 💚❤️১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু বাংলার মানুষের নয়, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর সাহস ...
16/12/2025

প্রথমত, বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে 💚❤️

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু বাংলার মানুষের নয়, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর সাহস ও আত্মত্যাগের যুদ্ধও ছিল। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের চাকমা, মারমা, গারো, সাঁওতাল, হাজং ও কনচ সম্প্রদায়ের মানুষরা জীবন বাজি রেখে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।

তাদের মধ্যে অন্যতম ইউ.কে. চিং মারমা - বান্দরবান জেলার মারমা সম্প্রদায়ের একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৩৭ সালে জন্ম নেওয়া তিনি ইস্ট পাকিস্তান রাইফেলস (EPR)‑এ যোগ দিয়ে ১৯৭১ সালে সম্মুখ সমরে লড়াই করেন। তার অসাধারণ সাহসিকতার কারণে তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব সম্মান।

কেবল তিনি নয়, ত্রিপুরা সম্প্রদায়ের যুবকরা বান্দরবান থেকে চট্টগ্রাম হিল ট্র্যাক পর্যন্ত যুদ্ধের বাহিনী গড়ে তুলেছিলেন। সাঁওতাল সম্প্রদায়ের মানুষ তাদের তৈরি লাঠি, তীর ধনুক এবং গ্রাম পর্যায়ের মিলিশিয়া বাহিনী দিয়ে পাকিস্তানি সৈন্যদের থামাতে সক্ষম হয়। এছাড়া কাকন বিবি, খাসি সম্প্রদায়ের নারী, গুপ্তচর হিসেবে এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন।

এই আদিবাসী মুক্তিযোদ্ধারা শুধু অস্ত্র হাতে লড়েননি, গ্রামে গ্রামে গণজাগরণ, খাদ্য ও চিকিৎসা সরবরাহ, পালানো মানুষদের সুরক্ষা দিয়েও দেশের স্বাধীনতা নিশ্চিত করেছেন। তাদের অবদান আজও ইতিহাসে কম আলোচিত, কিন্তু সাহসিকতা ও ত্যাগের মানে অমলিন।

12/10/2025

হরতাল প্রত্যাহার করেছে পাহাড়ের পুনর্বাসিত সেটেলার বাঙ্গালিদের সাম্প্রদায়িক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আজ (১২ অক্টোবর) বান্দরবানের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাম্প্রদায়িক উসকানিদাতা কাজী মো. মজিবুর রহমান।

11/10/2025

#বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

বেশ কয়দিন ধরেই বিভিন্ন ইস্যুতে উত্তাল পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ির পর এবার ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দরবানে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে পাহাড়ের পুননর্বাসিতে সেটেলার বাঙ্গালিদের সাম্প্রদায়িক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাম্প্রদায়িক উসকানিদাতা কাজী মো. মজিবুর রহমান।

এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সেটেলার বাঙালিরা যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত, তাই আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে।

হরতালে কলেজ, সরকারী অফিস-আদালত, সরকারী কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবারের দোকান, ওষুধের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও চলাফেরা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ সরবরাহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ব্রিটিশ রচিত প্রহসনের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করা, জমি ক্রয়-বিক্রয়, চাকরি, শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, ৬১ জেলার ন্যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জমি ক্রয়-বিক্রয় এবং ভূমি ব্যবস্থাপনা চালু করা, বাজার ফান্ড প্লটের লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পুনরায় চালু করা, উন্নয়নের স্বার্থে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পরিবেশ বান্ধব ইটের ভাটাসহ কলকারখানা ও ইন্ডাস্ট্রি চালু করা, আইনশৃঙ্খলা ও সেটেলার বাঙ্গালিদের জানমালের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলায় প্রত্যহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা, অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকরিসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার প্রদান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আটটি দাবি তুলে ধরেন।

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনি...
26/07/2025

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন —

স্থান: প্রেস ক্লাব
তারিখ: ২৭জুলাই ২০২৫
সময়:১০.০০ ঘটিকা

আয়োজনে: বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজ

 #ছাত্রীকে কুপ্রস্তাব: সেই শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলিমানিকগঞ্জের সিংগাইর উপজেলার ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া সেই সহ...
23/07/2025

#ছাত্রীকে কুপ্রস্তাব: সেই শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে
বদলি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া সেই সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বান্দরবান পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

বুধবার (২৩ জুলাই) মো. মনিরুজ্জামান খানকে বদলি করার এ প্রজ্ঞাপন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনা অভিভাবকরা ১৩ জুলাই ও মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করা হয়।
ওই অভিযোগ তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিককে তদন্ত কমিটির প্রধান করা হয়। সবশেষ বিষয়টি তদন্তে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন তদন্ত কর্মকর্তা।

শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাদের মেয়ে সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বয়স ১৩ বছর। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়েদের মোবাইল নম্বরে ও ফেসবুক মেসেঞ্জারে নানা সময় আপত্তিকর বার্তা ও কুপ্রস্তাব পাঠান। মেয়েদের কাছ থেকে তারা বিষয়টি জানতে পারেন।

এক ভুক্তভোগী বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে এমন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় মেয়েরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা এখন চরম ভীত ও হতাশাগ্রস্ত। দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তি দাবি জানাচ্ছি।

তাছাড়া উপজেলার এক নারী কর্মকর্তা বলেন, মনিরুজ্জামান খান এ ধরনের বাজে আচরণ আমার সঙ্গেও করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন, একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে মেয়েদের সঙ্গে এটা করা ঠিক হয়নি। আগেও তার সম্পর্কে এমনটা শোনা গেছে।

সহকারী শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের দোষ স্বীকার করে বলেন, আপনি তো সবই জেনেছেন? তদন্তে আমি আমার দোষ স্বীকার করেছি, না করার উপায় নেই। স্কুল না হয়ে অন্যক্ষেত্রে হলে হয়তো সেক্রিফাইস করতো। ইউএনওসহ এরা কেউ সেক্রিফাইস করবে না। আমি অন্যায় করেছি, ডিপার্টমেন্ট আমাকে শাস্তি দেবে। কিন্তু অন্যের পত্রিকা আর আপনার পত্রিকা এক না, সংবাদটি আপনার পত্রিকায় না দেয়ার জন্য অনুরোধ করছি।
ইতোপূর্বে এক নারী কর্মকর্তার সাথে বাজে আচরণের অভিযোগ সত্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ওটা ইয়ার্কি-ফাইজলামি করেছিলাম। পরে সেটা সংশোধন করে ফেলছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেয়া করা হয়েছে। সহকারী কমিশনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে মৃত্যুর সাথে লড়তে থাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক...
22/07/2025

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে মৃত্যুর সাথে লড়তে থাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী উক্যসাইন মারমা মারা গেছে।
গতকাল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের ছাদে পতিত হয়ে কলেজের বেশ কিছু কক্ষে আগুন ধরে যায়। বৈমানিকসহ বর্তমানে নিহতের সংখ্যা ২২ জন।

21/07/2025

বান্দরবানে শিকারি বন্দুকের গুলিতে পর্যটক নিহত

বান্দরবানের আলীকদ‌মের কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় শিকারি বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। এখনও নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আলীকদ‌মের দুর্গম কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কুরুক পাতায় কয়েকজন পর্যটক বেড়া‌তে গি‌য়ে মুরংদের ব্যবহৃত শিকারির একনলা দেশীয় বন্দুক নি‌য়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে ট্রিগারে চাপ পড়ে পাশে থাকা বন্ধুর গা‌য়ে গুলি লাগে। এতে এক পর্যটক নিহত হন। এ ঘটনায় কয়েকজন আটক হ‌য়ে‌ছেন।

বান্দরবান পুলিশ সুপার (এসপি) শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, মুরংদের শিকারির বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হ‌য়ে‌ছে। তবে নেটওয়ার্ক না থাকার কারণে এখনও কতজনকে আটক করা হ‌য়ে‌ছে তা বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার পর বিস্তারিত বলা যাবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share