30/04/2026
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সার্বিক তত্ত্বাবধানে নবনির্বাচিত বাংলাদেশ সরকারের নির্বাচনী ইসতিহার 'বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন (লিঙ্গ-ভিত্তিক ও অনলাইন সহিংসতা, বিদ্বেষ এবং বুলিং নিরোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ)'কে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় রমনা রেজিমেন্টের উদ্যোগে 'সমাজে ইভটিজিং এর কুফল ও প্রতিকার' শীর্ষক একটি সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর সেমিনার হলে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১০০০ ঘটিকা থেকে ১৩০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে ১৪০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং প্রফেসর ড. এ বি এম শওকাত আলী, ভিসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিউবিটি)। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনসিসিও ২ লে. রাজিয়া আলম। অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ক্যাডেট তারান্নুম, ক্যাডেট মাহমুদ, পিইউও ড. নাফিজা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো. মাহমুদুল ইসলাম। বক্তারা তথ্যনির্ভর ও প্রাঞ্জল উপস্থাপনায় ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের সারসংক্ষেপ উপস্থাপন করেন ক্যাডেট আফরিন আক্তার শিশির। লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি, রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট এর সার্বিক দিকনির্দেশনায় মেজর মুহাম্মদ আব্দুস সালাম, পিএসসি সফলভাবে সেমিনারের আয়োজন সম্পন্ন করেন।