"গ্রন্থ বিলাস" তিনটি যুবকের এক সময় ছিল সপ্ন, আজ তা বাস্তবিয়ত, বহু প্রতিক্ষিত প্রানের "গ্রন্থ বিলাস" উদ্ভোদন হয়ে গেলো, পথ চলা শুরু করলো ০১ জানুয়ারি ২০১৬ ইং তে। সাধারণ আট দশটা লাইব্রেরীর মত "গ্রন্থ বিলাস " নয়। তবে হ্যা, অন্যান্য লাইব্রেরী গুলোতে যেসব সুবিধা গুলো আছে, সেগুলা ত আছেই, তার বাইরে আরো অনেক সুবিধা এবং আয়োজন থাকে। প্রথমত, বিনা ফি তে গানের স্পেশাল ক্লাস নেয়া হয় এবং গানের আত্মাধিক বিষ
য় গুলো আলোচনা করা হয়। তাছাড়া পড়ালেখা করার অসামর্থ্যবান ছাত্র ছাত্রীদের লেখা পড়ার দায়িত্ব নেয়া হয়,
এছাড়া থাকছে ই-লাইব্রেরী,ইন্টারনেটেও "গ্রন্থ বিলাসে" সাথে থাকার সুযোগ আছে।
তাছাড়া মাসিক সেমিনার, কবিতা গানের আসর,মঞ্চ নাটক, বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বসবে "গ্রন্থ বিলাসে". যেখানে দেশ বরেন্য জ্ঞ্যানি-গুনি জনদের অতিথি রাখা হবে।যারা আমাদের শেখাবেন জ্ঞ্যানের খেলা, আমরা হবো সবাই খেলোয়ার।
"গ্রন্থ বিলাসের" ব্যানারে হবে ব্লাড ক্যাম্পেইন, ব্লাড ডুনেইশন নিয়ে কাজ। এক্ষেত্রে, আমাদের লক্ষ, রক্তের অভাবে কেউ ক্ষতিগ্রস্থ হবে না।
এলাকার অনেক ছেলে মেয়ে আছে, বিভিন্ন দিকে প্রতিভাবান, যাদের কেউ জানতেই পারেনা, তাদের তুলে ধরার দায়িত্ব" গ্রন্থ বিলাসের"। অর্ধ শিক্ষিত বেকার আর নয়, "গ্রন্থ বিলাসের" ব্যানারে কম্পিউটার শিক্ষা কিংবা কারিগরী শিক্ষা তাদের গ্রহন করিয়ে সাবলম্বী করা।
তাছাড়া মাদক মুক্ত সমাজ গড়ার অন্যতম লক্ষ "গ্রন্থ বিলাসে"। মানব বন্ধন সেমিনার হবে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে। "এসো বই পড়ি, মাদক মুক্ত সমাজ গড়ি"। যারা মাদকে আসক্ত, তাদের "গ্রন্থ বিলাসের" ব্যানারের মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে দেয়া হবে,।
সব চেয়ে অন্যতম, "গ্রন্থ বিলাস" কর্তিপক্ষ থেকে "মাসিক বিলাসী" নামে একটি মাসিক পত্রিকা বের হয়, যেখানে তুলে ধরা হয় পজিটিভ নিউজ গুলো, উঠতি লেখকের অগোচরে ঢেকে যাওয়া লেখা গুলো। এখানে সবাই লেখা পাঠাতে পারে
আর হ্যা, এতো কিছুর পরেও বলছি, লাইব্রেরী কর্তিপক্ষের অহংকার, "গ্রন্থ বিলাস" একটি অরাজনৈতিক সংগঠন। "গ্রন্থ বিলাস" কারো কিংবা কোন দলের দালাল নয়, তবে হ্যা, সত্যের দালার, শুদ্ধ জ্ঞানের সৃজনশীলতার দালাল।
আমরা আশাবাদী, "গ্রন্থ বিলাসের" পাশাপাশি আমরা কম্পিউটার বিলাসে পরিপুর্ন করবো।
জয় হোক মানুষের, জয় হোক শুদ্ধ জ্ঞানের, আজীবন থাকুক " গ্রন্থ বিলাস"।