ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners' Welfare Board

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners' Welfare Board

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners' Welfare Board WEWB for the Migrants workers and their families.
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড WEWB for the Migrants workers and their families
(3)

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত মিসাইলের আঘাতে ইরাকে নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবন (পিতা...
29/05/2026

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত মিসাইলের আঘাতে ইরাকে নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবন (পিতা: মোহাম্মদ নলি মিয়া), গ্রাম: বকুলতলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ-এর মরদেহ টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নং TK-0712 এর মাধ্যমে অদ্য ২৯-০৫-২০২৬ খ্রি. সকাল ৪:৪৫ মিনিটে দেশে পৌঁছায়।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মহাপরিচালক (প্রশাসন) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

পরবর্তীতে মরদেহটি নিহতের পিতা, স্ত্রী ও কন্যার নিকট হস্তান্তর করা হয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রি অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে মরদেহ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও লাশ পরিবহন ও দাফন বাবদ ৩৫,০০০/- টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি বিশেষ অনুদান হিসেবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকাসহ প্রাপ্য অন্যান্য আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

27/05/2026

প্রিয় প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধারা
এই ঈদুল আযহায় প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের ত্যাগ, পরিশ্রম আর ভালোবাসার গল্পকে সম্মান জানাই যারা দূরে থেকেও দেশের অর্থনীতিকে শক্ত করে রাখেন, আর ঈদের দিনেও পরিবারের হাসির কারণ হন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) আপনাদের পাশে আছে সেবায়, সহায়তায়, প্রয়োজনের মুহূর্তে।
ঈদ মোবারক! 🌙

প্রিয় প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধারা,প্রিয়জনের কাছ থেকে দূরে থেকেও প্রবাসী যে পরিশ্রম, ত্যাগ আর নিষ্ঠায় দেশের অর্থনীতিকে...
27/05/2026

প্রিয় প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধারা,
প্রিয়জনের কাছ থেকে দূরে থেকেও প্রবাসী যে পরিশ্রম, ত্যাগ আর নিষ্ঠায় দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে এই অবদান সত্যিই অনন্য ও গর্বের।

এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)-এর পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা, শান্তি ও কল্যাণের কামনা।
ঈদ মোবারক! 🌙✨

27/05/2026
প্রবাস ফেরত আহত/অসুস্থ প্রবাসী কর্মীদের চিকিৎসায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) থেকে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত আ...
20/05/2026

প্রবাস ফেরত আহত/অসুস্থ প্রবাসী কর্মীদের চিকিৎসায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) থেকে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়—যাতে প্রয়োজনের সময় চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার দ্রুত সহযোগিতা পায়।

✅ আবেদন করার মাধ্যম:
অনলাইন : https://portal.wewb.gov.bd/ এবং প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে।

👤 কারা আবেদন করবেন:
প্রবাস থেকে ফিরে আহত/অসুস্থ হওয়ার ১ (এক) বছরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের সাথে যে কাগজপত্র জমা দিতে হবে
বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক, পাসপোর্টের কপি, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি(আগমনী সিলসহ) এবং অসুস্থ কর্মীর ছবি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রবাসী কল সেন্টার–এ:
টোল ফ্রি (দেশ থেকে): ১৬১৩৫ | বিদেশ থেকে: +৮৮০৯৬১০০১০২০০০
www.wewb.gov.bd

17/05/2026
জরুরি ভিত্তিতে পরিবারের সন্ধান প্রয়োজন... গতকাল ১২ই মে, মঙ্গলবার রাত পৌনে আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে, চট্টগ্রামের ...
13/05/2026

জরুরি ভিত্তিতে পরিবারের সন্ধান প্রয়োজন...

গতকাল ১২ই মে, মঙ্গলবার রাত পৌনে আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে, চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সত্তোরোর্ধ্ব শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন মো: আব্দুল মজিদ। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। অসুস্থতাজনিত কারণে তিনি বর্তমানে কথা বলার ক্ষমতা হারিয়েছেন; এমনকি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে নিজের প্রয়োজনীয়তাটুকু বুঝাতেও হিমশিম খাচ্ছেন।

মো: আব্দুল মজিদ ভাই, বর্তমানে শারীরিকভাবে বেশ বিপর্যস্ত। তাঁর বাম পায়ে আঘাত রয়েছে, এবং ডান পা নাড়াতে পারছেন না। যার ফলে তিনি অন্তত দুইজনের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না। ট্রাভেল পারমিটে তাঁর স্থায়ী ঠিকানা 'মৌলভীবাজার এবং পিতার নাম মীর' উল্লেখ থাকলেও, এর বাইরে তিনি নিজের পরিবার বা বর্তমান ঠিকানা সম্পর্কে কোনো তথ্যই প্রদান করতে পারছেন না। তাঁর সাথে পাসপোর্ট জাতীয় পরিচয় পত্র বা অন্য কোন ডকুমেন্ট নাই। ফলে বিমানবন্দরে প্রবাসী কল্যান ডেস্কের অনুরোধে ব্র্যাক মাইগ্রেশন পোগ্রাম বিদেশে-ফেরত এই প্রবাসীকে প্রয়োজনীয় জরুরি সহায়তা প্রদান করছে।

বর্তমানে তিনি ব্র‍্যাক লার্নিং সেন্টার চট্টগ্রামে ব্র্যাকের তত্ত্বাবধানে রয়েছেন। ব্র্যাকের প্রতিনিধি সার্বক্ষণিক তাঁর দেখভাল করছেন এবং তাঁকে প্রয়োজনীয় খাবার, পানি ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। মানসিকভাবে ভারসাম্যহীন আব্দুল মজিদ ভাইয়ের স্বজনদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

যোগাযোগ: ব্র‍্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, চট্টগ্রাম +8801897-611332, +8801704121077

প্রবাসী কর্মীদের বিমানবন্দর-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে হযরত শাহজা...
07/05/2026

প্রবাসী কর্মীদের বিমানবন্দর-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসগামী ও প্রবাস ফেরত কর্মীদের জন্য ১০২ জন বিনামূল্যের সেবাকর্মী নিয়োগ করা হয়েছে। এই সেবাকর্মীরা বিমানবন্দরে আগত প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সহায়তা ও সেবা প্রদানে কাজ করছেন যাতে তারা যাত্রার শুরুতে বা দেশে ফেরার পর অপ্রয়োজনীয় ভোগান্তি ছাড়াই দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।

টোল ফ্রি (দেশ থেকে): ১৬১৩৫ বিদেশ থেকে: +৮৮০৯৬১০০১০২০০০
www.wewb.gov.bd

Address

Probashi Kallyan Bhaban, Eskaton Garden, Ramna
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809610102030

Alerts

Be the first to know and let us send you an email when ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners' Welfare Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners' Welfare Board:

Share