SSDP - Sustainable Steps for Disadvantaged People

SSDP - Sustainable Steps for Disadvantaged People SSDP is a non government non-profit development organization came into being in 1 July 2013, is intended to work for sustainable development of the poor

//লাইফস্টাইল। সে এক বড় দায়। পৃথিবী বিপন্ন-র ভূমিকায় ধিক্কৃত হয়েছে ‘অকথ্য ভোগবাদ’। অর্থ আছে বলেই যত খুশি জিনিস কেনার, বি...
13/07/2015

//লাইফস্টাইল। সে এক বড় দায়। পৃথিবী বিপন্ন-র ভূমিকায় ধিক্কৃত হয়েছে ‘অকথ্য ভোগবাদ’। অর্থ আছে বলেই যত খুশি জিনিস কেনার, বিদ্যুৎ-পেট্রোল-ডিজেল বেহিসেবি খরচ করার, কাগজ, মোড়ক, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম যথেচ্ছ ব্যবহার ও অপচয় করার পরিণামে প্রকৃতির ওপর নিপীড়নের হিসেব কষা হয় না। এ প্রসঙ্গে লেখক টেনেছেন ‘এক্সটারনাল কস্ট’-এর প্রসঙ্গ, কিংবা কার্বন নিঃসরণের জন্য কর ধার্যের দাবি। পরিবেশের ক্ষতি হিসেবে আনলে প্লাস্টিকের ব্যাগ বা অ্যালুমিনিয়াম ফয়েলের উৎপাদন মূল্য হবে বাজারে ও-সবের দামের বহু গুণ বেশি। এ ব্যাপারে লেখক যা উল্লেখ করেননি, তা ওই লুকোনো খরচের চেয়ে কোনও অংশে কম ক্ষতিকর নয়। আধুনিক জীবনযাত্রার সেই অলাভজনক দিকটি এখন পরিবেশ আন্দোলনে রীতিমতো আলোচ্য। উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। সাম্প্রতিক এক সমীক্ষায় প্রকাশ, এক কিলোগ্রাম ইনস্ট্যান্ট কফি প্রস্তুতে ১৮,৯৪৮ কিলোক্যালরি এনার্জি খরচ হয়। ওই কফি যে পাত্রে বিক্রি হয়, তা বানাতে আরও ২,২১৩ কিলোক্যালরি এনার্জি লাগে। অথচ ওই কফি সেবনে (৬ আউন্সের ৫২৯ কাপ) যে শক্তি পাওয়া যায়, তা মাত্র ২,৬৪৫ কিলোক্যালরি।
নাইন-ইলেভেন-এর পর যে বিশাল উদ্যোগ, তৎপরতা ও আর্থিক ব্যয়ে গোটা পৃথিবী সন্ত্রাসবাদ দমনে নেমে পড়েছিল, সে দিকে তাকিয়ে পৃথিবী বিপন্ন-র লেখকের খেদ: ‘জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের হাত থেকে এই গ্রহকে রক্ষা করতে যদি গোটা পৃথিবী দীর্ঘকাল ধরে একই রকম উদ্যোগ, তৎপরতা ও আর্থিক দায় গ্রহণ করে, তা হলেই হয়তো পৃথিবী বাঁচবে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীময় তেমন কোনও তৎপরতা যে দেখা যাচ্ছে না, তা কেবল দুশ্চিন্তারই নয়, রীতিমত ভয়ের কারণ।’ খেদ যথার্থ। বিপন্ন পরিবেশ যে মারমুখী, তা পৃথিবীর নানা জায়গায় ঝড়-ঝঞ্ঝা-বন্যায় বেশ মালুম হচ্ছে। সে তো সবচেয়ে বড় টেররিস্ট।//
http://www.anandabazar.com/supplementary/pustokporichoi/book-review-on-environment-1.169869

book review on environment

30/06/2015

দুর্ঘটনামুক্ত সড়ক-রেল-জলপথ চাই।
আর কয়েকদিন পর শুরু হবে ঈদের ছুটি। সড়ক, রেলপথ, জলপথে হাজার হাজার মানুষ ছুটবে বাড়ীর দিকে, নাড়ীর টানে। প্রতিবছরই ঈদের আনন্দকে ম্লান করে দেয় নানা দুর্ঘটনায় নিহত-আহত হওয়ার ঘটনাগুলি। আমরা চাই এ ধরণের ঘটনা প্রতিরোধ করতে। দুর্ঘটনা যথাসম্ভব কমিয়ে আনতে হবে। এজন্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

This year's "Blue Planet Prize" winners are Professor Sir Partha Dasgupta of Cambridge University and Professor Jeffrey ...
28/06/2015

This year's "Blue Planet Prize" winners are Professor Sir Partha Dasgupta of Cambridge University and Professor Jeffrey Sachs of Columbia University. Our congratulations to both prize winners for their extraordinary contributions to help the world better understand the inter-connections between economic development and environmental changes.
http://www.af-info.or.jp/en/blueplanet/introduction.html

The commemorative lectures by the winners will be held at the United Nations University (Shibuya Ward, Tokyo) on October 15 (Thursday).

নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দানে উৎসাহিত করুন
14/06/2015

নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দানে উৎসাহিত করুন

09/06/2015

ঢাকা শহরে ট্রাফিক জ্যামের অর্থনীতি নিয়ে একটা গবেষণা হওয়া দরকার

04/06/2015

আজ ঘোষণা হচ্ছে বাজেট। দেখা যাক কেমন হয়?

03/06/2015

MDG - মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের সময়সীমা ২০১৫। এবার নতুন লক্ষ্যমাত্রা আসছে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল SDG

02/06/2015

তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষের সচেতনতা আরো বাড়াতে হবে এবং সবার তথ্য অধিকার। নিশ্চিত করতে হবে।

01/06/2015

খবরের কাগজ খুললেই এখন ধর্ষণ আর যৌন নির্যাতনের খবর। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেখা যায় না না প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণ আর যৌন নির্যাতনের খবর। মাত্রা যেন বাড়ছে ক্রমাগত। বিভিন্ন ভাবে প্রতিবাদ হচ্ছে কিন্তু সেটা খুব বড় কোন প্রভাব ফেলছে বলে মনে হয় না। এভাবেই কি চলতে থাকবে? আমরা কি এ অবস্থার অবসান ঘটাতে পারবো? কিভাবে সেটা সম্ভব?

10/12/2014

ঢাকায় O+ve (ও পজেটিভ) রক্ত দরকার।
================================
একজন মায়ের জরায়ুর টিউমার অপারেশনের জন্যে ৩/৪ ব্যাগ O+ve (ও পজেটিভ) রক্ত দরকার।
আগামীকাল ১১/১২/২০১৪ সকাল ৯টায়
রাজারবাগ পুলিশ লাইনের কাছে একটি হাসপাতালে।
অনুগ্রহ করে যোগাযোগ করুন: কৃষ্ণ ০১৭১২৫০৮৪৪৪

23/10/2014

SSDP has started "Campaign for Safe Road and Transportation". Everyday people are dying due to accidents on road and water ways. A lot of initiatives are required for resolving the issues. Govt. is trying to address through solving the engineering problems, increasing roads and highways, making strict rules and regulations etc. We also have to stand by the side of those initiatives. We may contribute through mass awareness, training & awareness of drivers & vehicle owners, advocacy etc.

এস.এস.ডি.পি - এর নতুন উদ্যোগ “নিরাপদ সড়ক ও যোগাযোগের জন্যে প্রচারাভিযান”। প্রতিদিন সড়ক ও জলপথে দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এই সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেয়া প্রয়োজন। সরকার ইতোমধ্যেই ইঞ্জিনিয়ারিং সমস্যা, রাস্তার সংখ্যা বাড়ানো, শক্ত-আইন কানুন তৈরী সহ নানা উদ্যোগ নিতে শুরু করেছে। আমাদেরকেও বাড়াতে হবে সহযোগিতার হাত। আমরা জন সচেতনতা বৃদ্ধি, ড্রাইভার ও গাড়ির মালিকদের প্রশিক্ষন ও সচেতনতা বৃদ্ধি, অ্যাডভোকেসীসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে এই সমস্যা সমাধানে অবদান রাখতে পারি।

05/06/2014

আজ বিশ্ব পরিবেশ দিবস। টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিবেশকে ঠিক রাখা অত্যন্ত জরুরী। আমরা বর্তমানে যেভাবে বিবেচনাহীনভাবে পরিবেশ দূষণ করছি এবং পৃথিবীকে হুমকির মুখে ঠেলে দিয়ে বিপন্ন করছি নিজেদের অস্তিত্বকেই তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। চারপাশে একটু তাকালেই আমরা বুঝতে পারি আমরা কিভাবে বিপন্ন করছি আমাদের প্রিয় ভবিষ্যত প্রজন্মকেই। তবে একদিনের পরিবেশবাদী হয়ে লাভ নেই। আমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। একটা কথা বলা হয় - পরিবেশ রক্ষার জন্যে আপনার কিছু করার প্রয়োজন নেই, শুধু তার ক্ষতি করবেন না। তাই আমাদের কাজ হবে, আমাদের সামনে যেখানে যেভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তা প্রতিরোধ করা, প্রতিরোধ করা সম্ভব না হলে প্রতিবাদ করা।
আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এক নতুন যাত্রার সূচনা করতে।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when SSDP - Sustainable Steps for Disadvantaged People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SSDP - Sustainable Steps for Disadvantaged People:

Share