ভালবাসার কবিতা

ভালবাসার কবিতা কবিতা,,,,,
হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা,,,,

"ব্যর্থ প্রেম"               ♥সুনীল গঙ্গোপাধ্যায়♥প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়আমি মানুষ হিসেবে একটু লম্বা...
18/11/2024

"ব্যর্থ প্রেম"
♥সুনীল গঙ্গোপাধ্যায়♥

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

04/01/2024

চায়ের দোকানে
♥ সুনীল গঙ্গোপাধ্যায়♥

লণ্ডনে আছে লাস্ট বেঞ্চির ভীরু পরিমল,
রথীন এখন সাহিত্যে এক পরমহংস
দীপু তো শুনেছি খুলেছে বিরাট কাগজের কল
এবং পাঁচটা চায়ের বাগানে দশআনি অংশ
তদুপরি অবসর পেলে হয় স্বদেশসেবক;
আড়াই ডজন আরশোলা ছেড়ে ক্লাস ভেঙেছিল পাগলা অমল
সে আজ হয়েছে মস্ত অধ্যাপক!
কি ভয়ংকর উজ্জ্বল ছিল সত্যশরণ
সে কেন নিজের কণ্ঠ কাটলো ঝকঝকে ক্ষুরে-
এখনো ছবিটি চোখে ভাসলেই জাগে শিহরণ
দূরে চলে যাবে জানতাম, তবু এতখানি দূরে ?
গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই
একদা এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম
এক বালিকার প্রণয়ে ডুবেছি এক সাথে মিলে পঞ্চজনেই
আজ এমনকি মনে নেই সেই মেয়েটিরও নাম।

ভালোবাসিবার সাধ জাগে                             --মহাদেব সাহাএখনো তো ভালোবাসিবার সাধ জাগে এই মনেইচ্ছে হয় ডুবে যাই,নিমজ্...
17/12/2023

ভালোবাসিবার সাধ জাগে
--মহাদেব সাহা

এখনো তো ভালোবাসিবার সাধ জাগে এই মনে
ইচ্ছে হয় ডুবে যাই,নিমজ্জিত হয়ে যাই ভুলে,
এমন সম্বল কিছু নাই এই গরীবের হাতে
তবু এই তুচ্ছ প্রাণ ভালোবেসে সমর্পণ করি।
ডুবিবার সাধ জাগে,ভালোবাসিবার সাধ জাগে
ইচ্ছে হয় দুহাতে জড়িয়ে ধরি,আলিঙ্গন করি,
সম্পূর্ণ তোমাকে দেখি নদনদী,মাটিজলসহ
সমস্ত রহস্য আর রুপরস গন্ধ স্পর্শ চাই।
এখনো আগের মতো ভালোবাসিবার সাধ জাগে
এখনো তেমনি বুকে উথালপাথাল ঢেউ ওঠে,
মাঝরাতে বৃষ্টি নাম,কী যেন কী বিহবলতা হয়
হৃদয় অবুঝ আজো,ভালোবাসিবার সাধ জাগে।

সৈয়দ শামসুল হক            'আমারে যেদিন তুমি'আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়     মনে হইল এ কোন পাখির দ্যাশে গিয়া পড়...
08/12/2023

সৈয়দ শামসুল হক
'আমারে যেদিন তুমি'

আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়
মনে হইল এ কোন পাখির দ্যাশে গিয়া পড়লাম,
এ কোন নদীর বুকে এতগুলো নায়ের বাদাম,
এত যে অচিন বৃক্ষ এতদিন আছিল কোথায়?
আমার সর্বাংগে দেখি পাখিদের রতির পালক,
নায়ের ভিতর থিকা ডাক দ্যায় আমারে ভুবন,
আমার শরীলে য্যান শুরু হয় বৃক্ষের রোপণ,
আসলে ভাষাই হইল একমাত্র ভাবের পালক।
তাই আমি অন্যখানে বহুদিন ছিলাম যদিও,
যেদিন আমারে তুমি ডাক দিলা নিরালা দুফর,
চক্ষের পলকে গেল পালটায়া পুরানা সে ঘর,
তার সাথে এতকাল আছিল যে ভাবের সাথীও।
এখন আমার ঠোঁটে শুনি আমি অন্য এক স্বর,
ভাষাই আপন করে আর সেই ভাষা করে পর।

"কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনিছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলশুক্লা দ্বাদশী...
06/09/2023

"কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি

ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী
আর এলোনা
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?

একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…

বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!"
♥সুনীল গঙ্গোপাধ্যায়♥

"অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো;    রজনীগন্ধার ফুলে মৌমাছির কাছে        কেউ নেই, কিছু নেই,             তবু মুখোমুখ...
18/07/2023

"অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো;
রজনীগন্ধার ফুলে মৌমাছির কাছে
কেউ নেই, কিছু নেই,
তবু মুখোমুখি
এক আশাতীত ফুল আছে......."

----জীবনানন্দ দাশ♥

তোমারই অন্য নাম ফুল মেঘ পাখি       -----মহাদেব সাহাএতো যে চাঁদের কথা লিখি,ফুল ও পাখির কথা লিখি,কিন্তু প্রকৃতপক্ষে তোমার ...
18/07/2023

তোমারই অন্য নাম ফুল মেঘ পাখি
-----মহাদেব সাহা

এতো যে চাঁদের কথা লিখি,ফুল ও পাখির কথা লিখি,
কিন্তু প্রকৃতপক্ষে তোমার কথাই লিখি;
এই মেঘের কথায় দিই তোমারই বর্ণনা
ফুলের আড়ালে থাকে
লুকিয়ে তোমার মুখ
চাঁদ মেঘ ভালোবাসি আমি,কিন্তু
যথার্থ তোমাকে ভালোবাসি;

তোমাকেই ভালোবাসি বলে ভালোবাসি চাঁদ,
ভালোবাসি মেঘ আর ফুল
কেবল তোমাকে ভালোবেসে ভালোবাসা
করি অর্থময়,
তোমাকে নিয়েই গড়ে ওঠে
আমার আকাশ,
গড়ে ওঠে আমার প্রকৃতি।

আমি চাঁদ শব্দটির অনুবাদ করি তুমি,
মেঘের তর্জমা করি তুমি
নদী ও ফুলেরও এভাবেই যোগ্যা
অনুবাদ হয়;

আমি তোমাকে দেখার ভান করে
সারাটি জীবন দেখেছি প্রকৃতি,
তোমাকে আড়াল করে রাখবার জন্য আমি
নদী ফুল মেঘ চাঁদ এইসব
উপস্থিত করি
কবিতার জন্য তোমার মুখের চেয়ে
ভালো কোন চিত্রকল্প নেই,
নেই তোমার চাইতে কোন অনবদ্য
উপমা প্রতীক।

আমি ভালোবাসি হয়তো আকাশ,
ভালোবাসি হয়তোবা
শ্রাবণের মেঘ,
কিন্তু তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি;
নিশিদিন তোমার ধ্যানেই
মগ্ন থাকি,
আমি জানি তোমারই অন্যনাম চাঁদ,তোমারই
অন্যনাম ফুল মেঘ পাখি।

"পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;   পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;     পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে;        আক...
18/07/2023

"পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে....."

--♥জীবনানন্দ দাশ♥

"ভালোবাসা হলো সকালের মতো।স্বার্থর লম্বা ছায়া সূর্য উঠামাত্র ছোট হতে থাকে।সূর্য যখন মাথার উপর তখন ছায়া পায়ের তলায়।ভালোবাস...
09/05/2023

"ভালোবাসা হলো সকালের মতো।স্বার্থর লম্বা ছায়া সূর্য উঠামাত্র ছোট হতে থাকে।সূর্য যখন মাথার উপর তখন ছায়া পায়ের তলায়।ভালোবাসার পূর্ণতা তখনই হয়ে যায়।তারপর যত বেলা গড়ায়,ছায়া লম্বা হয়,তত ভালোবাসার আয়ু ফুরিয়ে আসে।পৃথিবীতে সবকিছুর মতো ভালোবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী।ভালোবাসাহীন সম্পর্ক বয়ে চলা যে কী কষ্টকর!"

"তোমারা যেখানে সাধ চলে যাও     আমি রয়ে যাবো এ বাংলার পরে....."                ♥জীবনানন্দ দাশ♥
03/05/2023

"তোমারা যেখানে সাধ চলে যাও
আমি রয়ে যাবো এ বাংলার পরে....."

♥জীবনানন্দ দাশ♥

Address

Dhamrai Bazar
Dhaka
1350

Telephone

+351920506532

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসার কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ভালবাসার কবিতা:

Share

Category