19/06/2023
সিলেটি কোন ভাই থাকলে গানের লিরিকটি (আমি নিচে দিয়েছি) সরল বাংলায় অনুবাদ করে দিন প্লিজ!
আসল আর নকল,যারা বুঝেনা পাগল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
আসল আর নকল,যারা বুঝেনা পাগল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ১,যারা রাস্তায় করে ফেক
কিতা বুঝে ব্যাঙের গুড়ি নাম লাগাইছে শেখ
ওরে ২ নাম্বার বেয়াক্কলে ফালে ভাই ছাগল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ৩,চাইরো বায় করে ঋণ
বেশি বেশি মাত মাতে আখতা খাইলায় বিন
ওরে দাদার আমলির জায়গা জমি খুয়াইছে সকল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ৪ ইজ্ঞে করে ফরার মাইর
ঘর থাকি উবাইয়া মুতে নষ্ট করে ধাইর
ওরে বড় অইছে বুঝে না নি কে দিতো আকল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ৫,যারা অদো লাগায় গাছ
বাজার থাকি ফয়সা দিয়া কিনে পঁচা মাছ
কাঠাল গাছের গুড়িত নিয়া ঢালে গরম জল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ৬,যারা শশুর বাড়িত রয়
৪টা ফয়সার দাম পায় না বউয়ে কথা কয়
চাকরের মতো কাম করে ইগুর নাই আকল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ৭,ইজ্ঞে মাতে ফরার মাত
রাস্তাঘাটে হাটবাজারে খায় মানুষের লাথ
ওরে আন্দাজিয়া যেছাখানো মারি দে মিসকল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ৮,ইগু আসলে বেবাট
উন্দা করি বউরে মারে ফিটত ভাঙে কাট
বড় বড় মাত মাতে হুনরে ভাই ফয়সল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ৯,ইজ্ঞে ফরার ভার বয়
সব সময় চুরির মাল কম ফয়সাদি লয়
ওরে দুই আঙুলে কাম করে জানে ভাই কৌশল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
বেয়াক্কল নাম্বার ১০,ইজ্ঞে লঙ্গি পরে হস
আস্তা দিন পান ছাবায় বাইয়া ফড়ে রস
ওরে ইবায় থাকি হবায় যায় মন থাকে চঞ্চল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
ঢংগের কথা নয়,ও ভাই বুঝিও বিষয়
১১ নম্বর বেয়াক্কলে ভাঙা গাড়ি লয়
ওরে দিনে দিনে আস্তে আস্তে হয় রসাতল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
মানুষ ভালা নায়,যারা পরের কিচ্চা গায়
১২ নম্বর বেয়াক্কলে চলে বউর কথায়
ডেইলি ডেইলি বিচার করইন হুমায়ুন ভাই আকমল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
ভাড়াটিয়া যায়,আবার গুন্ডামী দেখায়
১৩ নম্বর বেয়াক্কলে লাভে ফিডা খায়
ওরে ছিয়া লইয়া মারিত যায় গি বুঝেনা কৌশল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
ঘরো বউ থুইয়া,বাবার জমিন বেচিয়া
১৪ নম্বর বেয়াক্কলে করে দুই বিয়া
ওরে আয়ু থাকতে মারা যায়
জুয়ান থাকতে দূর্বল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
শুনগো প্রানো সই,এখন আমার কথা কই
জুয়ান থাকতে কাচায় পাকনায় দিছি কত মই
আয়াজ বাঙালী বলে আমার নাই কোনো সম্বল
মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল
ওরে মর্ম কথা বউরে যে কয় আস্তা বেয়াক্কল~