জাগো শরীয়তপুর-Jago Shariatpur

জাগো শরীয়তপুর-Jago Shariatpur Jago Shariatpur official page

শরীয়তপুরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছে সামাজিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’। সেই ধারাবাহিকতায় এবার ডাম...
05/11/2025

শরীয়তপুরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছে সামাজিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’। সেই ধারাবাহিকতায় এবার ডামুড্যা উপজেলার হিন্দু সম্প্রদায়ের বহুদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি—একটি স্থায়ী শ্মশান ঘাট নির্মাণ।

ডামুড্যার কুলকুরি এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শিমুল চন্দ্র গুহ দীর্ঘদিন ধরে শ্মশানের অভাব নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করে আসছিলেন। অবশেষে তিনি বিষয়টি নিয়ে যোগাযোগ করেন ‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু’র সঙ্গে।

বিষয়টি জানার পর আমিন মোহাম্মদ জিতু দ্রুত উদ্যোগ নেন। তিনি শিমুল চন্দ্র গুহের আবেদনপত্র হাতে নিয়ে সরাসরি শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) এর সঙ্গে দেখা করেন এবং এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

পরবর্তীতে মঙ্গলবার (৪ নভেম্বর) জেলা প্রশাসক আবেদনটি গ্রহণ করে শ্মশান স্থাপনের আশ্বাস দেন। আশ্বাসের পরের দিনই অর্থাৎ বুধবার (৫ নভেম্বর) ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতু পরিদর্শন করেন কুলকুরি এলাকার প্রস্তাবিত স্থানে।

আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে শরীয়তপুরের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। ডামুড্যার হিন্দু ভাই-বোনদের শ্মশান সমস্যার সমাধান শিগগিরই হবে—এটাই আমাদের প্রত্যাশা।

আমিন মোহাম্মদ জিতু
আহবায়ক, জাগো শরীয়তপুর

03/11/2025

বাস্তবায়নের পথে শরীয়তপুর হাওর পর্যটন স্পট

বিস্তারিত পড়ুনঃ https://www.amaderkantha.com/বাস্তবায়নের-পথে-শরীয়তপ/
সংবাদ পেজঃ Amader Kantha
ভিডিও সংবাদ পেজঃ Amader Kantha Online
লাইভ সংবাদ পেজঃ Amader Kantha Live
#আমাদেরকণ্ঠ #জাতীয়পত্রিকা #দৈনিকপত্রিকা

30/10/2025

আপনি গণভোটের পক্ষে?
না বিপক্ষে?

26/10/2025

প্রস্তুত থাকো শরীয়তপুর।
আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করতে হবে।। সাত দফা মানবে না হয় রাজপথ জ্বলবে।।

১️. /প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার করতে হবে।
২️. /নাওডোবা থেকে শরীয়তপুর পর্যন্ত ২৭ কি.মি মহাসড়ক ৩ মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
৩️. প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরু ও বাস্তবায়ন করতে হবে।
৪️. /ঢাকা থেকে গোসাইরহাটের হাটুরিয়া পর্যন্ত রেললাইন নির্মাণ করে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে বহুমুখী করে তুলতে হবে।
৫️./শরীয়তপুর সবজি ও মসলা উৎপাদনে বাংলাদেশের অন্যতম একটি জেলা কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য সরকারি কোল্ডস্টোরেজ স্থাপন করতে হবে।
৬️. /জাজিরায় প্রস্তাবিত তাতপল্লির জায়গায় একটি ইপিজেড (EPZ) স্থাপন করে,দক্ষিণাঞ্চলের বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে।
৭️. /শরীয়তপুর পৌরসভার হাওরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেটিকে ‘পর্যটন স্পট লেক পার্ক’ হিসেবে উন্নয়ন করতে হবে।

জাগো শরীয়তপুর-Jago Shariatpur

22/10/2025

জাগো শরীয়তপুর-Jago Shariatpur
Md Akram Hossain Amin M Jetu ঋআজ মোর্শেদ Robiul Hasan Robi @

15/10/2025
15/10/2025
13/10/2025

জাগো জাগো শরীয়তপুর,
যাব নাকো ফরিদপুর।

12/10/2025

আগামী মঙ্গলবার সকাল ১০ঃ৩০ মিনিটে দেখা হবে পদ্মা সেতু প্রাঙ্গণে।

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর  জেলার নাম প্রত্যাহারের দাবিতে আগামীকাল মঙ্গলবার পদ্মা সেতু প্রাঙ্গণে  মানববন্ধন...
12/10/2025

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবিতে
আগামীকাল মঙ্গলবার পদ্মা সেতু প্রাঙ্গণে মানববন্ধন সফল করার জন্য প্রচার-প্রচারণা চলছে।

Address

Dhaka
8000

Alerts

Be the first to know and let us send you an email when জাগো শরীয়তপুর-Jago Shariatpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাগো শরীয়তপুর-Jago Shariatpur:

Share

Category